উত্তরঃ

আমরা সচরাচর যেসব দুর্ঘটনার সম্মুখীন হই সেগুলোর মধ্যে রয়েছে পড়ে যাওয়া, কেটে যাওয়া, আগুন লাগা, পুড়ে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, বিষক্রিয়া হওয়া ইত্যাদি। অন্যান্য দুর্ঘটনার মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা, সাপে কাটা এবং পানিতে ডোবা।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

বাড়িতে ঘটতে পারে এমন তিনটি দুর্ঘটনা হলো-১. পড়ে যাওয়া, ২. কেটে যাওয়া ও ৩. আগুন লাগা।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

পানিতে ডোবা প্রতিরোধে তিনটি করণীয় হলো-
১. সাঁতার শেখা,
২. বড়দের সাহায্য ছাড়া একা একা সাঁতার না কাটা ও
৩. পানিতে গোসল বা সাঁতার কাটার সময় অন্যদের প্রতি লক্ষ রাখা।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

উত্তর: সাপে কাটা প্রতিরোধের উপায় সম্পর্কে তিনটি বাক্য হলো-

১. সাপ থাকতে পারে এমন জায়গা যেমন- ঘন ঘাস বা ঝোপঝাড়, ইট বা পাথরের ফাঁক, গর্ত ইত্যাদি এড়িয়ে চলতে হবে।

২. সাপ নিয়ে নাড়াচাড়া বা খেলাধুলা করা যাবে না।

৩. রাতে চলাফেরার সময় টর্চ লাইট বা অন্য বাতি ব্যবহার করতে হবে।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

আগুন লাগার তিনটি কারণ হলো-


১. রান্নার সময় অসাবধানতা,
২. বৈদ্যুতিক শর্ট সার্কিট ও
৩. মোমবাতি বা কুপিবাতি ব্যবহারে অসতর্কতা।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধের তিনটি উপায় হলো-


১. চুলার কাছাকাছি যাওয়া এবং ম্যাচ নিয়ে খেলা থেকে বিরত থাকতে হবে।
২. বৈদ্যুতিক প্লাগে অতিরিক্ত সংযোগ পরিহার করতে হবে।
৩. রান্নার সময় লম্বা হাতাওয়ালা বা ঢিলেঢালা পোশাক পরা থেকে বিরত থাকতে হবে।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে, ভেজা কম্বল বা কাঁথা দিয়ে জড়িয়ে অথবা আগুনের উৎসে পানি ঢেলে আমরা প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে পারি। আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তা নেভাতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমে আসে।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ ফায়ার স্টেশনে যোগাযোগ করতে হবে। একা একা আগুন নেভাতে যাওয়া ঠিক নয়। সবার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করে তারপর অন্যদের সহায়তায় এগিয়ে আসতে হবে।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার পূর্বে অসুস্থ বা আহত কোনো ব্যক্তিকে দ্রুত সাময়িক সেবা দেওয়া বা চিকিৎসার ব্যবস্থা করাই হলো প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা কখনো কখনো মানুষের জীবন বাঁচাতে পারে। তাই আমাদের সবারই প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা থাকা উচিত।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

প্রাথমিক চিকিৎসার সাধারণ তিনটি নিয়ম হলো-
১. সাহায্য চাওয়া,
২. নিজেকে নিরাপদে রাখা ও
৩. আহত ব্যক্তিকে স্থির রাখা।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ঔষধ, যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী যে বক্সে মজুদ থাকে তাকে ফার্স্ট এইড বক্স বলে। এটি দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতার সময় প্রাথমিক চিকিৎসা দিতে ব্যবহৃত হয়। স্কুল, অফিস, গাড়ি বা অফিসে ফাস্ট এইড বক্স রাখা অত্যন্ত জরুরি।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

কাউকে পানিতে ডুবতে দেখলে প্রথমে আমি সাহায্যের জন্য বড়দের ডাকবো এবং জরুরি সেবার জন্য কাউকে পাঠাব। সম্ভব হলে এবং নিরাপদ মনে হলে পানিতে ডুবতে থাকা ব্যক্তির হাতের নাগালে লম্বা দড়ি বা লাঠি ধরব। তা না পেলে ভেসে থাকতে পারে এমন বস্তু যেমন- বড় কাঠের টুকরা, কলাগাছ ইত্যাদি পানিতে ভাসিয়ে দেব।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

পানিতে ভেসে থাকে এমন তিনটি বস্তুর নাম হলো-১. কলাগাছ, ২. বড় গাছের টুকরা ও ৩. গাড়ির চাকার টিউব।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

আগুনে পুড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসা হলো-

১. পোড়া স্থানে কমপক্ষে ১০ মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে।

২. সামান্য পোড়ায় বার্নল বা পানি নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে।

৩. ফোস্কা গলানো যাবে না।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

মানবদেহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। শরীরের কোনো অঙ্গ বিদ্যুৎ উৎসের সংস্পর্শে এলে আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। এ ধরনের দুর্ঘটনাকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বলে।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

বিদ্যুৎ অপরিবাহী তিনটি বস্তুর নাম হলো-
১. শুকনো কাঠ;
২. শুকনো বাঁশ ও
৩. চটের বস্তা।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুৎ উৎস থেকে আলাদা করার জন্য প্রথমেই মেইন সুইচ বন্ধ করে বা বৈদ্যুতিক প্লাগ খুলে ফেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। তা করা না গেলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। প্লাস্টিকের মাদুর, চটের বস্তা বা মোটা কাগজের উপর দাঁড়িয়ে কাজটি সম্পন্ন করতে হবে।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

কাউকে সাপে কাটলে ডাক্তার না আসা পর্যন্ত যা করা উচিত তা হলো-
১. রোগীকে যথাসম্ভব স্থির অবস্থায় রাখতে হবে।
২. 'কাটা স্থানের একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হবে।
৩. শরীরের যে অংশ সাপে কেটেছে তা বুকের অবস্থান থেকে যথেষ্ট নিচে রাখতে হবে।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

সাপে কাটলে যা করা যাবে না তা হলো-
১. বিষ বের করার জন্য ক্ষতস্থানে মুখ দিয়ে চোষা যাবে না।
২. ক্ষতস্থানে বরফ লাগানো যাবে না।
৩. প্রয়োজন না হলে রোগীকে নাড়াচাড়া করা যাবে না।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

উল্লিখিত তিনটি দুর্ঘটনায় করণীয় নিচে লেখা হলো-
পানিতে ডোবা: বড়দের ডেকে পানিতে ডোবা ব্যক্তিকে উদ্ধার
করব।
সাপে কাটা: কাটা স্থানের একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধব।
আগুনে পোড়া:
পোড়া স্থানে ১০ মিনিট ঠাণ্ডা পানি ঢালব।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
উত্তরঃ

সাপে কাটা রোগীর চিকিৎসায় প্রচলিত অন্ধবিশ্বাস ও কুসংস্কারটি হলো ওঝা বা সাপুড়ে সাপের বিষ নামিয়ে চিকিৎসা করতে পারে।

Rakibul Islam
Rakibul Islam
1 year ago
91

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews