পানির তিনটি প্রাকৃতিক উৎস হলো-
১. বৃষ্টিপাত
২. সাগর ও ৩. নদী।
পানির তিনটি ব্যবহার হলো-
১. পান করা,
২. রান্না করা ও
৩. বিদ্যুৎ উৎপাদন করা।
সৌরশক্তিকে সৌর প্যানেলের মাধ্যমে সংগ্রহ করে তাপ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। সৌর প্যানেল হলো এক ধরনের যন্ত্র যা সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। আমরা বাড়ির ছাদে বা ক্যালকুলেটরে সৌর প্যানেল দেখে থাকি
বায়ুপ্রবাহের তিনটি ব্যবহার হলো-
১. বিদ্যুৎ উৎপাদনে,
২. জীবের শ্বাস-প্রশ্বাসে ও
৩. ভেজা কাপড় দ্রুত শুকাতে।
তিনটি শক্তির উৎসের নাম হলো-
১. সূর্যের আলো, ২. বায়ুপ্রবাহ ও ৩. পানির স্রোত।
তিনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম হলো--১. কয়লা, ২. প্রাকৃতিক গ্যাস ও ৩. তেল।
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের তিনটি উপায় হলো-
১. অপ্রয়োজনে বাতি জ্বালিয়ে না রাখা।
২. রান্না শেষে চুলা নিভিয়ে ফেলা।
৩. কোন কিছু ভেঙে গেলে তা ফেলে না দিয়ে মেরামত করা।
পানি একটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। পানির স্রোত সর্বাধিক ব্যবহৃত শক্তির উৎস। পানির স্রোত থেকে জেনারেটরের সাথে যুক্ত টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
প্রকৃতি থেকে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। এর মধ্যে রয়েছে পানি সম্পদ, বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি। প্রাকৃতিক সম্পদকে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য এই দুইভাগে ভাগ
যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় এবং ব্যবহার করা যায় তাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। যেমন- সূর্যের আলো, বায়ু, পানি এবং উদ্ভিদ হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ।
তিনটি খনিজ সম্পদের নাম হলো-
১. সোনা,
২. লোহা ও
৩. প্রাকৃতিক গ্যাস।
প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিকল্পিত ব্যবহারই হচ্ছে সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদ সীমিত। তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমাদের সচেতন হতে হবে।
যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং হাজার হাজার বছরেও তা ফিরে পাওয়া যায় না সেগুলোই অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। যেমন- প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা ইত্যাদি।
যেসব অনবায়নযোগ্য সম্পদ পোড়ালে তাপ উৎপন্ন। সেগুলোই জীবাশ্ম জ্বালানি। যেমন- তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস।
জীবাশ্ম জ্বালানির তিনটি ব্যবহার হলো-
১. খাবার রান্না করা,
২. যানবাহন চালানো ও
৩. বিদ্যুৎ উৎপাদন করা।
কোনো বস্তুর একবার ব্যবহারের পর পুনরায় ব্যবহার করাকে বস্তুর পুনঃব্যবহার বলে। আমাদের ব্যবহৃত বস্তুকে পুনরায় ব্যবহার করে আমরা বর্জ্য কমাতে পারি। এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা সম্ভব।
বায়ুপ্রবাহ একটি সম্ভাবনাময় শক্তির উৎস। কারণ-মানুষ বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করে। বায়ুপ্রবাহ জেনারেটরের সাথে যুক্ত উইন্ডমিলের টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ উৎপাদন করে।
মানুষ শক্তি পাওয়ার জন্য কিছু কিছু প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে। শক্তি উৎপাদনের জন্য মানুষ যা কিছু ব্যবহার করে তাই শক্তির উৎস। যেমন- সূর্যের আলো, বায়ুপ্রবাহ, পানির স্রোত, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি
মানুষ, প্রধানত অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন-তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহার করেই শক্তি উৎপাদন করে। এগুলো একবার ব্যবহারেই নিঃশেষ হয়ে যায়। তাই আমাদের নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন- সূর্যের আলো, বায়ুপ্রবাহ এবং পানির স্রোত ব্যবহার করে শক্তি উৎপাদন করা উচিত। এগুলো একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না।
রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়। জিনিসপত্র রিসাইকেল করলে প্রাকৃতিক' সম্পদের উপর চাপ কম পড়ে। যেমন- আমরা যদি কাগজ রিসাইকেল করি তাহলে নতুন কাগজ তৈরির জন্য গাছ কাটার পরিমাণ কমবে। একইভাবে অন্যান্য জিনিসও রিসাইকেল করার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ কমানো যায়।
অভ্যাসের পরিবর্তন করে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের তিনটি উপায় হলো-
১. অপ্রয়োজনে বাতি জ্বালিয়ে না রাখা।
২. কাগজের উভয় পৃষ্ঠাতে লিখা।
৩. ব্যবহৃত কৌটা বা পুরাতন অ্যালুমিনিয়ামের জিনিসপত্র রিসাইকেল করা।
Related Question
View Allপানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
পালতোলা নৌকা বায়ুপ্রবাহ ব্যবহার করে।
সূর্যের আলো, বায়ু, পানি এবং উদ্ভিদ হচ্ছে নবায়নযোগ্য সম্পদ।
শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য।
বায়ুপ্রবাহ একটি সম্ভাবনাময় শক্তির উৎস।
মানুষ সূর্যের আলো থেকে বিদ্যুৎ পাওয়ার জন্য সৌর প্যানেল ব্যবহার করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!