সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান

Updated: 4 months ago
উত্তরঃ

সম্ভাবনা হলো একটি ঘটনা যা ঘটবে অথবা না ঘটবে, সে সম্পর্কে কোনো উক্তির প্রতি বিশ্বাসের মাত্রা। ১ ঘটনাসমূহের মধ্যে A একটি অনুকূল ঘটনা ঘটার সম্ভাবনা হলে,

P(A) = n(A)n(S)

= A ঘটনার উপাদান সংখ্যা /S ঘটনা জগতের মোট উপাদান সংখ্যা

যেমন : একটি মুদ্রা নিক্ষেপে হেড পাওয়ার সম্ভাবনা = 12

                                       এবং টেল পাওয়ার সম্ভাবনা = 12

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে কোনো একটা নির্দিষ্ট চেষ্টায় কী ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, এরূপ পরীক্ষাকে দৈব পরীক্ষা বলে। এখানে, মুদ্রা নিক্ষেপ পরীক্ষা একটা দৈব পরীক্ষা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয় অর্থাৎ একটি অপরটির চেয়ে কম বা বেশি সম্ভাব্য না হয় তবে ঘটনাগুলোকে সমসম্ভাব্য বলে। যেমন- একটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপে হেড বা টেল আসার সম্ভাবনা সমান। সুতরাং, হেড আসা ও টেল আসা ঘটনা দুইটি সমসম্ভাব্য ঘটনা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনাক্ষেত্র বলে। যেমন, একটি মুদ্রা নিক্ষেপ করলে দুইটি সম্ভাব্য ফলাফল পাওয়া যায়। যথা- হেড (H) ও টেল (T), এখন S দ্বারা এ পরীক্ষণের ফলাফলের লেটকে সূচিত করলে আমরা লিখতে পারি, S = {H, T}। সুতরাং, উক্ত পরীক্ষার নমুনাক্ষেত্র, S = {H, T}।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

কোনো পরীক্ষায় যদি একটা ঘটনা ঘটলে অন্যটি অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে, তবে উক্ত ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। যেমন- একটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে হেড আসা বা টেল আসা দুইটি বিচ্ছিন্ন ঘটনা। কেননা হেড আসলে টেল আসতে পারে না, আবার টেল আসলে হেড আসতে পারে না। অর্থাৎ, হেড ও টেল এক সাথে আসতে পারে না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

নমুনাক্ষেত্রের প্রতিটি উপাদানকে নমুনা বিন্দু বলে।

একটি মুদ্রা একবার নিক্ষেপে নমুনাক্ষেত্র, S = {H, T} এখানে, H, T প্রত্যেকে এক একটা নমুনা বিন্দু।

একটি ছক্কা নিক্ষেপে নমুনাক্ষেত্র, S = {1, 2, 3, 4, 5, 6}

এখানে, 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটি নমুনা বিন্দু।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

কোন পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলে। উদাহরণস্বরূপ, একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় ও পাওয়া একটি ঘটনা। জোড় সংখ্যা পাওয়াও একটি ঘটনা। অন্যদিকে একটি মুদ্রা নিক্ষেপে হেড কিংবা টেল পাওয়া এক একটি ঘটনা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

ধরি, নমুনাক্ষেত্র S এর মধ্যে A ও B দুটি বিচ্ছিন্ন ঘটনা।

নমুনাক্ষেত্রে মোট ফলাফল সংখ্যা = n

A ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা = na

B ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা = nb

A ঘটনার সম্ভাবনা, P(A)=nan

B ঘটনার সম্ভাবনা, P(B)=nbn

যেহেতু A ও B পরস্পর বিচ্ছিন্ন ঘটনা।

সুতরাং, AB এর অনুকূল ফলাফল সংখ্যা = na+nb

P(AB)=na+nbn=nan+nbn

P(AB) = P(A)+P(B). (প্রমানিত)

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

কোন পরীক্ষায় একটা ঘটনার স্বপক্ষের ফলাফল হলো ঘটনার অনুকূল ফলাফল। যেমন: একটি ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা পাওয়ার অনুকূল ফলাফল 1 টি । একটি মুদ্রা নিক্ষেপে হেড পাওয়ার অনুকূল ফলাফল 1 টি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি ছক্কা নিক্ষেপে নমুনা বিন্দু 1, 2, 3, 4, 5 ও 6 এবং একটি মুদ্রা নিক্ষেপে নমান বিন্দু : H ও T.

এক্ষেত্রে একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপে নমুনাক্ষেত্র,

S = {1H, 1T, 2H, 2T, 3H, 3T, 4H, 4T, 5H, 5T, 6H, 6T) = 12টি

মোট নমুনা বিন্দু 12টি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

আমরা জানি, একটি ছক্কা n বার নিক্ষেপে মোট নমুনা বিন্দুর সংখ্যা 6n এবং একটি মুদ্রা n বার নিক্ষেপে মোট নমুনা বিন্দুর সংখ্যা 2n.

একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপে নমুনা বিন্দুর সংখ্যা ,

6n × 2n =61×22 = 6 × 4 = 24 টি

নির্ণেয় নমুনা বিন্দু 24টি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

তিনটি এক টাকার নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপে নমুনা বিন্দু =2n=23=8 টি

আবার, পাঁচ টাকার চারটি মুদ্রা নিক্ষেপে নমুনা বিন্দু =2n=24=16 টি

এক টাকার মুদ্রা নিক্ষেপে নমুনা বিন্দু 8 টি ও পাঁচ টাকার মুদ্রা নিক্ষেপে নমুনা বিন্দু 16টি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার ও একটি নিরপেক্ষ ছক্কার গুটি একবার নিক্ষেপ করা হলে নমুনাক্ষেত্রটি, S= {HH1, HH2, HH3, HH4, HH5, HH6, HTI, HT2, HT3, HT4, HTS, HT6, TH1, TH2, ΤΗ3, ΤΗ4, TH5, TH6, TTI, TT2, TT3, TT4, TT5, TT6} নমুনাক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা = 24টি।

দুইটি হেড ও একটি ছয় উঠার অনুকূল ফলাফল 1 টি । যথা : HH6 নির্ণেয় সম্ভাবনা = 124 .

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

থলেতে কালো মার্বেল = 8টি

লাল মার্বেল = 6টি

সাদা মার্বেল = 10টি

থলেতে মোট মার্বেল = (8+6+10) টি = 24টি

24টি মার্বেল হতে ।টি মার্বেল নির্বাচন করা যাবে 24টি উপায়ে।

সুতরাং, 24টি উপায়ে মার্বেলটি নির্বাচন করা যাবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

থলেতে মোট বলের সংখ্যা 15টি। দৈবভাবে একটা বল নেয়া হলে 15টি বলের যেকোনো একটি আসতে পারে। সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল = 15।

ধরি, লাল বল হওয়ার ঘটনা । থলেতে মোট এটি লাল বল আছে। এদের যেকোনো একটি আসলেই লাল বল হবে। সুতরাং লাল বলের অনুকূল ফলাফল = 4।

P(R) = লাল বলের অনুকূল ফলাফল / সমগ্র সম্ভাব্য ফলাফল  = 415

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

ঝুড়িতে মোট বল আছে (10 + 12 + 8)টি = 30টি

এদের মধ্যে সাদা বল আছে 10 টি

বলটি সাদা হওয়ার সম্ভাবনা = 1030= 13

ঝুড়িতে নীল বল আছে ১২টি।

বলটি নীল হওয়ার সম্ভাবনা = 1230=25

বলটি সাদা বা নীল হওয়ার সম্ভাবনা = 13+ 25=5 + 615=1115

নির্ণেয় সম্ভাবনা 1115

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

বাক্সে মোট মার্বেল আছে (10 + 18 + 5) টি = 33টি

বাক্সে কালো মার্বেল আছে = 5 টি

মার্বেলটি কালো হওয়ার সম্ভাবনা =533

মার্বেলটি কালো না হওয়ার সম্ভাবনা = 1 - 533=33 - 533= 2833

নির্ণেয় সম্ভাবনা : 2833

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

থলেতে নীল বল 12টি, সাদা বল 16টি এবং কালো বল 38টি।

থলেতে মোট বল = 12 + 16 + 38 = 66টি।

বলটি নীল হওয়ার সম্ভাবনা =1266= 211

বলটি নীল না হওয়ার সম্ভাবনা  = 1-211=11 - 211=911

নির্ণেয় সম্ভাবনা 911

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

থলেতে মোট বলের সংখ্যা = (3 + 5 + 7) টি = 15টি

দৈবভাবে একটি বল তুললে 15টি বলের যেকোনো একটি. আসতে পারে।

ধরি, সাদা বল হওয়ার ঘটনা W। থলেতে মোট 5টি সাদা বল আছে।

P(W) = সাদা বলের অনুকূল ফলাফল / সমগ্র সম্ভাব্য ফলাফল = 515=13

নির্ণেয় সম্ভাবনা 13

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

ঝুড়িতে মোট বল আছে (16 + 3 + 6)টি = 25টি

দৈবভাবে একটি বল তুললে 15টি বলের যে কোনো একটি আসতে পারে। সুতরাং সম্ভাব্য সমগ্র ফলাফল 25।

ধরি, কালো বল হওয়ার ঘটনা B। ঝুড়িতে মোট 6টি কালো বল আছে। এদের যেকোনো একটি আসলেই কালো বল হবে। সুতরাং কালো বলের অনুকূল ফলাফল = 6।

P(B) = কালো বলের অনুকূল ফলাফল / সমগ্র সম্ভাব্য ফলাফল = 625

নির্ণেয় সম্ভাবনা 625

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

থলেতে মোট বল আছে (10 + 14 + 18) টি = 42টি

এদের মধ্যে নীল বল আছে 10টি।

বলটি নীল হওয়ার সম্ভাবনা =1042=521

বলটি নীল না হওয়ার সম্ভাবনা = 1 - 521-21 - 521=1621

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

থলেতে মোট মার্বেল আছে  = (10 + 5 + 4 + 6) টি = 25 টি

এদের মধ্যে হলুদ মার্বেল আছে 6টি।

মার্বেলটি হলুদ হওয়ার সম্ভাবনা =625

আবার, থলেতে কালো মার্বেল আছে 5 টি

মার্বেলটি কালো হওয়ার সম্ভাবনা =525= 15

মার্বেলটি হলুদ বা কালো হওয়ার সম্ভাবনা =625+ 15=6 + 525= 1125

নির্ণেয় সম্ভাবনা 1125

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

থলেতে মোট বল আছে = (5 + 4 + 6)টি = 15টি

এদের মধ্যে লাল বল আছে 5 টি।

পুনঃস্থাপন না করে একটি বল পরপর তিনবার উঠানো হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা = 515×515× 515= 127.

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

বক্সে মোট মার্বেল আছে (10 + 12 + 8)টি = 30টি

এদের মাঝে কালো বল 8টি, প্রতিস্থাপন না করলে প্রতিবার 1 টি করে কালো বল কমবে।

বলটি কালো হওয়ার সম্ভাবনা 830×729×628× 527 = 2783

নির্ণেয় সম্ভাবনা 2783

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

লটারিতে মোট টিকেট বিক্রি হয়েছে 300টি

লটারিতে ফারিয়া টিকেট কিনেছে 30টি

প্রতিস্থাপন না করে একটি করে পরপর তিনটি টিকেট তোলা হলে ,

সবগুলো (তিনটি) টিকেট ফারিয়ার হওয়ার সম্ভাবনা 30300×29299×28298 = 2436026730600 = 203222755

নির্ণেয় সম্ভাবনা 203222755

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

মনে করি, কোনো দৈব পরীক্ষায় মোট নমুনা বিন্দুর সংখ্যা = n.

এই পরীক্ষায়, কোনো ঘটনা ঘটার অনুকূল ফলাফলের সর্বনিম্নমান = 0

ঘটনাটি ঘটার সম্ভাবনা = 0n=0

আবার, ঐ ঘটনা ঘটার অনুকূল ফলাফলের সর্বোচ্চমান = n

ঘটনাটি ঘটার সম্ভাবনা = nn=1

এ কারণে কোনো ঘটনা ঘটার সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। (দেখানো হলো)

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

ধরি, কোনো নমুনাক্ষেত্র S-এর মধ্যে A একটি ঘটনা।

নমুনাক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা = n

A ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা = m

P(A)= A ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা / নমুনাক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা = mn

A ঘটনাটি এমন হতে পারে যে,

(i) A-এর অনুকূলে কোনো ফলাফল নেই। অর্থাৎ, m = 0

(ii) নমুনাক্ষেত্রের সকল ফলাফল A-এর অনুকূলে। অর্থাৎ, m = n .

(iii) নমুনাক্ষেত্রের কিছু ফলাফল A-এর অনুকূলে। অর্থাৎ, 0 < m < n

সুতরাং, ইহা স্পষ্টত যে, m-এর মান 0 থেকে n-এর মধ্যে থাকবে।

অর্থাৎ, 0  m  n

বা, 00  mnnn

0  P(A)  1 (দেখানো হলো)

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফর : 1, 2, 3, 4, 5, 6

মোট নমুনা বিন্দুর সংখ্যা = 6টি

ছক্কা নিক্ষেপে 2 এর গুণিতক সংখ্যা আসা এমন অনুকূল ফলাফল সংখ্যা = 3টি । যথা : 2, 4, 6

ছক্কা নিক্ষেপে 2 এর গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা =36=12

নির্ণেয় সম্ভাবনা 12

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে সম্ভাব্য ফলাফল : 1, 2, 3, 4, 5, 6

মোট নমুনা বিন্দুর সংখ্যা = 6 টি।

বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা এমন অনুকূল ফলাফল সংখ্যা 2 টি। যথা: 3, 5

বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা = 26=13

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফল : 1, 2, 3, 4, 5, 6

মোট নমুনা বিন্দুর সংখ্যা = 6টি।

জোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল সংখ্যা : 3 টি। যথা : 2, 4, 6

জোড় সংখ্যা আসার সম্ভাবনা = 35=12

নির্ণেয় সম্ভাবনা 12

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফল : 1, 2, 3, 4, 5, 6

নমুনাক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা = 6টি।

ছক্কায় মৌলিক সংখ্যা আসার অনুকূল ফলাফল = 3 টি। যথা : 2, 3, 5

ছক্কায় মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা = 36=12

নির্ণেয় সম্ভাবনা 12

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে সম্ভাব্য ফলাফল : 1, 2, 3, 4, 5, 6

মোট নমুনা বিন্দুর সংখ্যা = 6 টি।

বিজোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা = 4টি। যথা: 1, 3, 5, 6

বিজোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা = 46=23

নির্ণেয় সম্ভাবনা 23

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফল: 1, 2, 3, 4, 5, 6

মোট নমুনা বিন্দুর সংখ্যা = 6 টি

ছক্কা নিক্ষেপে জোড় অথবা মৌলিক সংখ্যা = 5 টি। যথা : 2, 3, 4, 5, 6

ছক্কা নিক্ষেপে জোড় অথবা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা = 56

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি ছক্কা একবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল : 1, 2, 3, 4, 5, 6

মোট নমুনা বিন্দুর সংখ্যা = 6টি।

সংখ্যাটি বিজোড় অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল = 3 টি। যথা: 1, 3, 5

সংখ্যাটি বিজোড় অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা = 36=12

নির্ণেয় সম্ভাবনা 12

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপের সম্ভাব্য ফলাফল : 1, 2, 3, 4, 5, 6

মোট নমুনা বিন্দুর সংখ্যা = 6 টি।

ছক্কা নিক্ষেপে ও অথবা ও এর চেয়ে বড় সংখ্যা = 4টি। যথা : 3, 4, 5, 6

ছক্কা নিক্ষেপে ও অথবা 3 এর চেয়ে বড় সংখ্যা আসার সম্ভাবনা = 46=23

নির্ণেয় সম্ভাবনা 23

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফল : 1, 2, 3, 4, 5, 6

মোট নমুনা বিন্দুর সংখ্যা = 6 টি।

ছক্কা নিক্ষেপে মৌলিক এবং জোড় সংখ্যা = 1 টি। যথা : 2

ছক্কা নিক্ষেপে মৌলিক এবং জোড় সংখ্যা আসার সম্ভাবনা =16

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি ছক্কা একবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল : 1, 2, 3, 4, 5, 6

∴ মোট নমুনা বিন্দুর সংখ্যা  = 6টি।

জোড় এবং তিন এর গুণিতক সংখ্যা = 1 টি। যথা : 6

∴ জোড় এবং তিন এর গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা = 16

নির্ণেয় জোড় এবং তিন এর গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা  16

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে সম্ভাব্য ফলাফল : 1, 2, 3, 4, 5, 6

∴ মোট নমুনাবিন্দু 6 টি

মৌলিক সংখ্যা বা ও দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার অনুকূল সম্ভাবনা 4টি।  যথা: 2, 3, 5, 6

মৌলিক সংখ্যা বা ও দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা = 46=23

নির্ণেয় সম্ভাবনা 23

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

দুইটি ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফল = 6 × 6 = 36টি

উপরের পিঠে একই ফলাফল আসার অনুকূল ফলাফল {(1, 1), (2, 2), (3, 3), (4, 4), (5, 5), (6, 6) }= ৩টি

উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা = 1-636 = 1 - 16 = 56

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফল: 1, 2, 3, 4, 5,6

মোট নমুনা বিন্দুর সংখ্যা = 6

জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা পাওয়ার অনুকূল ফলাফল 6 টি।  যথা : 1, 2, 3, 4, 5, 6

জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা = 66=1

নির্ণেয় সম্ভাবনা 1.

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

ছক্কা নিক্ষেপে সম্ভাব্য ফলাফল: 1, 2, 3, 4, 5, 6

মোট নমুনা বিন্দু 6টি।

2 বা 3. দ্বারা বিভাজ্য হওয়ার সংখ্যা 4টি। যথা: 2, 3, 4, 6

2 বা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা = 46=23

নির্ণেয় সম্ভাবনা 23

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

দুটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল : HH, HT, ΤΗ, TT

মোট নমুনা বিন্দুর সংখ্যা = 4টি

উভয় মুদ্রায় H আসার অনুকূল ফলাফল = 1 টি। যথা: HH

উভয় মুদ্রায় H আসার সম্ভাবনা = 14

নির্ণেয় সম্ভারনা : 14

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

দুইটি মুদ্রা নিক্ষেপের সম্ভাব্য ফলাফল : HH, HT, TH, TT

মোট নমুনা বিন্দুর সংখ্যা = 4টি।

দুইটি মুদ্রা নিক্ষেপে বড়জোর দুইটি টেল আসার অনুকূল ফলাফল = 4 টি। যথা : HH, HT, TH, TT

P (বড়জোর দুইটি টেল আসার) = 44=1

নির্ণেয় সম্ভাবনা 1.

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি মুদ্রাকে দুইবার নিক্ষেণ সম্ভাব্য ফলাফল : HH, HT, TH, TT

নমুনাক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা = 4টি।

কমপক্ষে একটি টেল আসবে এমন অনুকূল ফলাফল = 3টি। যথা: HT, TH, TT

∴ কমপক্ষে একটি টেল আসার সম্ভাবনা = 34

নির্ণেয় সম্ভাবনা : 34

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

দুটি মুদ্রা নিক্ষেপের ফলে সম্ভাব্য ফলাফল : HH, HT, TH, TT

∴ মোট নমুনা বিন্দুর সংখ্যা = 4টি

কমপক্ষে একটি IH আসার অনুকূল ফলাফল = 3টি। যথা: HH, HT, TH.

∴ কমপক্ষে একটি H আসার সম্ভাবনা = 34

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি মুদ্রা তিনবার নিক্ষেপে সম্ভাব্য ফলাফল : HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT

মোট নমুনা বিন্দু = ৪ টি

কমপক্ষে একটি হেড পাওয়ার অনুকূল ফলাফল : {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH} = 7টি

কমপক্ষে একটি হেড (H) পাওয়ার সম্ভাবনা = 78

নির্ণেয় সম্ভাবনা : 78

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

বাক্সের লটারির টিকেট এর ক্রমিক সংখ্যাগুলো হলো : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20

বাক্সে মোট লটারির টিকিট = 20টি।

টিকিটের ক্রমিক সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য না হওয়ার অনুকূল ফলাফল = 18টি।

যথা: 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 19, 20

টিকিটের ক্রমিক সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা = 1820=910

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হলো: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 ।

মোট সংখ্যা = 30টি।

দৈবভাবে উঠানো সংখ্যাটি জোড় বা 6 এর গুণিতক হওয়ার অনুকূল ফলাফল = 15টি। যথা: 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 ।

দৈবভাবে উঠানো সংখ্যাটি জোড় বা 6 এর গুণিতক হওয়ার সম্ভাবনা = 1530=12

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

প্রথম 25টি স্বাভাবিক সংখ্যা: 1, 2, 3, 4, 5 ______25 = 25টি

এদের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা 5 টি। যথা: 1, 4, 9, 16, 25

পূর্ণবর্গ সংখ্যা আসার সম্ভাবনা = 525=15

নির্ণেয় সম্ভাবনা 15

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হলো : 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20

মোট সংখ্যা = 10

2 দ্বারা বিভাজ্য সংখ্যা : 12, 14, 16, 18, 20

এবং ও দ্বারা বিভাজ্য সংখ্যা : 12, 15, 18

∴ 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা : { 12, 14, 16, 18, 20 }{12, 15, 18} = {12, 14, 15, 16, 18, 20} = 6 টি

∴ P(সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য)= 610=35

নির্ণেয় সম্ভাবনা :35

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

1 হতে 10 পর্যন্ত মোট সংখ্যা = 10

এদের মধ্যে মৌলিক সংখ্যা হলো : 2, 3, 5, 7, 4টি

সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা = 410=25

নির্ণেয় সম্ভাবনা 25

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

11 থেকে 21 পর্যন্ত মোট সংখ্যা = (21-11)+1-10 + 1 = 11 টি

মৌলিক সংখ্যা: 11, 13, 17, 19 = 4টি

সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা = 411

নির্ণেয় সম্ভাবনা 411

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 = 20টি।

এদের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা = 1, 4, 9, 16 = 4 টি

পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা = 420=15

নির্ণেয় সম্ভাবনা : 15

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

10 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলো : 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21

মোট নমুনা বিন্দু = 12টি

এদের মধ্যে মৌলিক সংখ্যা 4টি। যথা: 11, 13, 17, 19

10 থেকে 21 পর্যন্ত সংখ্যা থেকে একটি সংখ্যা চয়ন করলে সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা = 412=13

নির্ণেয় সম্ভাবনা : 13

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

কোনো পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে একে নিশ্চিত ঘটনা বলে। নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 1 হয়। যেমন, আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠার সম্ভাবনা 1, আজ সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে এর সম্ভাবনাও 1 । রাতের বেলায় সূর্য দেখা যাবে না, এর সম্ভাবনা 1 । একটা মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় H অথবা T আসার সম্ভানাও 1 । একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় অথবা বিজোড় সংখ্যা আসার সম্ভানাও 1 ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

কোনো পরীক্ষায় যে ঘটনা কখনো ঘটবে না অর্থাৎ ঘটতে পারে না একে অসম্ভব ঘটনা বলে। অসম্ভব ঘটনার সম্ভাবনা সব সময় শূন্য হয়। যেমন আগামীকাল সূর্য পশ্চিম দিক থেকে উঠবে অথবা পূর্বদিকে অস্ত যাবে এর সম্ভাবনা শূন্য। তেমনি রাত্রে সূর্য দেখা যাবে এর সম্ভাবনাও শূন্য। আবার একটা ছক্কা নিক্ষেপে 7 আসার সম্ভাবনাও শূন্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি ছক্কা একবার নিক্ষেপ করলে অনুকূল ফলাফল: 1, 2, 3, 4, 5, 6

মোট নমুনাবিন্দুর সংখ্যা = 6 টি ।

ছক্কায় বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল 3টি। যথা : 1, 3, 5

ছক্কায় বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা = 36=12

আবার, ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার অনুকূল ফলাফল = 3 টি। যথা : 2, 4, 6

ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা = 36=12

এখন, P(ছক্কায় বিজোড় অথবা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা) = 12+ 12=1 + 12= 22= 1

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি মুদ্রা দুইবার নিক্ষেপে সম্ভাব্য ফলাফল HH, HT, TH, TT

মোট নমুনা বিন্দু = 4টি।

কমপক্ষে তিনটি H পাওয়ার অনুকূল ঘটনা = 0

কমপক্ষে তিনটি H পাওয়ার সম্ভাবনা = 04=0

সম্ভাবনা মান 0, তাই ইহা একটি অসম্ভব ঘটনা

নির্ণেয় সম্ভাবনা 0.

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি ছক্কা নিক্ষেপে সম্ভাব্য ফলাফল : 1, 2, 3, 4, 5, 6

6 অপেক্ষা বড় সংখ্যা পাওয়ার অনুকূল ফলাফল = 0

সম্ভাবনা = 06=0

সম্ভাবনার মান 0, তাই ইহাই একটি অসম্ভব ঘটনা

নির্ণেয় সম্ভাবনা 0.

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

ঝুড়িতে সাদা বল আছে 10 টি

              লাল বল আছে 20টি

              মোট বল আছে 30টি

পরপর তিনটি বল তুলে নেওয়া হলে অন্তত একটি রংয়ের বল পুনরাবৃত্তি হবে। অর্থাৎ তিনটি বল ভিন্ন বর্ণের হওয়া অসম্ভব ঘটনা।

যেহেতু অসম্ভব ঘটনার মান 0 ।

সবগুলো বল ভিন্ন বর্ণের হওয়ার সম্ভাবনা 0 ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

ঝুড়িতে লাল বল আছে = 10টি

          কালো বল আছে= 12টি

            নীল বল আছে = 8টি

            মোট বল আছে= 30টি

বলটি সাদা হওয়ার সম্ভাবনা = 030 [ঝুড়িতে কোন সাদা বল নেই]

সম্ভাবনার মান 0 এবং ঝুড়িতে সাদা বল না থাকায় ইহা অসম্ভব ঘটনা।

নির্ণেয় সম্ভাবনা 0।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি মুদ্রা নিক্ষেপে সম্ভাব্য ফলাফল : H, T

নমুনা বিন্দুর সংখ্যা = 2

H বা T আসার অনুকূল ফলাফল: H, T = 2টি

সম্ভাবনা = 22=1

নির্ণেয় সম্ভানা 1

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

50 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলো 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60 = 11 টি

50 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা = 0 টি

∴ সম্ভাবনা = 011=0

নির্ণেয় সম্ভাবনা 0।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

দুইটি মুদ্রা নিক্ষেপে সম্ভাব্য ফলাফল {HH, HT, TH, TT} = 4টি

কমপক্ষে 1 টি H বা কমপক্ষে 1 টি T থাকার অনুকূল ফলাফল = {HH, HT, TH} {HT, TH, TT} = {HH, HT, TH, TT} = 4টি

সম্ভাবনা = 44= 1

নির্ণেয় সম্ভাবনা 1.

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

তথ্যভিত্তিক সম্ভাবনা হলো একটি ধারণা, যেখানে তথ্যের ওপর ভিত্তি করে ভবিষ্যৎ ফলাফল বা ঘটনা সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয়। যা গাণিতিক ও যৌক্তিক পদ্ধতি এবং যা নির্দিষ্ট ডেটার ওপর ভিত্তি করে সম্ভাবনার মান নির্ধারণ করে। যেমন, আবহাওয়ার পূর্বাভাস, ব্যবসায়িক সিদ্ধান্ত, মেডিক্যাল রিসার্চ ইত্যাদি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

যেহেতু জুলাই মাস 31দিন এবং জুলাই মাসে 21 দিন বৃষ্টি হয়েছে। তাহলে যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 2131

অতএব 8 জুলাই-বৃষ্টি হওয়ার সম্ভাবনা 2131.

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

আমরা জানি, সেপ্টেম্বর মাস 30 দিন।

যেহেতু সেপ্টেম্বর মাসে কোনো শহরে 12 দিন বৃষ্টি হয়েছে।

সুতরাং সেপ্টেম্বর মাসে যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 1230

অর্থাৎ, 5 সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 1230

5 সেপ্টেম্বর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = 1-1230 = 30-1230=35

সুতরাং, 5 সেপ্টেম্বর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 35

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

আমরা জানি, আগস্ট মাস 31 দিন।

যেহেতু আগস্ট মাসে কোনো শহরে 12 দিন বৃষ্টি হয়েছে।

সুতরাং, আগস্ট মাসে যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 1231

অর্থাৎ, 5 আগস্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা =1231

5 আগস্ট বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = 1-1231=31-1231=1931

সুতরাং, 5 আগস্ট বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 1931

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

মোট বসবাসকারী জনসংখ্যা = 7500000 জন

পুরুষের সংখ্যা = (7500000-1500000-3500000) = 2500000 জন

পুরুষ হওয়ার সম্ভাবনা = 25000007500000=13

নির্ণেয় সম্ভাবনা : 13

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

শহরের মোট্ট লোক = 80 লক্ষ

এদের মধ্যে নারী ও শিশু রয়েছে = (35 + 15) = 50 লক্ষ

পুরুষের সংখ্যা = (80-50) লক্ষ = 30 লক্ষ

পুরুষ হওয়ার সম্ভাবনা = 3080=38

নির্ণেয় সম্ভাবনা 38

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

MATHEMATICS শব্দটিতে-

M আছে 2 টি,
A আছে 2 টি,
T আছে 2 টি,
H আছে 1 টি,
E আছে 1 টি,
I আছে 1 টি,  
C আছে 1 টি,
S আছে 1 টি

মোট বর্ণ 11 টি

বর্ণটি T হওয়ার সম্ভাবনা  =211

নির্ণেয় সম্ভাবনা 211

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

অর্থাৎ 2024 সালটি অধিবর্ষ ছিল। তাই ফেব্রুয়ারি মাস 29 দিনের ছিল।

14 ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 529

নির্ণেয় সম্ভাবনা 529

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

Probability tree একটি চিত্র বা ডায়াগ্রামের মাধ্যমে বিভিন্ন ঘটনা এবং তাদের সম্ভাবনা দেখানোর একটি পদ্ধতি। এটি বিশেষত বহুপদ সংযুক্ত ঘটনা বিশ্লেষণে ব্যবহৃত হয়। Probability tree এর মাধ্যমে গাণিতিক বিশ্লেষণ সহজে হিসাব করা যায়। এটি ধাপে ধাপে ঘটনা ও সম্ভাবনা দেখায়। যৌগিক ঘটনা বিশ্লেষণে একাধিক স্তরের ফলাফল Probability tree ব্যবহার করে খুব সহজে সম্ভাব্যতা নির্ধারণ করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

Probability tree এর 4টি বৈশিষ্ট্য নিম্নরূপ :
১। এটি শাখা-প্রশাখার মতো কাঠামোতে সম্ভাবনা উপস্থাপন করে'।
২। প্রতিটি শাখায় নির্দিষ্ট ফলাফল ও এর সম্ভাবনা থাকে।
৩। নমুনাক্ষেত্রের সম্ভাব্য ফলাফলগুলো দৃশ্যমান ভাবে উপস্থাপন করা থাকে।
৪। শেষ পর্যন্ত শাখাগুলোর সম্ভাবনার যোগফল 1 হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি মুদ্রা দুইবার নিক্ষেপকে দুই ধাপ বিবেচনা করি। মুদ্রা নিক্ষেপের প্রতি ধাপে দুইটি ফলাফল {H, T} আসতে পারে। পরীক্ষার মোট ফলাফলকে Probability tree এর সাহায্যে দেখানো হলো:

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি মুদ্রা তিনবার নিক্ষেপ পরীক্ষাকে তিনটি ধাপ হিসেবে বিবেচনা করি। মুদ্রা নিক্ষেপের প্রতি ধাপে দুইটি ফলাফল {H, T} আসতে পারে।

অতএব, একটি মুদ্রা তিনবার নিক্ষেপে তৈরিকৃত নমুনাক্ষেত্রটি হলো: S = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে নমুনাক্ষেত্রটি হবে নিম্নরূপ :

নমুনাক্ষেত্র, S = {HH, HT, TH, TT}

মোট নমুনা বিন্দুর সংখ্যা = 4টি।

উভয় ক্ষেত্রে একই ফলাফল আসা এমন অনুকূল ফলাফল = 2টি। যথা: HH, TT

উভয় ক্ষেত্রে একই ফলাফল আসার সম্ভাবনা = 24=12

নির্ণেয় সম্ভাবনা 12

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনাক্ষেত্রটি হবে নিম্নরূপ :

Sএকটি মুদ্রা
একটি ছক্কা HT
11H1T
22H2T
33H3T
44H4T
55H5T
 66H6T

নমুনাক্ষেত্রটি হলো :

S = {IH, IT, 2H, 2T, 3H, 3T, 4H, 4T, SH, 5T, 6H, 6T}

মোট নমুনা বিন্দুর সংখ্যা = 12টি।

ছক্কায় 6 এবং মুদ্রায় T আসার এমন অনুকূল ফলাফল 1 টি। যথা : 6T

ছক্কায় 6 এবং মুদ্রায় T আসার সম্ভাবনা = 112

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের Probability tree :

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপের Probability tree নিচে আঁকা হলো:

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

দুটি ছক্কা একসাথে একবার নিক্ষেপ করে সম্ভাব্য ঘটনার Probability tree নিচে দেওয়া হলো:

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে নমুনাক্ষেত্রটি হবে নিম্নরূপ :

S২য় ছক্কা
১ম ছক্কা 123456
1(1,1)(1,2)(1,3)(1,4)(1,5)(1,6)
2(2,1)(2,2)(2,3)(2,4)(2,5)(2,6)
3(3,1)(3,2)(3,3)(3,4)(3,5)(3,6)
4(4, 1)(4,2)(4,3)(4,4)(4,5)(4,6)
5(5,1)(5,2)(5,3)(5,4)(5,5)(5,6)
6(6,1)(6, 2)(6,3)(6,4)(6,5)(6,6)

দুইটি ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 অপেক্ষা বড় হওয়া অনুকূ ফলাফল সংখ্যা= 3টি।

যথা: (5,6), (6, 5), (6,6)

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

তিনটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ পরীক্ষার নমুনাক্ষেত্র,

S = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH., TTT}

মোট নমুনা বিন্দুর সংখ্যা = 8 টি।

মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার অনুকূল ফলাফল = 2টি। যথা : HHH, TTT

মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা = 28=14

নির্ণেয় সম্ভাবনা 14

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি নিরপেক্ষ মুদ্রা ও দুইটি ছক্কা একত্রে নিক্ষেপে Probability tree নিম্নরূপ :

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার ও একটি নিরপেক্ষ ছক্কার গুটি একবার নিক্ষেপ করা হলে নমুনাক্ষেত্রটি, S = {HH1, HH2, HH3, HH4, HH5, HH6, HTI, HT2, HT3, HT4, HTS, HT6, THI, TH2, TH3, TH4, TH5, TH6, TT1, 1T2, TT3, TT4, TT5, TT6} নমুনাক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা =24 টি।

দুইটি হেড ও একটি ছয় উঠার অনুকূল ফলাফল = 4টি। যথা : HH6

নির্ণেয় সম্ভাবনা = 124

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একটি মুদ্রা ও একটি ছক্কা একসাথে নিক্ষেপ পরীক্ষায় নমুনাক্ষেত্র S নিম্নরূপ:

নমুনাক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা = 12টি।

মুদ্রায় H এবং ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার অনুকূল ফলাফল = 3টি। যথা: H2, H4, H6

মুদ্রায় H এবং ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা = 312=14

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
125

আমরা প্রতিনিয়ত ‘সম্ভাবনা' শব্দটি ব্যবহার করে থাকি। যেমন এবার এস.এস.সি. পরীক্ষায় যাদবের পাশ করার সম্ভাবনা খুব কম, এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি, আগামীকাল তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম ইত্যাদি। অর্থাৎ কোনো ঘটনা ঘটার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকলেই কেবল আমরা সম্ভাবনার কথা বলি। আর অনিশ্চয়তার মাত্রার উপরই ঘটনাটা ঘটার সম্ভাবনা কম বা বেশি হবে তা নির্ভর করে। কিন্তু কোনো সাংখ্যিক মান দিতে পারে না। এই অধ্যায়ে আমরা কোনো ঘটনা ঘটার সম্ভাবনার সাংখ্যিক মান নির্ণয়ের বিভিন্ন সূত্র এবং নির্ণয় প্রণালী সম্পর্কে জানবো এবং নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা ও সম্ভাব্য ঘটনা বর্ণনা করতে পারবো।

Related Question

View All
উত্তরঃ

সম্ভাবনা হলো একটি ঘটনা যা ঘটবে অথবা না ঘটবে, সে সম্পর্কে কোনো উক্তির প্রতি বিশ্বাসের মাত্রা। ১ ঘটনাসমূহের মধ্যে A একটি অনুকূল ঘটনা ঘটার সম্ভাবনা হলে,

P(A) = n(A)n(S)

= A ঘটনার উপাদান সংখ্যা /S ঘটনা জগতের মোট উপাদান সংখ্যা

যেমন : একটি মুদ্রা নিক্ষেপে হেড পাওয়ার সম্ভাবনা = 12

                                       এবং টেল পাওয়ার সম্ভাবনা = 12

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
96
উত্তরঃ

যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে কোনো একটা নির্দিষ্ট চেষ্টায় কী ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, এরূপ পরীক্ষাকে দৈব পরীক্ষা বলে। এখানে, মুদ্রা নিক্ষেপ পরীক্ষা একটা দৈব পরীক্ষা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
142
উত্তরঃ

যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয় অর্থাৎ একটি অপরটির চেয়ে কম বা বেশি সম্ভাব্য না হয় তবে ঘটনাগুলোকে সমসম্ভাব্য বলে। যেমন- একটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপে হেড বা টেল আসার সম্ভাবনা সমান। সুতরাং, হেড আসা ও টেল আসা ঘটনা দুইটি সমসম্ভাব্য ঘটনা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
137
উত্তরঃ

কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনাক্ষেত্র বলে। যেমন, একটি মুদ্রা নিক্ষেপ করলে দুইটি সম্ভাব্য ফলাফল পাওয়া যায়। যথা- হেড (H) ও টেল (T), এখন S দ্বারা এ পরীক্ষণের ফলাফলের লেটকে সূচিত করলে আমরা লিখতে পারি, S = {H, T}। সুতরাং, উক্ত পরীক্ষার নমুনাক্ষেত্র, S = {H, T}।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
115
উত্তরঃ

কোনো পরীক্ষায় যদি একটা ঘটনা ঘটলে অন্যটি অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে, তবে উক্ত ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। যেমন- একটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে হেড আসা বা টেল আসা দুইটি বিচ্ছিন্ন ঘটনা। কেননা হেড আসলে টেল আসতে পারে না, আবার টেল আসলে হেড আসতে পারে না। অর্থাৎ, হেড ও টেল এক সাথে আসতে পারে না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
171
উত্তরঃ

নমুনাক্ষেত্রের প্রতিটি উপাদানকে নমুনা বিন্দু বলে।

একটি মুদ্রা একবার নিক্ষেপে নমুনাক্ষেত্র, S = {H, T} এখানে, H, T প্রত্যেকে এক একটা নমুনা বিন্দু।

একটি ছক্কা নিক্ষেপে নমুনাক্ষেত্র, S = {1, 2, 3, 4, 5, 6}

এখানে, 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটি নমুনা বিন্দু।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
98
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews