সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান

(সংক্ষিপ্ত প্রশ্ন)

Updated: 9 months ago
উত্তরঃ

সুতি কাপড়ের তন্তুগুলো আসে তুলা থেকে। অল্প দৈর্ঘ্যের তুলা তন্তু অপেক্ষা বেশি দৈর্ঘ্যের তুলা তন্তুর কাপড় বেশি সুন্দর ও টেকসই হয়। মোটা ও ছোট তন্তু হতে নিকৃষ্ট ও মোটা জাতীয় কাপড় তৈরি হয়। তুলা তন্তু দ্বারা তৈরি সুতি কাপড়ে সহজে ভাঁজ পড়ে, কম উজ্জ্বল হয়, তাপ সুপরিবাহী।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

হ্যাঁ, সুতিবস্ত্রের যত্ন নেওয়া সহজ। সুতিবস্ত্রে মাড় প্রয়োগ করা যায়। উজ্জ্বলতা বাড়ানোর জন্য সাদা বস্ত্রে নীল দেওয়া যেতে পারে এবং ইস্ত্রি করার সময় বেশি সাবধানতা অবলম্বন করতে হয় না। সাবান, সোডা, গরম পানি ইত্যাদি দিয়ে ধোয়া যায়। ধোয়ার সময় ঘষা ও রগরানো যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

তুলা তত্ত্বর মূল্য তুলনামূলক কম। তাই পোশাক ছাড়াও এই তনুর তৈরি বস্ত্র, বিছানার চাদর, শাড়ি, লুঙ্গি, গামছা, মশারি, লেপ, সোফার কাপড়, ন্যাপকিন, ঘর সাজানোর সামগ্রী তৈরি হয়। এসব তুলনামূলক কম ব্যয়বহুল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

লিনেন বস্ত্র উৎপাদন হয় ফ্ল্যাক্স তন্তু থেকে। আর ফ্ল্যাক্স তন্তুর উৎপত্তি হচ্ছে তিসি বা মসিন গাছ থেকে। এর উজ্জ্বলতা রেশমের মতো নয়। তবে তুলার তুলনায় উজ্জ্বল হয়। তুলা তন্তু অপেক্ষা দুই থেকে তিন গুণ বেশি শক্তিশালী। ভেজালে এ শক্তি আরও বৃদ্ধি পায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

ফ্ল্যাক্স তন্তু দিয়ে সূক্ষ্ম সুতা ও মসৃণ লিনেন বস্ত্র তৈরি করা যায়, যা বেশ চকচকে, মজবুত ও ঠান্ডা। বিভিন্ন রং প্রয়োগ করে এদের সৌন্দর্য আরও বাড়ানো যায়। এই তন্তু সমতলভাবে অবস্থান করে এবং সুন্দরভাবে ঝুলে তাকে। তাই টেবিল কভার, বিছানার চাদর, রুমাল, পর্দা, পরিধেয় ও গৃহস্থালি বস্ত্র হিসেবে ও এর জনপ্রিয়তা অনেক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

রেশম প্রাকৃতিক তন্তুর মধ্যে সবচেয়ে বড়, উজ্জ্বল ও মোলায়েম প্রাণিজ তন্তু। রেশম তন্তুর বস্ত্রে সহজে ভাঁজ পড়ে না। রেশম তন্তুর রং ধারণ ক্ষমতা ভালো। রেশমি বস্ত্র সুতি ও লিনেনের চেয়ে ওজনে হালকা। এর বহুমুখী ব্যবহার উপযোগিতার কারণে শার্ট, ব্লাউজ, ছেলে ও মেয়েদের পোশাক, সজ্জামূল উপকরণের উপযোগী বস্ত্র ইত্যাদি এ তন্তু থেকে তৈরি করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

পশম একটি প্রাণিজ তন্তু। বিভিন্ন প্রাণীর মধ্যে ভেড়ার লোমই পশমি বস্ত্রে বেশি ব্যবহার করা হয়। পশম তন্তুর পানি শোষণক্ষমতা সবচেয়ে ভালো। পশম তন্তু বেশ নমনীয় ও স্থিতিস্থাপক। এজন্য সহজে ভাঁজ পড়ে না। পশম তাপের সুপরিবাহী নয়। তাই সোয়েটার, মোজা, মাফলার, কোট, প্যান্ট, জ্যাকেট ইত্যাদি পশমি বস্ত্র হিসেবে ব্যবহৃত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

অনেক তত্ত্ব আছে যা প্রাকৃতিকভাবে জন্মায় না। মানুষ - প্রাকৃতিক তত্ত্বর সাথে রাসায়নিক দ্রব্য মিশিয়ে কিংবা শুধু রাসায়নিক দ্রব্য থেকে যেসব তত্ত্ব আবিষ্কার করে তাদেরকে কৃত্রিম তন্তু বলে। যেমন- নাইলন, রেয়ন, পলিয়েস্টার ইত্যাদি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

রেয়নত বুকে কৃত্রিম রেশম বলা হয়। কারণ রেয়নতন্তুর বস্ত্র রেশম তন্তুর মতো সুন্দর ও উজ্জ্বল। রেয়নের স্থিতিস্থাপকতা রেশমের চেয়ে বেশি রেয়ন তাপের সুপরিবাহক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

রেয়ন উৎপাদনের মূল উপাদান বিশুদ্ধ সেলুলোজ। রেয়ন তন্তু সাধারণত আলোর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় না। ১৪৯° সেলসিয়াসের অধিক তাপে পুড়ে যায়। পানিতে রেয়ন তন্তু সুতি অপেক্ষায় বেশি সংকুতি হয়। মৃদু ক্ষারে এসব তত্ত্বর বিশেষ কোনো ক্ষতি হয় না। এসব তত্ত্বর ধারণ ক্ষমতা ভালো। পানিতে ভেজালে দুর্বল হয়ে যায়, শুকালে আবার শক্তি ফিরে আসে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

অন্যান্য বস্ত্রের তুলনায় রেয়ন সস্তা। বিভিন্ন মূল্যের রেয়ন বস্ত্র বাজারে পাওয়া যায় বলে এরূপ বস্ত্র সহজেই অনেকে কিনতে পারে। রেয়ন তন্তুর একটি গুণ হলো আকর্ষণীয় রূপ, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন মাত্রায় এরূপ উজ্জ্বল তত্ত্ব বাজারে পাওয়া যায়। এছাড়াও এই তত্ত্ব দিয়ে কার্পেট, বিছানার চাদর, গৃহসজ্জার সামগ্রী, পর্দা ইত্যাদি তৈরি হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

কৃত্রিম তন্তু বলে এর দৈর্ঘ্য ও ব্যাস নিয়ন্ত্রণ করা যায়। এ তন্তুর কিছুটা চাকচিক্য আছে। নাইলন তন্তু ওজনে হালকা। তবে বেশ মজবুত এবং নমনীয়। পানিতে ভিজলে এর শক্তির কোনো পরিবর্তন হয় না। এই তন্তুর বস্ত্রে কোনো ভাঁজের দাগ পড়ে না। নাইলনের মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে না। নাইলনের তাপ সহ্য করার ক্ষমতা কম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

নাইলনের বস্তু ওজনে হালকা হওয়ায় এর বহুমুখী ব্যবহার দেখা যায়। টেকসই ও স্থিতিস্থাপক বলে অর্ন্তবাস, মশারি, বিছানার চাদর, আসবাবপত্রের ঢাকনা, ছাতার কাপড়, ফিতা, চুলের নেট, লেস, সুতা, মাছ ধরার জাল, চামড়ার সামগ্রীর আস্তরণ, কার্পেট, গলফ খেলার ব্যাগ ইত্যাদি তৈরি হয়। নাইলনের তত্ত্ব অন্যান্য তন্তুর সমন্বয়ে নানা ধরনের গুণসম্পন্ন বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
80

Related Question

View All
উত্তরঃ

তুলা তন্তু দ্বারা সুতি বস্ত্র তৈরি হয়। সুতি বস্ত্র তাপ সুপরিবাহী এবং পরিধানে আরামদায়ক। এর শোষণ ক্ষমতা ভালো। এটি ধোয়া এবং ইস্ত্রি করা সহজ। তাই সুতি বস্ত্র সব ঋতুতে ব্যবহার করা যায়।

130
উত্তরঃ

সাবার অস্বস্তিতে ভোগার কারণ রেশম তন্তুর জামা পরিধান।

ঋতুভেদে উপযুক্ত পোশাক পরিধানের মাধ্যমে আরামবোধ করা যায়।

গ্রীষ্মকালে সাধারণত সুতি ও লিনেন বস্ত্র পরা উচিত। কারণ এ ধরনের বস্ত্র তাপ সুপরিবাহী হয়। কিন্তু সাবা গ্রীষ্মের দুপুরে বিয়ের অনুষ্ঠানে রেশম তন্তুর পোশাক পরিধান করেছে। ফলে গরমে তার অস্বস্তি হচ্ছিল। রেশম তন্তুর রং ধারণ ক্ষমতা ভালো এবং এতে সহজে ভাঁজ পড়ে না। এটি ওজনে হালকা হলেও তাপ সুপরিবাহী নয়। তাই গ্রীষ্মকালে এ ধরনের কাপড় পরলে গরম অনুভূত হয়। সাবাকে যদি তার মা গ্রীষ্মকালে সুতি তন্তুর কাপড় পরিধান করাত তবে তার গরমে সমস্যা হতো না এবং সে অস্বস্তিতেও ভুগতো না।

সুতরাং বলা যায়, রেশমের জামা পরার কারণে সাবা অস্বস্তিতে ভুগছে।

117
উত্তরঃ

সায়েরা সুতি ও রেশমি কাপড় এক সাথে ধৌত করেন, তার এ প্রক্রিয়াটি যথার্থ নয়।

কারণ সুতি কাপড় সাবান, সোডা, গরম পানি ইত্যাদি দিয়ে সহজে ধোয়া ও রগড়ানো যায়। এ কাপড়ে মাড় এবং নীল প্রয়োগ করা যায়। কিন্তু রেশম কাপড় সুতি কাপড়ের চেয়ে অনেক হালকা। সাবান, সোডা ইত্যাদি ক্ষারীয় পদার্থে রেশম তন্তুর কাপড় ক্ষতিগ্রস্ত হয়। এ তন্তুর কাপড় গরম পানিতে ধোয়া উচিত নয়। সাদা রঙের রেশম কাপড় তাপে হলুদ রং ধারণ করে। তাছাড়া সুতি বস্ত্র যত দ্রুত রগড়ানো ও ধোয়া যায় রেশম তন্তুর কাপড় তত সহজে ধোয়া যায় না। এ কাপড় অত্যন্ত যত্নের সাথে ধুতে হয়।

যেহেতু সায়েরা দু ধরনের কাপড় একই প্রক্রিয়ায় ধুয়ে দেন সেহেতু আমি তার ধোয়ার প্রক্রিয়াটি যথার্থ বলে মনে করি না।

126
উত্তরঃ

সুতি কাপড় সব ঋতুতে ব্যবহার করা যায়। যত্ন নেওয়া সহজ, মাড় প্রয়োগ করা যায়। এছাড়া এতে নীল দেওয়া এবং ধোয়ার সময় ঘষা ও রগড়ানো যায়। সুতি বস্ত্রে সহজে ভাঁজ পড়ে। এটি কম উজ্জ্বল, তাপ সুপরিবাহী। এর শোষণ ক্ষমতা ভালো।

208
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews