সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখন :

Updated: 2 months ago
উত্তরঃ

মাছে ভাতে বাঙালি বলতে বহুকাল থেকে প্রচলিত বাঙালির খাদ্যাভ্যাসকেই বোঝায়। বংশপরম্পরায় খাদ্য গ্রহণের ধারাবাহিকতা থেকেই খাদ্যাভ্যাস।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

আমাদের দেশে খাদ্যসম্পর্কিত দুটি ভ্রান্ত ধারণা হলো-
১. ডিম খেলে পরীক্ষায় ডিম পাবে বা শূন্য পাবে।
২. চিনি-গুড়-মিষ্টি খেলে পেটে কৃমি হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

অস্বাস্থ্যকর খাবার বলতে জীবাণু দ্বারা সংক্রমিত, ক্ষতিকর পদার্থ দ্বারা মিশ্রিত খাবারকে বোঝায়। খাদ্য শরীরকে সুস্থ, সবল, কর্মক্ষম ও নীরোগ রাখে। কিন্তু কোনো কারণে খাদ্যে যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় বা জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন তাকে অস্বাস্থ্যকর খাবার বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

খাদ্য অস্বাস্থ্যকর হওয়ার দুটি কারণ হলো-
১. খাদ্য জীবাণু দ্বারা সংক্রমিত হলে।
২. খাদ্য প্রস্তুতকরণে ব্যবহৃত পানি, তেল, মসলা, বিভিন্ন উপকরণ বিশুদ্ধ না হলে বা ভেজাল হলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

রাস্তাঘাটের পাশে, স্কুলের সামনে, ভ্রাম্যমাণ ভ্যানে করে খোলা অবস্থায় বিক্রি করা খাবার। যেমন- ঝালমুড়ি, ফুচকা, আচার, চটপটি, আইসক্রিম ইত্যাদি। তাছাড়া পরটা, শিঙ্গাড়া, সমুচা, ডালপুরি ইত্যাদি অস্বাস্থ্যকর খাদ্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

অস্বাস্থ্যকর খাদ্যের সাথে বিভিন্ন ধরনের 'রোগের সম্পর্ক আছে। যেমন- ডায়রিয়া, পেটের সমস্যা, হেপাটাইটিস, আমাশয়, টাইফয়েড, কিডনির সমস্যা, চর্মরোগ ইত্যাদি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সুস্থ নিরাপদ স্বাস্থ্য রক্ষার জন্য অবশ্যই আমাদের অস্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। কারণ অস্বাস্থ্যকর খাদ্যের সাথে বিভিন্ন ধরনের রোগের সম্পর্ক আছে। যেমন-ডায়রিয়া, পেটের সমস্যা, আমাশয়, টাইফয়েড, চর্ম রোগ ইত্যাদি। আর এসব থেকে সুস্থ থাকতে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গঠনের জন্য অস্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

খাদ্যের রঞ্জক পদার্থ বলতে ক্ষতিকর কৃত্রিম রংকে বোঝায়। আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য অনেক সময় স্বাস্থ্যসম্মত ফুডগ্রেড কালার ব্যবহার করা হয়। খাদ্যের উজ্জ্বলতা ও আকর্ষণ বাড়ানোর জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন কৃত্রিম ও রাসায়নিক পদার্থযুক্ত সস্তা রং ব্যবহার করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

খাদ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য অনেক সময় স্বাস্থ্যসম্মত ফুডগ্রেড কালার ব্যবহার করা হয়। এসব প্রকৃত ফুডগ্রেড কালার বেশ দামি। তাই কিছু কিছু ব্যবসায়ী প্রকৃত ফুডগ্রেড কালারের পরিবর্তে টেক্সটাইল ডাই কিংবা লেদার ডাইয়ের মতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহার করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পুষ্টিবিশেষজ্ঞরা মনে করেন, খাবারে রং উজ্জ্বল করে উন্নত করার জন্য সামান্য পরিমাণে খাওয়ার রং ব্যবহার করা হয়। যেমন-লেমন, স্কোয়াস, পাইন অ্যাপেল স্কোয়াস, গ্রিন ম্যাংগো স্কোয়াস। বিভিন্ন ধরনের জুস তৈরিতে সামান্য রং দিয়ে এর ফ্যাকাসে ভাব দূর করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কৃত্রিম রংযুক্ত ক্রিম, ফল ইত্যাদি দিয়ে সাজানো খাবার স্বাস্থ্যসম্মত নয়। রাস্তাঘাট, হোটেল, রেস্তোরাঁ, বেকারি, দোকান, ভ্যানগাড়ি ইত্যাদি স্থানে যেসব কৃত্রিম রংযুক্ত বিভিন্ন খাবার পাওয়া যায়, সেগুলো পরিহার করাই স্বাস্থ্যের জন্য নিরাপদ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কৃত্রিম রংযুক্ত খাদ্য গ্রহণের ফলে বদহজম ডায়রিয়া, চামড়ার সমস্যা, দীর্ঘমেয়াদি স্বাস্থ সমস্যা যেমন- লিভার ও কিডনির রোগ, ক্যান্সার ইত্যাদি রোগ সৃষ্টি হতে পারে। তাই আমাদের কৃত্রিম রংযুক্ত খাদ্য গ্রহণে সতর্ক থাকা জরুরি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ভেজাল মেশানো খাবারে অনেক ধরনের কৃত্রিম উপকরণ দিয়ে এর সৌন্দর্য বৃদ্ধি করা হয়। যার ফলে ভেজাল মেশানো খাবার অনেককে আকৃষ্ট করে। যেমন- দুধ, চিনি ইত্যাদিতে সাদা ভাব আনতে হাইড্রোজ পদার্থ, গুঁড়া মশলার মধ্যে কৃত্রিম রং ইটের গুঁড়া ইত্যাদি মিশিয়ে খাবার আকৃষ্ট করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ফাস্ট ফুড অনেক কারণে অস্বাস্থ্যকর হয়। এর মধ্যে দুটি কারণ হলো-
১. ভাজার কাজে যে তেল ব্যবহার করা হয় তা যদি বারবার ব্যবহার করা হয়, তাহলে তাতে বিষাক্ত পদার্থ তৈরি হয়।
২. ব্যবহৃত কাঁচামাল যেমন- ময়দা, মসলা, রং ইত্যাদি বিশুদ্ধ ও পুষ্টিমান সম্পন্ন না হলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ফাস্ট ফুডের সাথে কোমল পানীয়, আইসক্রিম, লাচ্ছি ইত্যাদি সরবরাহ করা হয়। কোমল পানীয়তে কার্বনেটের মাত্রা বেশি হওয়ায় এবং আইসক্রিমে ব্যবহৃত দুধ, এসেন্স ও রং ইত্যাদি বিশুদ্ধতার অভাব শরীরের জন্য ঝুঁকিপূর্ণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

নিয়মিত ফাস্ট ফুড খেলে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। যেমন-১. ওজন বৃদ্ধি পায়। ২. বুক জ্বালাপোড়া করে। ৩. বদহজম হতে পারে। ৪. দীর্ঘমেয়াদি অপুষ্টির প্রভাব সৃষ্টি হয়। ৫. বিভিন্ন ধরনের খাদ্য ও পানিবাহিত রোগের সৃষ্টি হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

অনেক সময় অবস্থায় পরিবর্তনের প্রেক্ষিতে প্রচলিত খাবার গ্রহণ করা আমাদের সম্ভব হয় না। তখন আমাদের প্রচলিত খাবারের পরিবর্তে অন্য খাবারও গ্রহণ করতে হয়। আর এটাই হলো বিকল্প খাদ্য গ্রহণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

জরুরি পরিস্থিতি যেমন- ভ্রমণকালীন সময় প্রাকৃতিক দুর্যোগের সময় যেসব খাদ্যসমগ্রী গ্রহণ করা হয়, সেগুলোই হচ্ছে বিকল্প খাদ্য। যেমন- চিড়া, মুড়ি, মোয়া, গুড়, বিস্কুট, খেজুর, পাউরুটি ইত্যাদি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

যেকোনো অবস্থায় পানীয় জল ছাড়া চলে না। তাই বোতলজাত বিশুদ্ধ পানীয় জল, ডাব, নারিকেলের পানি অন্যতম বিকল্প খাদ্য। আবার ঝড়, বন্যার সময় পানি ফুটিয়ে বিশুদ্ধ করার পরিবর্তে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি ব্যবহার করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বেশি পরিশ্রমের কাজ করলে শক্তি বেশি খরচ হয়। যেমন-দৌড়ানো, ফুটবল খেলা ইত্যাদিতে শক্তি বেশি খরচ হয়। আবার হালকা কাজ করলে অর্থাৎ গল্পের বই পড়া, টিভি দেখা, বই গোছানো ইত্যাদি কাজে শক্তি কম খরচ হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

শক্তির খরচ যখন খাদ্যের মাধ্যমে গ্রহণকৃত শক্তির সমান হয়, তখন শরীরের ওজন ঠিক থাকে। আবার শক্তির খরচের চাইতে খাদ্যের মাধ্যমে গ্রহণকৃত শক্তি বেশি হলে শরীরের ওজন বেড়ে যায়। যারা পরিশ্রমের কাজ করনে না তারা খেলাধুলা বা ব্যায়াম করে শরীরের বাড়তি শক্তি জমার প্রক্রিয়াকে প্রতিরোধ করতে পারেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
20

Related Question

View All
উত্তরঃ

খাদ্য নয় এমন সব দ্রব্যাদি মিশ্রিত খাদ্যকে ভেজাল খাদ্য বলা হয়। ভাসৎ উদ্দেশ্য ও ব্যক্তিগত লাভের আশায় বিক্রেতারা খাদ্যে ভেজাল মিশ্রিত করে।

199
উত্তরঃ

দীপকের ডায়রিয়ায় ভোগার কারণ হলো অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ। শরীরকে সুস্থ, কর্মক্ষম ও নীরোগ রাখার জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত।

দীপক প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে ফেরিওয়ালার কাছ থেকে আচার, চাটনি, কেক, আইসক্রিম, হাওয়াই মিঠাই কিনে খায়। এগুলোতে বিভিন্ন ক্ষতিকর রং মিশ্রিত থাকে। আবার এতে ব্যবহৃত কাঁচামাল বিশুদ্ধ ও' পুষ্টিকর হয় না। এছাড়া বেঁচে যাওয়া পচা, বাসি উপকরণ বারবার ব্যবহার করা হয়। খাদ্য প্রস্তুতকারী ও প্রস্তুতের স্থানও অপরিচ্ছন্ন থাকে। পরিবেশনের সরঞ্জামাদিও জীবাণুমুক্ত থাকে না। ফলে এগুলো খেলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় (ডায়রিয়া, আমাশয়, আলসার, ক্যান্সার ইত্যাদি)। উল্লিখিত অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের ফলেই দীপক ডায়রিয়ায় ভোগে।

135
উত্তরঃ

দীপক য়ে ধরনের খাবার খেয়ে থাকে তাতে ব্যবহৃত পদার্থ দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে।
খাদ্যকে উজ্জ্বল ও আকর্ষণীয় করার জন্য তাতে টেক্সটাইল ডাই বা লেদার ডাই ব্যবহার করা হয়। এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দীপক ফেরিওয়ালার কাছ থেকে আচার, চাটনি, কেক, হাওয়াই মিঠাই, আইসক্রিম এ কিনে খায়। নিয়মিত এ ধরনের ভেজাল খাদ্য গ্রহণের ফলে রোগ প্রতিরোধ কৃ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে শরীর রোগাক্রান্ত ও দুর্বল হয়ে পড়ে। এ কারণে অ ডায়রিয়া, পেটের সমস্যা, হেপাটাইটিস, আমাশয়, টাইফয়েড, কিডনির সমস্যা, চর্মরোগ প্রভৃতি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
সুতরাং, দীপক যে ধরনের খাবার খেয়ে থাকে তাতে ব্যবহৃত পদার্থ দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা সৃষ্টি ক্ররে থাকে।

149
উত্তরঃ

আমরা ক্ষুধা নিবারণের জন্য খাবার খাই। যখন অবস্থাভেদে প্রচলিত-তখাবার গ্রহণ না করে আমরা অন্য খাবার খাই তাকে ব্রিকল্প খাদ্য বলে।
যেমন: ভ্রমণকালীন সময়ে ভাতের পরিবর্তে শুকনা খাবার।

440
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews