সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখন-

Updated: 11 months ago
উত্তরঃ

ঢাকার দক্ষিণ-পূর্বে প্রাচীন নগরী সোনারগাঁওয়ের অবস্থান। ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব ২৭ কিলোমিটার। এটা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সোনারগাঁও মসলিন কাপড় তৈরির জন্য প্রসিদ্ধ ছিল। কারণ সেখানকার তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

এ দেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায়। তখন বিলিতি কাপড় আসতে শুরু করে এ দেশে। বন্ধ হয়ে যায় সোনারগাঁওয়ের কাপড়ের ব্যাবসা-বাণিজ্য।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে সাবিহারা অনেক রকম জিনিস দেখতে পায়। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ-লোহা-কাঁসার তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি দেখে সাবিহারা বিস্মিত হয়।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

ঢাকা থেকে ২৭ কিলোমিটার দূরে ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও অবস্থিত। এটির পূর্ব নাম সুবর্ণগ্রাম।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

ঢাকার অদূরে ঐতিহাসিক সোনারগাঁওয়ে এক গম্বুজবিশিষ্ট প্রাচীন মসজিদটির নাম গোয়ালদি মসজিদ। এ মসজিদে মোগল স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে বলে এটি বিখ্যাত।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

ঐতিহাসিক সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা হচ্ছে পানাম নগর। এ যেন নগরের মধ্যে আর এক নগর। এখানে একসময় বিখ্যাত মসলিন কাপড় তৈরি করা হতো। যার বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। বঙ্গদেশের এই সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান, যা পরবর্তীতে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এ কারণেই পানাম নগর প্রসিদ্ধ।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

গ্রামের মানুষ বাঁশ, বেত, কাঠ, মাটি ইত্যাদি দিয়ে যে নানা রকম জিনিস তৈরি করে, তাই লোকশিল্প। এককথায় আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প।
যেমন- হাঁড়ি-পাতিল, মুখোশ, মাটির পুতুল, কুলা, ঢেঁকি ইত্যাদি

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

একটি দেশের শিল্প-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরেই সংরক্ষিত থাকে। আর আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া গ্রামীণ মানুষেরা কাঠ, বেত, বাঁশ, মাটি ইত্যাদি দিয়ে যা কিছু তৈরি করেছেন সবই আমাদের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তাই এগুলোকে সংরক্ষণ করার জন্য লোকশিল্প জাদুঘর একান্ত দরকার।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

একটি দেশের ইতিহাস-ঐতিহ্যের, শিল্প-সংস্কৃতির যাবতীয় নিদর্শন যেখানে সংরক্ষণ করে রাখা হয় তাকে জাদুঘর বলে। এখানে একটি দেশের সংস্কৃতির, ঐতিহ্যের সব নিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়। প্রজন্মের পর প্রজন্ম জাদুঘরে গিয়ে তার দেশের প্রাচীন স্মৃতিচিহ্নিত নিদর্শনগুলো দেখতে পারে, তার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন।

SATT Team
SATT Team
1 year ago
84

Related Question

View All
উত্তরঃ

প্রতিষ্ঠাতা - সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন।

SATT Team
SATT Team
1 year ago
189
উত্তরঃ

দালান - পানাম নগরে রাস্তার দুই পাশে সারি সারি প্রাচীন দালান।

SATT Team
SATT Team
1 year ago
348
উত্তরঃ

বিশ্বজোড়া - সোনারগাঁওয়ে তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ছিল।

SATT Team
SATT Team
1 year ago
188
উত্তরঃ

নিদর্শন - মোগল স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এ দেশের বিভিন্ন মসজিদে।

SATT Team
SATT Team
1 year ago
499
উত্তরঃ

কারুকাজ - প্রাসাদটির প্রবেশপথ খুব সুন্দর কারুকাজ করা ।

SATT Team
SATT Team
1 year ago
156
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews