সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখন-

Updated: 11 months ago
উত্তরঃ

সুন্দরবনে সূর্যের আলো মাটিতে পৌছায় না কোথাও কোথাও। কারণ সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা খুব বেশি ঘন। এসব ঘন গাছপালা ভেদ করে সূর্যের আলো মাটিতে পৌছাতে পারে না।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সুন্দরবনের তিন পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম। এসব গ্রামের মানুষ কৃষিকাজ করে। গ্রামের অনেক মানুষ বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করে।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এসব গাছ উপকারী ভূমিকা পালন করে। এভাবে সুন্দরবনের গাছ পরিবেশের জন্য উপকারী।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সুন্দরবনে মৌমাছিরা গাছে গাছে প্রচুর মৌচাক বানায়। আর এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করে সুন্দরবনের পাশের গ্রামের কিছু মানুষ। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদেরকে বলে মৌয়াল।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সুন্দরবনের মধ্যে লবণাক্ত পানির নদী আর ছোটো ছোটো খাল রয়েছে। মানুষ লবণাক্ত পানি খেতে পারে না। সেজন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোটো ছোটো পাত্র রাখেন।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সুন্দরবনে হাজার রকমের পশু ও পাখি আছে। উল্লেখযোগ্য প্রাণী হলো বাঘ। আর পানিতে আছে মাছ, কুমির, হাঙর। গাছে গাছে আছে মৌমাছির চাক। হাজারো জানা ও না-জানা প্রাণীর আবাসস্থল এই সুন্দরবন।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে, বঙ্গোপসাগরের তীরে অবস্থিত।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সুন্দরবন আমাদের দেশের দক্ষিণ-পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। তাই এ বনের গাছপালা বঙ্গোপসাগর থেকেই পানি পায়।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করেন তারাই বাওয়ালি।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সুন্দরবনে নানা রকমের গাছগাছালির পাশাপাশি বাঘ মানুষকে শুধু আক্রমণই করে না, খেয়েও ফেলে। তাই বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সুন্দরবনে কাজ করার সময় বাওয়ালিদের কাছে খাবারের চেয়ে খাবার পানি বেশি মূল্যবান। কারণ সুন্দরবনের কোথাও একটু খাওয়ার পানি পাওয়া যাবে না। আশপাশে যে পানি রয়েছে সবই সাগরের লবণাক্ত পানি। তাই তাদের কাছে খাওয়ার পানি বেশি মূল্যবান।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

বাওয়ালিরা সুন্দরবন থেকে অনেক দূরে গ্রামে বাস করেন। সেই কারণে রোজ রোজ তাদের পক্ষে বাড়ি ফেরা সম্ভব হয় না। তাই তারা রাতে নিরাপদে থাকার জন্য নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সুন্দরবনের হাজারো গাছপালা উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এজন্য ১৯৮৯ সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

মৌয়ালরা মধু সংগ্রহ করে জীবন চালান। তারা গ্রাম থেকে অনেক দূরে সুন্দরবনের ভেতরে মৌচাক থেকে মধু সংগ্রহ করেন। অন্যদিকে বাওয়ালিরা সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করেন। গোলপাতা বিক্রি করে তারা অর্থ আয় করেন। মৌয়াল ও বাওয়ালিদের কাজ খুবই কষ্টের।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

যেভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে তার দুটো উপায় নিচে দেওয়া হলো-
১. সুন্দরবনের মৌয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করেন।
২. বাওয়ালিরা বন থেকে গোলপাতা সংগ্রহ করে বিক্রি করে অর্থ আয় করেন।

SATT Team
SATT Team
1 year ago
106

Related Question

View All
উত্তরঃ

জন্মভূমি- মানুষ যে দেশে জন্মগ্রহণ করে সেটিই তার জন্মভূমি। - বাংলাদেশ আমার জন্মভূমি।

SATT Team
SATT Team
1 year ago
270
উত্তরঃ

সমতলভূমি -সমান ভূমি, মাটি যেখানে এবড়ো-খেবড়ো নয়।

- আমাদের দেশের অধিকাংশ স্থানই সমতলভূমি।

SATT Team
SATT Team
1 year ago
172
উত্তরঃ

সংগ্রহ করা- আহরণ করা, সঞ্চয় করা। মৌয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন।

SATT Team
SATT Team
1 year ago
227
উত্তরঃ

পরিশ্রম- খাটাখাটুনির কাজ। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

SATT Team
SATT Team
1 year ago
202
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews