অর্থ আদান-প্রদানের দ্রুততম ও সরল প্রক্রিয়া হলো স্বল্পমেয়াদি অর্থায়ন। এ ধরনের অর্থায়নের মেয়াদকাল এক বছর বা তার কম হয়ে থাকে। একটি প্রতিষ্ঠানের বেশিরভাগ অর্থায়ন মূলত স্বল্পমেয়াদি উৎস থেকে সংগ্রহ করা হয়, যা এক বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধযোগ্য। এ ধরনের অর্থায়নে বেশকিছু সুবিধা থাকে। সাধারণত ব্যবসায়ের চলতি ব্যয় নির্বাহের জন্য এ ধরনের অর্থায়ন করা হয়ে থাকে।
এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদি অর্থায়ন হিসেবে পরিগণিত। সাধারণত একটি ব্যবসায় প্রতিষ্ঠান অর্থায়নের মধ্যমেয়াদি তহবিল ব্যবহার করে ব্যবসায়ের চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মিটিয়ে থাকে। মধ্যমেয়াদি তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ হতে বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ হতে কম হয়।
মালিকপক্ষ প্রদত্ত তহবিলকে অভ্যন্তরীণ উৎস বলা হয়। অভ্যন্তরীণ উৎস মালিকানাভিত্তিক ও মুনাফাভিত্তিক উভয়ই হতে পারে। মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস হলো মালিকের মূলধন ও শেয়ার। অন্যদিকে, মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস হলো অবণ্টিত মুনাফা, লভ্যাংশ সমতাকরণ তহবিল এবং বিধিবদ্ধ সঞ্চিতি
ঋণদাতা প্রদত্ত তহবিলকে বহিস্থ উৎস বলা হয়। যেমন-ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা হলে তা' হবে বহিস্থ তহবিল, যা বহিস্থ উৎসের অন্তর্ভুক্ত। বহিস্থ উৎস স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি এ তিন ধরনের হয়ে থাকে।
একমালিকানা ব্যবসায়ে তহবিলের উৎস মালিকের নিজস্ব অর্থ বা অর্থ দ্বারা পরিমাপযোগ্য যেকোনো উৎপাদনের উপকরণ হতে পারে। যেমন- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন যা উৎপাদনে ব্যবহার করা হয়।
প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ:
প্রাইভেট লিমিটেড কোম্পানি | পাবলিক লিমিটেড কোম্পানি |
১. প্রাইভেট লিমিটেড কোম্পানি নির্ধারিত মালিকদের মধ্যে শেয়ার 'বিক্রি করতে পারে। | ১. পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের মাঝে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। |
২. প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্যোক্তার সদস্যসংখ্যা ২ থেকে ৫০ পর্যন্ত হতে পারে। | ২. পাবলিক লিমিটেড কোম্পানির উদ্যোক্তার সদস্যসংখ্যা নিম্নে ৭ও উর্ধ্বে শেয়ার দ্বারা সীমাবদ্ধ যেকোনো সংখ্যক হতে পারে। |
লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে কোম্পানির সুনাম জড়িত"-ব্যাখ্যা কর।
কোম্পানি শেয়ারহোল্ডারদের নিয়মিত লভ্যাংশ প্রদানের উদ্দেশ্যে মুনাফার যে অংশ সংরক্ষণ করে তাকে লভ্যাংশ সমতাকরণ তহবিল বলে। লভ্যাংশ সমতাকরণ তহবিল গঠন করলে কোম্পানির যে বছর মুনাফা অপ্রতুল হয়, তখন উক্ত তহবিল ব্যবহার করে কোম্পানি নির্দিষ্ট হারে প্রতিবছর লভ্যাংশ দিতে পারে। তাই বলা হয় লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে কোম্পানির সুনাম জড়িত।
নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে ব্যবসায়ে বিনিয়োগ করা হয়, তাকে অবণ্টিত মুনাফা বলে। যখন ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের জন্য এরূপ অবণ্টিত মুনাফা একটি নির্দিষ্ট তহবিলে আলাদা করে রাখা হয়, তখন তাকে সঞ্চিতি তহবিল বলে। আবার ভবিষ্যতের কোনো আর্থিক বিপর্যয় মোকাবিলা করার জন্যও অবণ্টিত মুনাফার মাধ্যমে এরূপ সঞ্চিতি তহবিল সৃষ্টি করা হয়।
ব্যাংক ঋণের দুটি বৈশিষ্ট্য হলো- প্রথমত, ব্যাংক ঋণের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, উক্ত মেয়াদের মধ্যে ঋণ ব্যবহার করলে সুদাসল ফেরত দিতে হয়। দ্বিতীয়ত, সুদের হার সুনির্দিষ্ট থাকে, যা দীর্ঘকালব্যাপী পরিবর্তন করা হয় না।
বহিস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের উৎস থেকে তহবিল সংগ্রহ করাকে বোঝায়। বহিস্থ তহবিলের অসুবিধা হলো এর সুদ প্রদান বাধ্যতামূলক। অর্থাৎ ব্যবসায় মুনাফা অর্জন করুক বা নাই করুক ঋণের সুদসহ কিস্তি অবশ্যই পরিশোধ করতে হবে।
এক বছর বা তার চেয়ে কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্পমেয়াদি অর্থায়ন বলা হয়। ব্যবসায়ের চলতি ব্যয় নির্বাহের জন্য এ ধরনের অর্থায়ন করা হয়। এছাড়া যেসব ব্যবসায়ের পণ্য অতিদ্রুত পরিবর্তনশীল সেসব ব্যবসায় প্রতিষ্ঠানের জন্যও এ ধরনের অর্থায়ন উপযোগী।
যখন বাকিতে পণ্য ক্রয় করা হয়, তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে অঙ্গীকার করে যে, নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করবে। এই দলিলকে বিনিময় বিল বলা হয়।
যখন বাকিতে পণ্য ক্রয় করা হয়, তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে অঙ্গীকার করে যে, নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করবে। এই দলিলকে বিনিময় বলা হয়। বিক্রেতার কাছে এই বিলটি হলো প্রাপ্য বিল।
যখন বাকিতে ক্রয়কারী প্রতিষ্ঠান অর্থ পরিশোধের অঙ্গীকার হিসেবে বিক্রেতাকে একটি বিনিময় বিল প্রদান করে তখন তা বিক্রেতার নিকট প্রাপ্য বিল হিসেবে গণ্য হয়। উক্ত বিনিময় বিল একটি নির্দিস্ট মেয়াদের জন্য তৈরি করা হয়। নির্দিষ্ট মেয়াদের পূর্বে বিলের প্রাপকের টাকা প্রয়োজন হলে তিনি কিছু বাট্টা দিয়ে এটি ভাঙাতে পারেন। এভাবে বাট্টা দিয়ে বিল ভাঙানোকে প্রাপ্য বিল বাট্টাকরণ বলুে।
যখন বাকিতে পণ্য ক্রয় করা হয়, তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে অঙ্গীকার করে যে, নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করবে। এই দলিলকে বিনিময় বিল বলা হয়। ক্রেতার কাছে এই বিলটি হলো প্রদেয় বিল।
ব্যাংক চাওয়ামাত্রই যে ঋণের অর্থ পরিশোধ করতে হয় তাকে চাহিবামাত্র প্রদেয় ঋণ বলে। অর্থাৎ ঋণগ্রহীতা যদি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে খঋণ পরিশোধের অঙ্গীকার না করে ব্যাংক চাওয়ামাত্রই ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করে, তবে সেটিকে চাহিবামাত্র প্রদেয় ঋণ বলা হয়।
ব্যাংক চলতি হিসাবের গ্রাহককে ঋণ হিসেবে জমার অতিরিক্ত যে পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ দেয় তাকে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বলা হয়। এক্ষেত্রে জমার অতিরিক্ত উত্তোলনের সর্বোচ্চ পরিমাণ ব্যাংক সীমাবদ্ধ করে দেয়।
বিশ্বস্ত ও স্থায়ী ক্রেতা হতে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে অগ্রিম অর্থ গ্রহণ করলে তাকে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ বলে। এ ধরনের অর্থায়নে বিক্রেতা সাময়িক সময়ের জন্য অর্থসংস্থান করতে পারে।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে মজুদপণ্য জামানত বা বন্ধক রাখাকে মজুদ পণ্য বন্ধকিকরণ বলা হয়। এ ধরনের বন্ধক রেখে প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করে থাকে। ঋণের অর্থ সুদসহ পরিশোধ না করা পর্যন্ত মজুদ পণ্যের ওপর ঋণদাতার নিয়ন্ত্রণ ও অধিকার বজায় থাকে।
কারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভসহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে স্বল্পমেয়াদি যে দলিল বিক্রি করে তাকে বাণিজ্যিক পত্র বলে। খ্যাতিমান ব্যক্তি, বাণিজ্যিক ব্যাংক, বিমা কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান বাণিজ্যিক পত্র বিক্রয় করে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে।
ক্ষুদ্র ঋণ বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস। এ ধরনের ঋণ সাধারণত কৃষিনির্ভর ও ক্ষুদ্র কুটিরশিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের নিমিত্তে প্রদান করা হয়। যেমন- কুটিরশিল্প ব্যবস্থাপনা, কৃষি উপাদান ক্রয়, হ্যাচারি বা খামার পরিচালনা ইত্যাদি। গ্রামীণ ব্যাংক, যুব উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংকগুলো এ ধরনের ঋণ প্রদান করে থাকে।
এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য যে অর্থায়ন করা হয় তাকে মধ্যমেয়াদি অর্থায়ন বলা হয়। এ ধরনের তহবিল ব্যবহার করে প্রতিষ্ঠান ব্যবসায়ের চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটায়। এ তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ থেকে বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ থেকে কম হয়।
এনজিও যেমন মাইডাস, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক প্রভৃতি প্রতিষ্ঠান ব্যবসায় প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদি তহবিল প্রদান করে। এছাড়া পরামর্শ দান, প্রশিক্ষণ দান, দক্ষতা বৃদ্ধিকরণ প্রভৃতি ব্যাপারেও ব্যবসায় প্রতিষ্ঠানকে সাহায্য করে থাকে।
কোনো নির্দিস্ট একটি উদ্দেশ্য বা বিশেষ কোনো ক্ষেত্রকে উন্নয়নের জন্য যে আর্থিক প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় তাকে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বলে। সাধারণত রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যেগুলো বিশেষ বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে নিয়োজিত থাকে। যেমন: বাংলাদেশ উন্নয়ন ব্যাংক, কৃষি ব্যাংক ইত্যাদি।
পাঁচ বছর বা তার অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলা হয়। স্থায়ী সম্পদ যেমন ভূমি, দালানকোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের জন্য এ ধরনের অর্থায়ন করা হয়।
দীর্ঘমেয়াদি অর্থায়নের দুটি বৈশিষ্ট্য নিম্নরূপ:
(i) বৈশিষ্ট্য হলো দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে সংগৃহীত তহবিলের আকার সাধারণত স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি উৎসের তুলনায় বড় হয়।
(ii) দীর্ঘমেয়াদি তহবিল ঋণের মাধ্যমে গৃহীত হলে তা চুক্তি মোতাবেক পরিশোধ করতে হয়। আর যদি শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয় তবে ব্যবসায় বিলোপ না হওয়া পর্যন্ত পরিশোধ করতে হয় না।
দীর্ঘমেয়াদি ঋণ পাঁচ বছরের উর্ধ্বে যেকোনো সময়ের জন্য হয়ে থাকে। দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলো প্রতিষ্ঠানের আয়, সুনাম, স্থায়ী সম্পদের পরিমাণ, অতীত ঋণগ্রহণ ও পরিশোধ বিষয়ক তথ্যাদি বিচার-বিশ্লেষণ করে থাকে।
দীর্ঘমেয়াদি ঋণ পাঁচ বছরের উর্ধ্বে যেকোনো সময়ের জন্য হয়ে থাকে। সাধারণত দীর্ঘমেয়াদি ঋণ নেওয়া হয় স্থায়ী বিনিয়োগের জন্য। যেমন: ব্যবসায়ের পরিসর বৃদ্ধি, কারখানা নির্মাণ, বিল্ডিং নির্মাণ, বড় আকারের যন্ত্রাদি ক্রয় ইত্যাদি।
দীর্ঘমেয়াদি জামানতবিহীন বন্ডকে ঋণপত্র বা ডিবেঞ্চার বলে। - ঋণপত্র বা ডিবেঞ্চার-এর ক্ষেত্রে বড় অঙ্কের ঋণ বিভক্ত করে ছোট ছোট খন্ডে বিক্রয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহ করা হয়। এটি শেয়ারের একটি বিকল্প উপায়। কিন্তু ঋণপত্রে একটি নির্দিষ্ট - সুদের হার উল্লেখ থাকে; যে হারে ঋণগ্রহীতা সুদ দিতে বাধ্য থাকে।
একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে ভাড়া প্রদানের বিনিময়ে কোনো সম্পত্তি ব্যবহার করার অধিকার অর্জন করাকে লিজিং বলে। একটি প্রতিষ্ঠানে যদি ব্যয়বহুল, মেশিন, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি প্রয়োজন হয় তখন সেগুলো সরাসরি ক্রয় না করে লিজিং কোম্পানি থেকে ভাড়া নিয়েও ব্যবহার করা যায়। সেক্ষেত্রে কোম্পানি। মেশিনের মালিকানা পায় না। লিজিংয়ের মাধ্যমে এভাবে দীর্ঘমেয়াদি অর্থায়ন করা হয়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা। যুক্তরাষ্ট্রের ব্রেটন উডস সম্মেলনের প্রস্তাব অনুযায়ী ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৮৯। বিভিন্ন দেশে অর্থনৈতিক পুনর্গঠনে এই সংস্থা সাহায্য করে থাকে।
বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তইনিলেয় খরচকে তহবিল উৎসের খরচ বলা হয়। যেমন: শেয়ার ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহ করা হলে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করতে হয়, যা এ উৎসটির খরচ বা তহবিল খরচ বলা হয়।
তহবিলের উৎস নির্বাচনে সংশ্লিষ্ট উৎসের ব্যয় হতে সৃষ্ট ঝুঁকিকে তহবিলের উৎসের ঝুঁকি বলে। উদাহরণস্বরূপ কোনো প্রতিষ্ঠান যদি জামানতযুক্ত ঋণ গ্রহণ করে, তবে ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে সম্পত্তি জামানত হিসেবে রাখতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে অপারগ হলে সেক্ষেত্রে ঋণের বিপরীতে জামানতকৃত সম্পত্তিটি হাতছাড়া হওয়ার ঝুঁকির সৃষ্টি হয়, যা তহবিল উৎসের ঝুঁকি হিসেবে বিবেচিত হয়।
Related Question
View Allঅর্থায়নের উৎসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়।
ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের জন্য অবণ্টিত মুনাফা যে তহবিলে আলাদা করে রাখা হয় তাকে সঞ্চিতি তহবিল বলা হয়।
এ তহবিলে অর্থ আলাদা করে রাখা হয়। ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজনে এ অর্থ ব্যবহার করা যায়। অর্থাৎ ব্যবসায়ের মূলধন সংস্থানে এ তহবিল সহায়ক ভূমিকা রাখে
বর্তমানে দীননাথ চক্রবর্তী ব্যবসায়ের ক্ষেত্রে লিজিং-এর সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন।
লিজিং দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি বহিস্থ উৎস। একটি প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ব্যয়বহুল মেশিন, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি সরাসরি না কিনে লিজিং প্রতিষ্ঠান থেকে ভাড়া নিতে পারে। ছোট ও নতুন ব্যবসায়ের জন্য এ ধরনের অর্থায়ন উপযোগী উদ্দীপকে দীননাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত। বিভিন্ন উৎস থেকে তিনি প্রয়োজনে অল্প সময়ের জন্য অর্থসংস্থান করতেন। বর্তমানে তিনি তাঁতবস্ত্রের ব্যবসায়ও শুরু করতে মনস্থির করেন। এজন্য তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি ১০০টি মেশিনসহ দীর্ঘ ১০ বছরের জন্য নেয়ার চেষ্টা করছেন। তার এ কার্যক্রম অর্থায়নে লিজিং হিসেবে পরিচিত। এক্ষেত্রে তাকে উক্ত মেশিন ব্যবহারের জন্য নির্দিষ্ট ভাড়া দিতে হবে। তবে মেশিনের মালিকানা লিজিং কোম্পানিরই থাকবে। নতুন বা ছোট প্রতিষ্ঠান যাদের মূলধন কম তারা লিজিং-এর সহায়তায় আর্থিক সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে লিজিং কোম্পানি লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে। এভাবে উদ্দীপকে দীননাথ চক্রবর্তী লিজিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের জন্য কাজ করছেন।
আমি মনে করি, ব্যবসায় সম্প্রসারণে দীননাথ চক্রবর্তীকে লিজিং ছাড়াও ব্যাংক ঋণ ও নিজস্ব তহবিল ব্যবহারের প্রয়োজন হতে পারে।
ব্যবসায়িক উদ্দেশ্য অর্জনে স্বল্প, মধ্য ও দীর্ঘ এ তিন মেয়াদে অর্থসংস্থান করা হয়ে থাকে। তবে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের প্রয়োজন হয়। কারণ এক্ষেত্রে বড় আকারের মূলধনের প্রয়োজন হয়।
উদ্দীপকে দীননাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত। তিনি মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থসংস্থান করতেন। বর্তমানে তিনি একই সাথে তাঁত বস্ত্রের ব্যবসায় শুরু করার মনস্থির করেছেন।
উদ্দীপকে দীননাথ চক্রবর্তী লিজিং-এর মাধ্যমে অর্থায়নের লক্ষ্যে কাজ করছেন। ব্যবসায় সম্প্রসারণে তার প্রচুর অর্থের প্রয়োজন হবে। এক্ষেত্রে তিনি নগদ অর্থের চাহিদা মেটাতে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। এছাড়াও তিনি নিজস্ব তহবিল ব্যবহার করতে পারেন। তাই বলা যায়, দীননাথ চক্রবর্তীর এ সকল উৎস থেকে অর্থসংস্থানের প্রয়োজন হতে পারে।
অর্থ আদান-প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া হলো স্বল্পমেয়াদি অর্থায়ন।
এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদি তহবিল হিসেবে গণ্য হয়।
এ ধরনের তহবিল ব্যবহার করে প্রতিষ্ঠান ব্যবসায়ের চলতি মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটায়। এ তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ থেকে বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ থেকে কম হয়। বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে ইত্যাদি এ ধরনের তহবিলের উৎস।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
