সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখন :

Updated: 1 week ago
উত্তরঃ

আদিম যুগের মানুষ ধীরে ধীরে যখন চাষাবাদ শিখল, তখন তারা একত্রিত হয়ে পরিবার গঠন করল। পরিবারের সদস্যদের বসবাসের জন্য তারা গৃহের প্রয়োজন অনুভব করল এবং গৃহ নির্মাণ করতে শিখল। এভাবে মানব সমাজে গৃহের সূচনা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

প্রত্যেক মানুষের জীবনের প্রথম পরিবেশ হলো গৃহ। গৃহের ভেতরের ও বাইরের সব অংশ নিয়েই গড়ে ওঠে গৃহ পরিবেশ। পরিবারের সদস্যদের সুখ, শান্তি এবং শারীরিক ও মানসিক সুস্থতা নির্ভর। করে গৃহ পরিবেশের ওপর।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

গৃহ হলো একটি নিরাপদ আশ্রয় যেখানে আমরা পরিবার নিয়ে বসবাস করি। এটি আমাদের মৌলিক চাহিদাগুলোর একটি। এই গৃহে আমরা বিশ্রাম, নিরাপত্তা এবং পরিবারের মানুষের ভালোবাসা পাই। এটি আমাদের শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

গৃহ আমাদের মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আমাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা এবং বিনোদনের সুযোগ দেয়। পাশাপাশি এটি পারিবারিক বন্ধন মজবুত করে এবং আমাদের জীবনযাত্রার মান উন্নত করে। এজন্য গৃহের প্রয়োজন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

সুন্দর গৃহ পরিবেশের জন্য পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ ও বাতাস চলাচলের ব্যবস্থা থাকা উচিত। গৃহের আঙিনায় জায়গা থাকলে টবে বিভিন্ন গাছ লাগানো। গৃহের ভেতরে ও বাইরে নিয়মিত। পরিষ্কার করা। বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করা। ময়লা পানি ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতে হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

শহরে পাকা বাড়ি তৈরি হয় ইট, বালি, সিমেন্ট, রড ইত্যাদি দিয়ে। আর গ্রামে সাধারণত কাঁচা বাড়ি দেখা যায়। সে বাড়িগুলো টিন, কাঠ, বাঁশ, মাটি ইত্যাদি দিয়ে তৈরি হয়। শহরের বাড়িগুলো আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে গড়ে ওঠে, অন্যদিকে গ্রামের বাড়িগুলো সহজলভ্য উপকরণে নির্মিত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

গৃহ পরিবেশ আমাদের বিভিন্ন অভ্যাস, রুচিবোধ, দায়িত্ব ও কর্তব্যবোধ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখে। এখান থেকেই আমরা সুস্থ ও সুশৃঙ্খল কর্মময় হয়ে গড়ে উঠি, যা আদর্শ জাতি গঠনে সহায়ক হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

গৃহের অভ্যন্তরীণ স্থান বিভিন্ন কাজের ভিত্তিতে বিন্যাস করা হয়। যেমন- রান্না, খাওয়া দাওয়া, গোসল, পড়ালেখা সাজসজ্জা, বিশ্রাম, ঘুমানো, অতিথি আপ্যায়ন ইত্যাদির জন্য আলাদা স্থান নির্ধারিত থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

গৃহের অভ্যন্তরীণ স্থান মোটামুটি তিন ভাগে বিভক্ত। যথা-
১. আনুষ্ঠানিক স্থান : অতিথি আপ্যায়ন ও আনুষ্ঠানিক কাজের স্থান।
২. অনানুষ্ঠানিক স্থান : পরিবারের সদস্যদের ব্যক্তিগত কাজের স্থান।
৩. কাজের স্থান : রান্না ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের স্থান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

গৃহের যেখানে আনুষ্ঠানিক কাজগুলো সম্পন্ন করা হয়, তাকে আনুষ্ঠানিক স্থান বলে। এখানে অতিথি আপ্যায়ন, খাওয়ার ব্যবস্থা এবং কখনো অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়। বসার ঘর, খাওয়ার ঘর, অতিথি ঘর, গাড়ি পার্কিংয়ের স্থান, বারান্দা এবং সিঁড়ি এর অন্তর্ভুক্ত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

অনানুষ্ঠানিক স্থানে পরিবারের সদস্যরা ব্যক্তিগত কাজ সম্পন্ন করে। এখানে তারা ঘুমানো, সাজসজ্জা এবং পড়াশোনার মতো কাজ করে থাকে। অনানুষ্ঠানিক স্থানগুলোর মধ্যে রয়েছে শোবার ঘর, পড়ার ঘর, সাজসজ্জার ঘর ইত্যাদি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

কাজের স্থান হলো যেখানে দৈনন্দিন কাজগুলো সম্পন্ন করা হয়। এর মধ্যে রান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জিনিসপত্র সংরক্ষণ ইত্যাদি উল্লেখযোগ্য। কাজের স্থানগুলোর মধ্যে রয়েছে- রান্নাঘর, বাথরুম, চাল বা ডাল শস্য ইত্যাদি সংরক্ষণের স্থান, কাপড় বা বাসন ধোয়ার স্থান, কোটা-বাছার স্থান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজগুলো বাথরুম, রান্নাঘর এবং ঘরের আঙিনায় করা হয়। এর মধ্যে কাপড় ধোয়া, ইস্ত্রি করা, ঘর মোছা, দরজা-জানালা পরিষ্কার করা এবং বাথরুম পরিষ্কার করার কাজ অন্তর্ভুক্ত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

গৃহের কাজের স্থান দৈনন্দিন কাজগুলো সহজ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহায়তা করে। এটি পরিবারের খাবার প্রস্তুত, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জিনিস সংরক্ষণের জন্য অপরিহার্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

আনুষ্ঠানিক স্থানে অতিথি আপ্যায়ন, খাওয়ার ব্যবস্থা এবং কখনো অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়। এটি মূলত সামাজিক ও আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত হয়। এই স্থানে পরিবারের শৃঙ্খলা এবং সৌন্দর্য বজায় রাখা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

অনানুষ্ঠানিক স্থান হলো পরিবারের ব্যক্তিগত কাজের স্থান। এখানে গোপনীয়তা বজায় রাখা হয় এবং পরিবারের সদস্যরা নিজের কাজ যেমন- বিশ্রাম, ঘুম, সাজসজ্জা ও পড়াশোনা সম্পন্ন করে। এটি পরিবারের শান্তি ও আরামের স্থান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

কাজের স্থানে রান্না এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়। এর মধ্যে রয়েছে বাসনপত্র, গ্লাস, চামচ, কাপড় ধোয়ার সরঞ্জাম, ঝাড়ু, মপ এবং মসলা বাটার সরঞ্জাম। এসব সরঞ্জাম কাজের স্থানকে কার্যকরী করে তোলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

রান্নাঘরে খাবার প্রস্তুতির জন্য কোটা, বাছা, ধোয়া এবং মসলা বাটার জন্য কাজ পরিচালিত হয়। এখানেই খাবার রান্না এবং বাসনপত্র সংরক্ষণের কাজ সম্পন্ন হয়। এটি গৃহের অন্যতম গুরুত্বপূর্ণ কাজের স্থান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

পরিষ্কার-পরিচ্ছন্নতা গৃহকে স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য রাখে। দরজা-জানালা, বাথরুম, রান্নাঘর এবং আঙিনা নিয়মিত পরিষ্কার করা হলে জীবাণু ও দূষণ কমে। এটি পরিবারের সদস্যদের স্বাস্থ্য রক্ষা করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

গৃহের অভ্যন্তরীণ স্থান সুশৃঙ্খল রাখলে পরিবারের আরাম ও কাজের গতি বৃদ্ধি পায়। এটি পরিবারের সকল সদস্যের জন্য কাজের পরিবেশ তৈরি করে এবং স্বাস্থ্যসম্মত জীবন নিশ্চিত করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

গৃহের সৌন্দর্য বাড়াতে গৃহের প্রয়োজনীয় জিনিসপত্র যথাস্থানে গুছিয়ে রাখতে হবে এবং গৃহের প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট জায়গা থাকতে হবে। পরিবারের সবাইকে ব্যবহারের পর জিনিসগুলো যথাস্থানে গৃছিয়ে রাখার অভ্যাস করতে হবে। এভাবেই আমরা আমাদের গৃহের সৌন্দর্য বাড়াতে পারি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

গৃহের প্রয়োজনীয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখার কারণে গৃহের, সৌন্দর্য নষ্ট হয়। পরিবারের মানুষগুলোর অপরিষ্কার, অসাবধানতা ও অগোছালোর কারণেও গৃহের সৌন্দর্য নষ্ট হয়। ফলে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটারও আশঙ্কা থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

খাবার পরিবেশনের সরঞ্জামগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে টেবিলের উপরে সাজিয়ে রাখতে হয় এবং যেগুলো প্রতিদিন প্রয়োজন হয় না সেগুলো পরিষ্কার অবস্থাই কোনো কেবিনেটে গুছিয়ে রাখতে হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

প্রত্যেকটা জিনিস সুন্দর ও টেকসই রাখতে এবং গৃহের সৌন্দর্য বাড়াতে জিনিসকে যথাস্থানে সংরক্ষণের প্রয়োজন। এগুলোকে যথাস্থানে রাখার ফলে গৃহের পরিবেশ থাকে পরিচ্ছন্ন ও পরিপাটি এবং প্রয়োজনের সময় সেগুলো সহজেই হাতের কাছে পাওয়া যায়। ফলে অযথা সময় ও শক্তি অপচয় হয় না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

প্রাথমিক চিকিৎসার উস্করণুগলোর মধ্যে রয়েছে- তুলা, ব্যান্ডেজ, ডেটল, গরম বা বরফ পানির ব্যাগ, স্পিরিট, বার্নল, ব‍্যথা কমার ওষুধ, অ্যান্টিসেপটিক পাউডার বা মলম ইত্যাদি। এগুলো আমরা একটা নির্দিষ্ট বক্সে রাখি, যাকে বলে 'প্রাথমিক চিকিৎসা বাক্স'।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

সাজসজ্জার জন্য আমরা যেসব সামগ্রী ব্যবহার করে থাকি তাকে প্রসাধন সামগ্রী বলে। এগুলোর মধ্যে রয়েছে- সাবান, শ্যাম্প, চিরুনি, স্নো-পাউডার, কোল্ড ক্রিম, লিপস্টিক, পারফিউম, শেভিং ব্রাশ, রেজার ইত্যাদি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

গাছ আমাদের অক্সিজেন জোগায়। গাছের শাকসবজি ও ফল পরিবারের সদস্যদের পুষ্টি জোগায়। ফুল গাছ গৃহের শোভা বাড়ায়। বড় গাছ বাড়িতে ছায়া দেয়, পরিবেশকে আরামদায়ক করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

বাড়ির খোলা জায়গা পরিষ্কার করে বাড়ির সামনের অংশে ফুলের বাগান করা উচিত, যা আমাদের গৃহের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় এবং বাড়ির পিছনের অংশে সবজি, ফলের 'বাগান করা যায়, যেগুলো পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে পারে এবং অনেক ক্ষেত্রে আর্থিক সংকট দূর করতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

গাছ লাগানোর জন্য প্রথমে জায়গা থেকে আগাছা পরিষ্কার করে, কোদাল দিয়ে কুপিয়ে মাটি আলগা ও সমতল করে দিতে হবে। মাটির উর্বরতার জন্য মাটিতে গোবর বা জৈবসার মেশাতে হবে। এরপর বীজ বা চারা রোপণ করতে হবে। তাহলেই ভালো ফলন পাওয়া সম্ভব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

আঙিনা না থাকলে ছোট-বড় টবে বিভিন্ন সবজি, কলম করা গাছ, বিভিন্ন মৌসুমি ফুল লাগানো যায়। এই ক্ষেত্রে টবের মাঝে ছিদ্র বরাবর একটি চাড়া রাখতে হবে। তার উপর ইটের খোয়া বা শুকনা পাতা রেখে সারযুক্ত মাটি এমনভাবে ভরতে হবে যাতে টবের উপর দিকে ২ ইঞ্চি পরিমাণ খালি থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

বীজ থেকে চারা গজালে নিয়মিত গাছে পানি দিতে হবে। পানি নিষ্কাশনের ব্যবস্থাও থাকতে হবে। মাঝে মাঝে চারার গোড়ায় মাটি নিড়ানির সাহায্যে আলগা করে দিতে হবে। এতে মাটিতে সূর্যের আলো, বাতাস প্রবেশ করতে পারে এবং মাটির রস ধারণক্ষমতা বাড়ে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
3

Related Question

View All
উত্তরঃ

ছোট বা বড় কোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিকে তাৎক্ষণিক আরাম দেওয়ার জন্য যে চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। এ চিকিৎসায় ব্যবহৃত উপকরণ হলো- তুলা; ব্যান্ডেজ, ডেটল, বার্নল, অ্যান্টিসেপটিক মলম ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
486
উত্তরঃ

রাইয়ানের জিনিসপত্র গুছিয়ে না রাখার অভ্যাসের জন্য রূপা ব্যথা পেল।
রাইয়ান স্কুল থেকে ফিরে তার ব্যাগ, বই ও জুতা নির্দিষ্ট জায়গায় রাখে না। আবার প্রতিদিন পড়ালেখা শেষে বই, খাতা ও কলম গুছিয়ে রাখে না। ফলে প্রয়োজনের সময় সে সবকিছু হাতের কাছে পায় না। খেলা। শেষে সে খেলার সামগ্রীগুলো এলোমেলো করে রাখে। একদিন ছড়িয়ে রাখা একটি খেলার সামগ্রীর সাথে তার ছোট বোন রূপা হোঁচট খায়। ফলে তার কপাল কেটে যায়। রাইয়ান যদি তার খেলার সামগ্রীগুলো গুছিয়ে রাখত তাহলে তার বোন আহত হতো না।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
102
উত্তরঃ

রাইয়ানের এ ধরনের অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

রাইয়ান তার প্রয়োজনীয় সামগ্রীগুলো ব্যবহারের পর নির্দিষ্ট স্থানে রাখে না। ফলে সে কিছুদিন পর পর এগুলো হারিয়ে ফেলে। এছাড়া তার এই অগোছালো স্বভাবের কারণে গৃহে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনা এড়াতে আমাদের প্রয়োজনীয় প্রতিটি জিনিস যথাস্থানে রাখা অত্যন্ত জরুরি। এতে জিনিসগুলো যেমন টেকসই হয় তেমনি গৃহ পরিবেশ পরিচ্ছন্ন ও পরিপাটি থাকে।
কিন্তু রাইয়ানের মতো অভ্যাসের কারণে আমাদের দৈনন্দিন জীবনে
প্রায়ই দুর্ঘটনা ঘটে। এছাড়া জিনিস খোঁজাখুঁজি করতে গিয়ে অযথা সময় ও শক্তির অপচয় হয়। ফলে কাজের সময় অসুবিধা হয় ও বিরক্তি আসে। সুতরাং, রাইয়ানের এ ধরনের অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে উল্লিখিত সমস্যাগুলো সৃষ্টি করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
102
উত্তরঃ

গৃহের অনানুষ্ঠানিক স্থান বলতে সাধারণত যে স্থানগুলোতে ব্যক্তিগত কাজগুলো সম্পন্ন করা হয় এমন স্থানকে বোঝায়। যেমন-শোবার, পড়ার ও সাজসজ্জার ঘর।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
154
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews