উত্তরঃ

 পৃথিবীতে প্রচলিত চারটি প্রধান ধর্মের নাম হলো- হিন্দুধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধধর্ম ও. খ্রিষ্টধর্ম।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি একথাটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

ধর্মীয় সাম্য রক্ষা করে চললে সম্প্রীতির মধ্য দিয়ে সকলের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

মানুষ মানুষকে অপরের ভালোবাসার মধ্য দিয়ে একে অপরকে
ভাই-এর দৃষ্টিতে দেখবে।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

হিন্দুরা সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর, মুসলমানেরা বলে আল্লাহ এবং খ্রিষ্টানেরা বলে গড।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

পৃথিবীতে অনেক ধর্ম প্রচলিত রয়েছে। বিভিন্ন ধর্মে মত ও পথের বা উপাসনা পদ্ধতির পার্থক্য আছে। কিন্তু সকল ধর্মের মূলকথা এক। তাহলো ঈশ্বর আছেন। ঈশ্বরের কৃপা লাভ করা এবং জীবের মঙ্গল করা। নিজের মুক্তি ও জীবের মঙ্গল করা সকল ধর্মেরই সাধারণ উদ্দেশ্য। সুতরাং কোনো ধর্মকেই অবহেলা করা উচিত নয়। ঈশ্বর নিজেও তা করেন না।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম।
মম বানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ, সর্বশঃ ।
ব্যাখ্যা: আমাকে যে যেভাবে উপাসনা করে, আমি সেভাবেই তাকে সন্তুষ্ট করি। মানুষ সকল প্রকারে আমার পথই অনুসরণ করে।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

আমাদের মনে রাখতে হবে, সকল মানুষ একই ঈশ্বরের সৃষ্টি। কে কোন ধর্মের; কোন জাতির বা কোন বর্ণের আমরা তা বিচার করব না। জার্তি-ধর্ম-বর্ণ ও নারীপুরুষ নির্বিশেষে আমরা সকলের প্রতি সহমর্মী হব। আপদে-বিপদে, আনন্দে-উৎসবে সকলে সকলের পাশে দাঁড়াব। অন্য ধর্মাবলম্বীদের বন্ধু হিসেবে গ্রহণ করব। আমরা জোর দিয়ে বলব, ধর্মের আচার-আচরণে পার্থক্য থাকলেও সকল ধর্মের মূল লক্ষ্য এক। মানুষে মানুষে কোনো ভেদা-ভেদ নেই।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

সমাজ ও ব্যক্তিজীবনে ধর্মীয় সাম্যের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই বলা যায়, ধর্মীয় সাম্য রক্ষা করে চললে পৃথিবীটা খুব সুন্দর হবে। মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ জেগে উঠবে। সবাই সবাইকে ভালোবাসবে। কেউ কাউকে হিংসা করবে না। ঈশ্বরের একত্ব ও ধর্মীয় সাম্যে গভীর বিশ্বাস রেখে আমরা বলব-
"সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই"

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

এ পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক বাস করে। মানুষের ধর্মের
পার্থক্য থাকলেও সকলের সৃষ্টিকর্তা এক। একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন নামে ও বিভিন্নভাবে ডাকেন। যেমন- হিন্দুরা সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর বা ভগবান। খ্রিষ্টানরা বলে গড। মুসলমানরা বলে আল্লাহ। বৌদ্ধরা বলে ঈশ্বর। সেরকম ধর্মানুযায়ী সাধনারও পথ অনেক। বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্নভাবে সাধনা করে। বিভিন্নভাবে সাধনা করলেও মূলত সবাই একই ঈশ্বরের সাধনা করে। কারণ ঈশ্বর এক ও অদ্বিতীয়।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

সবাই মানুষ হলেও মানুষে মানুষে ভিন্নতা রয়েছে। মানুষে মানুষেপার্থক্যগুলো হলো-


১. মুসলমানরা সৃষ্টিকর্তাকে বলেন আল্লাহ, খ্রিষ্টানেরা বলেন গড, হিন্দুরা বলেন ঈশ্বর।
২. তাদের সকলের ধর্মমত ও উপাসনা পদ্ধতি ভিন্ন।
৩. তাদের সাধনার পথ একটি নয় বহু।
৪. ভাষা, সংস্কৃতি, ধর্মগ্রন্থ আলাদা।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

মানুষে মানুষে কোনো পার্থক্য করা উচিত নয়। সকলকে-সকল মত ও পথের মানুষকে' সমতার দৃষ্টিতে দেখা উচিত। একেই বলা হয় ধর্মীয় সাম্য। সমাজে যেভাবে ধর্মীয় সাম্য বজায় রাখা যায় তা হলো-
১. সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করতে হবে।
২. সকল মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে।
৩. আপদে-বিপদে, আনন্দ-উৎসবে সকলের সঙ্গে সম্প্রীতিপূর্ণ আচরণ করতে হবে।
৪. সকল ধর্মের মানুষকে আপন বলে ভাবতে হবে।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
93

পৃথিবীর মানুষের মধ্যে নানা দিক থেকে মিল যেমন আছে, তেমনি আবার অনেক অমিল ও আছে।

মিলের দিক থেকে যদি দেখি, তাহলে দেখব, সবাই মানুষ। সকলের মধ্যে রয়েছে একই মনুষ্যত্ব।

আবার বেশভূষা, চাল-চলন, গায়ের রং, ভাষা প্রভৃতি দিক থেকে পার্থক্য রয়েছে।

ধর্মের দিক থেকেও পার্থক্য আছে। হিন্দুধর্মের পাশাপাশি, ইসলাম, বৌদ্ধ, খ্রিষ্ট প্ৰভৃতি ধর্মের অনুসারীরা রয়েছেন। বিভিন্ন ধর্মের মত ও পথের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্য রয়েছে উপাসনার পদ্ধতিতে।

হিন্দুরা সৃষ্টিকর্তাকে ঈশ্বর বলেন। মুসলমানেরা বলেন আল্লাহ, খ্রিষ্টানেরা বলেন গড। হিন্দুরা উপাসনালয়কে বলেন মন্দির, মুসলমানেরা বলেন মসজিদ, খ্রিষ্টানেরা বলেন গির্জা। কিন্তু সবাই একই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। তাই ধর্মমত ও উপাসনা পদ্ধতির মধ্যে পার্থক্য থাকলেও ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সকল ধর্মই নিজের মুক্তি এবং জীব ও জগতের মঙ্গল চায় ৷

শ্রীমদ্‌ভগবদ্‌গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে (অর্জুন) বলেছেন,

যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্ । 

মম বর্মানুবর্তন্তে মনুষ্যাঃ পাৰ্থ সৰ্বশঃ ৷৷ 

                                        (শ্রীমদ্ভগবদ্‌গীতা, ৪/১১)

অর্থাৎ যে আমাকে যেভাবে উপাসনা করে, আমি সেভাবেই তাকে সন্তুষ্ট করি। হে পার্থ (অর্জুন), মানুষ সকল প্রকারে আমার পথই অনুসরণ করে।

সুতরাং সাধনার পথ একটি নয়, বহু। এদিকে লক্ষ করে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ‘যত মত, তত পথ'। উপাসনার পথ বিভিন্ন হলেও উপাস্য এক এবং অদ্বিতীয়। 

নিচের ছকটি পূরণ করি :

১। উপাসনালয়কে হিন্দুরা বলেন 
২। উপাসনালয়কে খ্রিষ্টানেরা বলেন 
৩। যত মত 

মানুষে মানুষে কোনো পার্থক্য করা উচিত নয়। সকলকে -সকল মত ও পথের মানুষকে সমতার দৃষ্টিতে দেখা উচিত। একেই বলে ধর্মীয় সাম্য।

ধর্মীয় সাম্য বজায় রাখলে তার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় সম্প্রীতি।

এ কথা মনে রেখে আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব। সকল মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করব।

কে কোন ধর্মের, কোন জাতির, কোন বর্ণের আমরা তা বিচার করব না। আপদে-বিপদে, আনন্দ-উৎসবে আমরা সকলের সঙ্গে সম্প্রীতিপূর্ণ আচরণ করব। সকল ধর্মের মানুষকে আপন বলে ভাবব।

এভাবে ধর্মীয় সাম্য রক্ষা করে চলব। তাহলে সম্প্রীতির মধ্য দিয়ে আমরা সকলে শান্তিতে জীবনযাপন করতে পারব। তবেই মানুষে-মানুষে জেগে উঠবে মমত্ববোধ ।

ঈশ্বরের একত্ব ও ধর্মীয় সাম্যে গভীর বিশ্বাস রেখে আমরা বলব-

‘সবার উপরে মানুষ সত্য, 

তাহার উপরে নাই। '

আমরা বলব, সকল ধর্মের মানুষ একে অপরের ভাই।

হিন্দুধর্ম বিশ্বাস করে যে, সকল জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর অবস্থান করেন। আর এ বিশ্বাস ধর্মীয় সাম্যবোধ জাগ্রত করার প্রধান সহায়ক।

এ কথা মেনে চললে পৃথিবী হবে শান্তিময়-আনন্দময় ।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews