সমাজে নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছে। এসব পেশাজীবী আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন। তাই সব ধরনের পেশাকে আমাদের মর্যাদা বা সম্মান করতে হবে।
পোশাক কারখানার শ্রমিক দীর্ঘ সময় কাজ করে - আমাদের পরিধানের জন্য এবং রপ্তানির জন্য পোশাক তৈরি করেন। এটি আমাদের অর্থনীতিতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। এই পেশায় প্রচুর নারীরা যুক্ত থাকেন।
পরিচ্ছন্নতাকর্মীর কাজ পরিষ্কার-পরিচ্ছন্ন করা। পরিচ্ছন্নতাকর্মীগণ বিদ্যালয়, অফিস, হাসপাতাল ও রাস্তাঘাট পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখেন। এ পেশাতে অনেক নারী শ্রমিকদের দেখা যায়।
সেবামূলক কর্মীরা বিভিন্ন ধরনের কাজ করেন। মানুষের বিভিন্ন প্রয়োজনে তথ্য সরবরাহ, সাহায্য করা, অফিসের নানা কাজে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করা, হিসাব রাখা ইত্যাদি কাজ করে থাকেন।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করেন। অভিযুক্তদের ধরে বিচারের সম্মুখীন করা তাদের প্রধান দায়িত্ব। যানবাহন চলাচলে ও মানুষের নিরাপদে চলাচলে তারা সাহায্য করেন। পুলিশের মূল কাজ শৃঙ্খলা বজায় রাখা।
আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত তিনটি পেশার নাম হলো-
১. পুলিশ, ২. আইনজীবী ও ৩. বিচারক।
Related Question
View Allপেশাজীবীরা মাস বা দিন শেষে বেতন/মজুরি পায়।
প্রত্যেক পেশার মানুষ শ্রমের বিনিময়ে মূল্য পেয়ে থাকেন।
শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন।
সব ধরনের পেশাকে আমাদের মর্যাদা দিতে হবে।
পোশাক শ্রমিক দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য পোশাক তৈরি করেন।
কারখানার শ্রমিক পেশায় প্রচুর নারীরা যুক্ত থাকেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!