পদার্থের তিনটি বৈশিষ্ট্য হলো-
১. পদার্থের ওজন আছে। ২. পদার্থ জায়গা দখল করে।
৩. পদার্থ চাপ প্রয়োগে বাধার সৃষ্টি'করে।
পড়ার ঘরে রয়েছে এমন তিনটি পদার্থের নাম হলো- ১. চেয়ার, ২. টেবিল ও ৩. বই।
আমাদের চারপাশে যা কিছু আছে তাই-ই বস্তু। যেমন-বই, খাতা, চেয়ার, টেবিল, জামাকাপড়, ধূলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি। সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি।
কঠিন পদার্থের তিনটি উদাহরণ হলো- ১. ইট, ২. লোহা ও ৩. কাঠ।
বস্তুর ওজন পরিমাপক তিনটি যন্ত্রের নাম হলো-১. নিক্তি, ২. দাঁড়িপাল্লা ও ৩. ডিজিটাল ওজন পরিমাপ যন্ত্র।
আমরা যখন কোনো বস্তু যেমন- বই বা কলম হাত দিয়ে উপরে তুলি, বস্তুটি তখন বিপরীত দিকে একটি বল বা চাপ প্রয়োগ করে। কারণ পৃথিবী বস্তুটিকে নিজের কেন্দ্রের দিকে টানে। এ কারণেই আমরা কোনো বস্তু উপরে তুললে এর ওজন অনুভব করি।
যার ওজন আছে, জায়গা দখল করে এবং চাপ প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে। পদার্থ তিন প্রকার। যথা-১. কঠিন, ঠিন, ২. তরল ও ৩. বায়বীয়।
পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো হলো- ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি।
পৃথিবী সকল পদার্থকেই তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে সেটি ঐ বস্তুটি এই আকর্ষণ বল অনুভব করে। ফলে উপর থেকে ছেড়ে দেওয়া বস্তুটি নিচে পড়ে।
তরল পদার্থের তিনটি বৈশিষ্ট্য হলো-
১. তরল পদার্থের নির্দিষ্ট ওজন আছে,
২. তরলের পদার্থের নির্দিষ্ট আয়তন আছে ও
৩. তরল পদার্থের নির্দিষ্ট আকার বা আকৃতি নেই।
কঠিন পদার্থের তিনটি বৈশিষ্ট্য হলো-
১. নির্দিষ্ট ওজন আছে,
২. নির্দিষ্ট আকার বা আকৃতি আছে এবং
৩. নির্দিষ্ট আয়তন আছে।
বায়ুপ্রবাহের ফলে-
১. গাছের ডালপালা বা পাতা নড়াচড়া করে।
২. ভেজা কাপড় দ্রুত শুকায়।
৩. ঘুড়ি বা বেলুন আকাশে উড়ে।
আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলে আঘাত করি বা চাপ দিই, তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। ফুটবলের ভিতরের বায়ুর চাপ বাইরের চাপকে বাধা দেয়। ফলে বলটি চুপসে যায় না।
বায়ু একটি পদার্থ। এর বৈশিষ্ট্যগুলো হলো-
১. বায়ু জায়গা দখল করে,
২. বায়ুর ওজন আছে ও
৩. বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে।
বায়ুর তিনটি ব্যবহার হলো-
১. শ্বাস-প্রশ্বাসের জন্য বায়ু ব্যবহার করা হয়।
২. বেলুন ফোলানোর জন্য বায়ু ব্যবহার করা হয়।
৩. ঘুড়ি ওড়ানোর জন্য বায়ু ব্যবহার করা হয়।
অর্ধেক পানিপূর্ণ একটি গ্লাসের পানিতে পাথরের টুকরা ফেললে পাথরের টুকরাটি পানির মধ্যে নিজের জন্য জায়গা দখল করবে। ফলে পানির উপরিতল আগের স্থান থেকে আরও উপরে উঠে যাবে।
একটি বায়ুপূর্ণ ফুটবলে আঘাত করলে আমি ফুটবলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি।
Related Question
View Allতরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো মিলিলিটার।
একটি বই টেবিলের উপর রাখলে জায়গা দখল করে।
আমরা নিক্তি ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করতে পারি।
পদার্থ যত ক্ষুদ্রই হোক না কেন তার ওজন আছে।
বায়ুপূর্ণ ফুটবলের ভিতরের বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!