সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Updated: 1 year ago
উত্তরঃ

অপরের সুবিধা-অসুবিধা দেখা, অপরের মতামত, অনুভূতির প্রতি সম্মান দেখানো এবং রুচিসম্মত ব্যবহারই হলো শিষ্টাচার। প্রতিদিন আমাদের মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন সকলের সাথে ভাব বিনিময় যোগাযোগের মাধ্যমেই শিষ্টাচারের প্রকাশ ঘটে।

উত্তরঃ

শিষ্টাচার প্রকাশের মাধ্যমে মনের সুন্দর দিকগুলো ফুটে ওঠে। শিষ্টাচার হলো অপরের সুবিধা-অসুবিধা দেখা, অপরের মতামত, অনুভূতির প্রতি সম্মান দেখানো এবং রুচিসম্মত ব্যবহার। শিষ্টাচার সভ্যতার প্রতীক ও অন্তরের সৌন্দর্য।

উত্তরঃ

শৈশব কাল থেকেই শিষ্টাচার চর্চা বা অভ্যাস করা অনেক গুরুত্বপূর্ণ। জীবনকে সুন্দর ও সাফল্যময় করতে হলে, উন্নত জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই শিষ্টাচারী হতে হবে। একজন শিশুর শিষ্টাচারের মধ্যেই তার দেশ ও জাতির ভবিষ্যৎ নিহিত থাকে। তাই শৈশবে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম।

উত্তরঃ

মানুষ হিসেবে যে আচরণগুলো আমরা সবাই একে অপরের কাছে আশা করি তাই মানবীয় আচরণ বা গুণাবলি। মানবীয় গুণাবলি পরিবার থেকে অর্জিত হয়। পরিবারে পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সাথে মেলামেশার মাধ্যমে মানবীয় গুণগুলো প্রকাশ পায়।

উত্তরঃ

মানবীয় গুণাবলির কাজগুলো আমাদের চরিত্রকে উন্নত করে।
যেমন-- একে 'অপরকে সহযোগিতা করা, বিনয়ী, সহানুভূতিশীল, ধৈর্যশীল, সহমর্মিতা, নিজ স্বার্থত্যাগ করে উপকার করা, উদারতা প্রকাশ করা ইত্যাদি যানবীয় গুণাবলির কাজ, যা আমাদের চরিত্রকে উন্নত করে।

উত্তরঃ

একজন ব্যক্তির মানবীয় গুণাবলির মধ্যে রয়েছে- নম্রতা, ভদ্রতা, ন্যায়পরায়ণতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, উদারতা, বড়দের সালাম দেওয়া ও সম্মান করা, ছোটদের স্নেহ করা, মিথ্যা কথা না বলা, অন্যায় আচরণ না করা, নিজের দোষত্রুটি স্বীকার করা ইত্যাদি।

উত্তরঃ

আমাদের চেয়ে বয়সে যারা বড় তারাই বয়োজ্যেষ্ঠ। বয়োজ্যেষ্ঠদের মধ্যে রয়েছেন- মা-বাবা, বড় ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানি, খালা-খালু, ফুফু-ফুফা, চাচা-চাচি, মামা-মামি সবাই আমাদের আত্মীয়-স্বজন। এছাড়া শিক্ষক, পাড়া-প্রতিবেশীর যারা আমাদের বড় তারা সবাই আমাদের বয়োজ্যেষ্ঠ।

উত্তরঃ

: দাদা-দাদি বা' নানা-নানি বৃদ্ধ বয়সে যাতে কোনো দুঃখ-কষ্ট না পান, সেদিকে খেয়াল রাখা, তাদের কাজে সাহায্য করা, তাদেরকে সময় দেওয়া, তাদের মনের ইচ্ছাকে পূর্ণ করা, তাদের প্রতি শ্রদ্ধাশীল. হওয়া ইত্যাদি আমাদের করণীয়।

উত্তরঃ

শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষক আমাদের জ্ঞান দান করেন আর আমরা সেই জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনকে গড়ে তুলি। পিতা-মাতার পরই শিক্ষকের স্থান। আর তাই আমাদের শিক্ষকের প্রতি সম্মান দেখানো কর্তব্য।

উত্তরঃ

বন্ধু বলতে যাদের মধ্যে মনের মিল বেশি, তাদের মধ্যেই সৃষ্টি হয় বন্ধুত্ব। বন্ধুদের সাথে আমরা মনের ভাব আদান-প্রদান করি। আর বন্ধু হিসেবে তারাই উত্তম যাদের আচরণ ভালো, বিনয়ী, সহানুভূতিশীল।

উত্তরঃ

আমরা সবাই সঙ্গপ্রিয়। এই সঙ্গপ্রিয় আকর্ষণ সবচেয়ে বেশি থাকে সমবয়সীদের মধ্যে। সামাজিকীকরণ প্রক্রিয়ায় কৈশোর বয়সে এমন অনেক চাহিদা থাকে যা মা-বাবা, শিক্ষক পূরণ করতে পারে না। সেসব ক্ষেত্রে সমবয়সী বন্ধু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই বলা যায়, আমাদের সমবয়সী বন্ধুর অনেক প্রয়োজন।

উত্তরঃ

যাদের দেহের গঠন স্বাভাবিকের তুলনায় কম তাদেরকে প্রতিবন্ধী বলা হয়। যাদের হাত-পা নাই, চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, দেহের গঠন স্বাভাবিক নয়, বুদ্ধি কম তাদেরকে প্রতিবন্ধী বলা হয়।

উত্তরঃ

আমাদের সমাজে অনেক দৃষ্টি শ্রবণ, বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশু রয়েছে। আমরা সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করব, প্রয়োজনে সহযোগিতা করব, খেলাধুলা করব, সঙ্গ দেব, রাস্তাঘাট পারাপারের সময় সাহায্য করব। তাদের সাথে এমন আচরণ করব যাতে তারা নিজেদের অসহায় মনে না করে।

উত্তরঃ

একজন দৃষ্টিপ্রতিবন্ধীর প্রতি আমার আচরণ সুন্দর হওয়া উচিত। যেমন- তাদের রাস্তা পারাপারে সাহায্য করা, পড়াশোনার কাজে সাহায্য করা, ব্যক্তিগত যেকোনো কাজে সাহায্য করা।

উত্তরঃ

পরিবারের শান্তিশৃঙ্খলা রক্ষায় আমার অনেক কিছু করণীয় আছে। যেমন- অর্থসংক্রান্ত ও অন্যান্য মূল্যবান সম্পদসংক্রান্ত বিষয় সম্পর্কে যদি কিছু জেনেও যাই, তাহলে সেটা নিজের মধ্যেই গোপন রাখা।

253

Related Question

View All
উত্তরঃ

মানুষ হিসেবে যে আচরণগুলো আমরা সবাই একে অপরের কাছে আশা করি তাই মানবীয় আচরণ।

203
উত্তরঃ

দলগত খেলার মাধ্যমে মানবীয় গুণাবলিসমূহ সহজে বিকাশ লাভকরে। কারণ যখন দলগতভাবে খেলা হয় তখন একে অপরকে। সহযোগিতা করতে হয়। খেলার নিয়মকানুন মেনে সততা ও ন্যায়পরায়ণতার পরিচয় দিতে হয়। মানবীয় গুণাবলি বিকাশের অন্যতম ক্ষেত্র হলো দলগত খেলা। তাই দলগত খেলার মাধ্যমে সহজে মানবীয় গুণাবলি বিকাশ লাভ করে।

163
উত্তরঃ

কনকের ব্যবহারে মানবীয় গুণাবলির প্রভাব দেখা যায়।
মানুষ হচ্ছে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তাই আমাদের মধ্যে এমন গুণাবলি থাকতে হবে যাতে শ্রেষ্ঠত্বের পরিচয় পাওয়া যায়। কনক সময়মতো ক্লাসে এসেছে এবং যথানিয়মে প্রথম সারিতে বসেছে। 'সাহিদা পরে এসে কনকের ব্যাগ সরিয়ে দিয়েছে এবং তাকে দ্বিতীয় সারিতে যেতে বলেছে। কনক সাহিদার সাথে ঝগড়া না করে দ্বিতীয় সারিতে বসে উদারতার পরিচয় দিয়েছে। এতে কনকের উন্নত মানসিকতার পরিচয় পাওয়া যায়।

123
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের বক্তব্য হলো লেখাপড়ার সাথে সাথে প্রত্যেকের উন্নত মানবীয় গুণাবলির অধিকারী হওয়া উচিত। মানুষ হিসেবে যে আচরণগুলো আমরা সবাই একে অপরের কাছে আশা করি, তাই মানবীয় আচরণ বা গুণাবলি। যেমন- সহযোগিতা, সহমর্মিতা, নম্রতা, ভদ্রতা, বিনয় ইত্যাদি। কিন্তু সাহিদা মানবীয়। গুণাবলির বহির্ভূত ব্যবহার করেছে। তার ব্যবহারটি কারও কাম্য নয়। পরিশেষে বলা যায়, মানবীয় গুণাবলি মানুষের চরিত্রকে উন্নত করে তোলে।

116
উত্তরঃ

বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপায় হচ্ছে তাদের আদেশ উপদেশ মেনে চলা। শ্রদ্ধা হতেই ভালোবাসার জন্ম। বড়দের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি বড়দের প্রতি শ্রদ্ধাশীল হই তাহলে বড়রা আমাদের ভালোবাসবেন এবং আদর করবেন।

313
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews