ঈশ্বর সৃষ্টির সময় থেকেই মানুষের ওপর সবকিছুর দায়িত্ব দিয়েছেন। তিনি চেয়েছেন, মানুষ যেন তাঁর সৃষ্টিকে যত্ন ও রক্ষণাবেক্ষণ করে। এতে ঈশ্বরের সকল সৃষ্টি সুন্দর থাকবে এবং আনন্দময় জীবনযাপন করতে পারবে। তাই আমাদের প্রত্যেককে মহান ঈশ্বর কর্তৃক প্রেরিত দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিত।
মানুষের প্রাণনাশ করার অর্থ হলো, মানুষের অমর্যাদা করা যা সৃষ্টিকর্তার আদেশের বিরুদ্ধে মারাত্মক অপরাধ। মহান ঈশ্বর পবিত্র শাস্ত্রের পঞ্চম/ষষ্ঠ আজ্ঞায় বলেছেন নির্দোষ বা ধার্মিকের প্রাণনাশ করবে না। সৃষ্টিকর্তার এই আদেশ বা 'নিষেধাজ্ঞা সর্বজনীনভাবে বৈধ। এই আদেশ সবাই সব জায়গায় সবসময় মানতে বাধ্য থাকবে।
মানুষের মধ্যে ন্যায্যতা ও ভালোবাসা প্রতিষ্ঠার উদ্দেশ্যে পার্থিব জিনিস ও মানুষের শ্রমের ফসলকে যত্ন করতে বলা হয়েছে। এর মাধ্যমে মানুষের কল্যাণ নিশ্চিত হবে। সর্বোপরি মানুষের ব্যক্তিগত ও সর্বজনীন সম্পদের সুসম ব্যবহার হবে।
যারা চুরি, নরহত্যা।ও অন্যের বিনাশ করে, যীশু তাদের : পরিত্রাণ করতে পৃথিবীতে এসেছিলেন। তিনি মানবজাতিকে সৎ উপায়ে অর্থ উপার্জন করে গরিবদের দান করার পরামর্শ দিয়েছেন। আমাদের ধন-সম্পদ যেন কীটে না কাটে ও মরিচায় ক্ষয় না হয়, সেজন্য গরিব-দুঃখীদের দান করার মাধ্যমে স্বর্গের উদ্দেশ্যে সঞ্চয় করতে উৎসাহিত করেছেন।
মলয় চিন্তা ও রিপুর তাড়না থেকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই সুমনাকে বিরক্ত করত। সুমনা দেখতে সুন্দরী এবং সুস্বাস্থ্যের অধিকারী ছিল বলে সুমনার প্রতি মলয়ের খারাপ দৃষ্টি পড়ে এবং কুপ্রস্তাব দেয়। এ বিষয়টি চেপে না রেখে সাহসের সাথে সুমনা তার ধর্ম শিক্ষককে অবহিত করার মাধ্যমে প্রতিকার লাভ করে।
মলয় চিন্তা ও রিপুর তাড়না থেকে প্রায়ই সুমনাকে বিরক্ত করত। এ বিষয়টি সুমনা সাহসের সাথে তার ধর্ম শিক্ষককে অবহিত করে। ধর্ম শিক্ষক মলয়কে যীশুর দেওয়া শিক্ষার আলোকে তার আচরণের নেতিবাচক দিকগুলো নিয়ে বোঝান। সেই সাথে প্রতিদিন প্রার্থনা ও বাইবেল পাঠ করতে বলেন। কয়েকদিন পর মলয় তার ভুল বুঝতে পেরে সুমনা ও তার ধর্ম শিক্ষকের কাছে ক্ষমা প্রার্থনা করে। ধর্ম শিক্ষক তার মন পরিবর্তনে খুব খুশি হন।
পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব হলো পরিবারের সদস্যদের প্রতি সবসময় সম্মান, ভক্তি ও শ্রদ্ধা করা। সেই সাথে তাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।
পরিবারের কেউ অসুস্থ হলে তাদেরকে আমি ভালোবাসা ও সহানুভূতির সাথে যত্ন করব। তাদের জন্য মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তিনি আরোগ্য দান করেন। পবিত্র বাইবেলে বলা হয়েছে, "তোমরা একে অপরের জন্য প্রার্থনা করো, যাতে তোমরা আরোগ্য লাভ করো।" সেই সাথে গুরুত্বের সাথে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করব এবং তা মেনে চলার চেষ্টা করব।
নাথান রাজা দাউদকে সচেতন করার জন্য একটি গল্প বলেছিলেন। একজন গরিব লোকের একটি মেষ শাবক ছিল। এটিকে তিনি নিজের সন্তানের মতোই যত্ন করতেন। কিন্তু একদিন এক ধনী লোকের লোভের শিকার হয় তার আদরের মেষ শাবক। ধনী লোকের এই কাজটি অত্যন্ত নিন্দনীয় হয়েছে; যা তিনি লোভের কারণে করেছেন। তাই আমাদের সবাইকে এ ধরনের লোভ পরিহার করে চলা উচিত।
মিথ্যা লোভ করা পাপ কাজ। পাপ করলে মানুষের আত্মার শান্তি নষ্ট হয়ে যায়। এর ফলে সমাজে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই আমি সবসময় মিথ্যা লোভ পরিহার করে চলার চেষ্টা করব।
নৈতিক মূল্যবোধ হলো এমন নীতি ও আচরণ; যা মানুষকে সৎ, ন্যায়পরায়ণ ও ঈশ্বরভীরু জীবনযাপনে পরিচালিত করে। এতে ভালোবাসা, সত্যবাদিতা, ক্ষমাশীলতা, সহানুভূতি ও ন্যায়বিচারের চর্চা অন্তর্ভুক্ত রয়েছে। নৈতিক মূল্যবোধ মানুষকে পাপ থেকে দূরে রেখে মহান ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবন গঠনে সাহায্য করে।
প্রেরিতদূত পৌলের নৈতিক শিক্ষা হলো-
১. ধর্মীয় বিধি-বিধান মেনে চলা।
২. মন্দতার পথ পরিত্যাগ করা এবং
৩. নৈতিক মূল্যবোধের আলোকে জীবনযাপন করা।
Related Question
View Allপার্থিব জিনিস ও মানুষের পরিশ্রমের ফসলকে যত্ন করতে হবে।
যীশু পরিত্রাণ করতে পৃথিবীতে এসেছেন।
যীশু স্বর্গের জন্য ধন সঞ্চয় করতে উৎসাহিত করেছেন।
যা আমার নয়, তা পাওয়ার আকাঙ্ক্ষা করব না।
প্রতিবেশীদের পার্থিব বস্তুর ক্ষতি করা নিষিদ্ধ
নাথান রাজা দাউদকে সচেতন করতে গল্পটি বলেছিলেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!