প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের এই পৃথিবী।
বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুশাসন মেনে চলে।
ইংরেজিতে ঈশ্বরকে গড বলা হয়।
প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এ পৃথিবী। এ সৌন্দর্যময় প্রকৃতি যেমন একদিনে হয়নি, তেমনি পৃথিবীও হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘ পরিবর্তনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে আজকের এ সুন্দর পৃথিবী। পৃথিবীর সমস্ত সৃষ্টির মূলে রয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর।
প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের এ পৃথিবী। আমাদের আজকের এ সুন্দর পৃথিবী দীর্ঘ পরিবর্তনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। এ সুন্দর পৃথিবীতে আমরা বাস করি। এখানে রয়েছে নানা ধরনের গাছ-লতা-পাতা, জীব-জন্তু, কীট-পতঙ্গ ইত্যাদি।
পৃথিবীর বাইরেও ঈশ্বর সৃষ্টি করেছেন বিশাল এক জগৎ। যাকে মহাবিশ্ব বলা হয়।
সমগ্র সৃষ্টিই ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। কেননা ঈশ্বরের ক্ষমতা অসীম। তাঁর ক্ষমতার বাইরে কিছু নেই। আমাদের জন্ম-মৃত্যু তাঁরই দান। অনেক কিছু আমাদের চোখে পড়ে না। অনেক কিছু আমরা এখনও ভাবতে পারিনি। তিনি সে সবেরও স্রষ্টা।
ঈশ্বর এক ও অদ্বিতীয়। তিনি অনাদি, অনন্ত এবং সকল গুণের অধিকারী। তাঁর সমান বা তাঁর চেয়ে বড় কেউ নেই। তিনি জীব ও জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। তিনি সর্বশক্তির উর্ধ্বে। এসব কারণে ঈশ্বরকে সকল শক্তির অধিকারী বলা হয়ে থাকে।
ঈশ্বরকে সর্বশক্তিমান বলা হয়। কারণ তিনি সর্বত্র বিরাজমান। তিনি এ মহাবিশ্বের সবকিছুর স্রষ্টা ও নিয়ন্ত্রক। তিনি এক ও অদ্বিতীয়। তিনি অনাদি, অনন্ত এবং সকল গুণের অধিকারী।
ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন।
আমরা ঈশ্বরকে শ্রদ্ধা ও বিশ্বাস করব।
ঈশ্বর আমাদের মঙ্গল করেন।
আমাদের এ সুন্দর পৃথিবীর সবকিছুই ঈশ্বরের সৃষ্টি। তাই ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়। ঈশ্বরের সেবা করা হয়। এছাড়া উপাসনা ও প্রার্থনার মধ্য দিয়েও আমরা ঈশ্বরকে শ্রদ্ধা জানাতে পারি, ভালোবাসতে পারি। এতে তিনি সন্তুষ্ট হন।
ঈশ্বরকে উপলব্ধি করার জন্য তাঁর উপাসনা করতে হয়।
ঈশ্বরের গুণকীর্তন, স্তব-স্তুতি, পূজা, ধ্যান, জপ ইত্যাদির মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করাকে উপাসনা বলে।
দুটি বিশেষ আসন হলো- পদ্মাসন ও সুখাসন।
প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় উপাসনা করতে হয়। ঈশ্বরের গুণকীর্তন, স্তব-স্তুতি, পূজা, ধ্যান, জপ ইত্যাদির মাধ্যমে উপাসনা করতে হয়। উপাসনা সুর করে এবং নীরবে ও করা হয়। উপাসনা করলে দেহ-মন পবিত্র হয়।
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Related Question
View Allপ্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই পৃথিবী।
আকাশে দেখা যায়, চন্দ্র-সূর্য গ্রহ-নক্ষত্র।
হিন্দুধর্মে স্রষ্টাকে ঈশ্বর বলা হয়।
সুন্দর আমাদের এই পৃথিবী।
সমস্ত সৃষ্টির মূলে রয়েছেন ঈশ্বর
সুন্দরের রয়েছে নানা রূপ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!