পড়ালেখা শিখে যাতে জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে, এ জন্য প্রতিটি এলাকায় বিদ্যালয় আছে। বিদ্যালয়ে সব শিশু পড়ালেখা শিখার সুযোগ পায়। বিদ্যালয় সমাজকে শিক্ষার আলো দিয়ে নিরক্ষরতা দূর করতে ভূমিকা রাখে।
এক ধরনের সম্পদ আছে, যা সরকার আমাদের জন্য তৈরি করে। এগুলোকে রাষ্ট্রীয় সম্পদ বলা হয়। আমরা সরকারকে যে কর দিই, তা দিয়ে রাষ্ট্র এই সম্পদগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করে। যেমন-
১. সড়ক,
২. রেলপথ ও
৩. সেতু ইত্যাদি।
হাসপাতাল একটি সামাজিক সম্পদ। হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এখানে ডাক্তার ও নার্স রোগীদের সুস্থ হয়ে উঠতে চিকিৎসা দেন ও সেবা-যত্ন করেন।
আমাদের দেশে রয়েছে দীর্ঘ রেলপথ। অসংখ্য মানুষ রেলগাড়িতে চলাচল করেন। রেলগাড়িতে সহজে অনেক মালামাল আনা-নেওয়া করা যায়। এজন্য রাষ্ট্রীয় সম্পদ রেলপথ গুরুত্বপূর্ণ।
বন প্রাকৃতিক সম্পদ। বনে অনেক ধরনের গাছ জন্মে। বনের গাছ থেকে আমরা ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণের জন্য কাঠ এবং খাওয়ার জন্য ফল পাই। এছাড়া বন বিভিন্ন, প্রাণীকে নিরাপদ আবাস দেয়।
Related Question
View Allজীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবই হচ্ছে সম্পদ।
প্রত্যেক শিশুরই শিক্ষার অধিকার আছে।
শিক্ষালাভ করা সামাজিক অধিকার।
গ্রামে ও শহরে বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ডাক্তার ও নার্স রোগীদের সুস্থ হয়ে উঠতে চিকিৎসা দেন ও সেবাযত্ন করেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!