শিক্ষা লাভের অধিকার প্রত্যেক নাগরিকের একটি অন্যতম অধিকার। একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। কেননা একটি শিক্ষিত জাতি একটি দেশকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেন। এজন্য শিক্ষা লাভের অধিকার প্রয়োজন।
ভাষা ও সংস্কৃতির অধিকার সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত। নিজ মাতৃভাষায় কথা বলা নাগরিকের মৌলিক অধিকার। একইভাবে নিজ নিজ সংস্কৃতি চর্চা করা ও উৎসব পালন করাও এই অধিকারের অন্তর্ভুক্ত।
ভোটদান, রাষ্ট্র পরিচালনা এবং শাসনকার্যে নাগরিকদের অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলে। যেমন- নির্বাচনের অধিকার, মত প্রকাশের অধিকার এবং আইনের চোখে সবার সমান অধিকার ইত্যাদি।
বিদেশে অবস্থানকালে কোনো নাগরিক সমস্যায় পড়তে পারেন। এমন অবস্থায় তার নিজ রাষ্ট্রের সরকারের কাছে নিরাপত্তা দাবি করার অধিকারকে নিরাপত্তা লাভের অধিকার বলে। বিদেশে অবস্থানরত নাগরিকের স্বার্থ সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব।
রাষ্ট্রীয় স্বীকৃতির সীমানার মধ্যে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকারকে সম্পত্তির অধিকার বলে। কেউ যাতে জোর করে অন্যের সম্পত্তি দখল করতে না পারে, তার পর্যাপ্ত ব্যবস্থার নামই সম্পত্তি ভোগের অধিকার।
Related Question
View Allআমরা প্রধানত রাষ্ট্রের কাছ থেকে তিন ধরনের অধিকার ভোগ করি।
সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকে সামাজিক অধিকার বলে।
জীবন রক্ষার অধিকার সকল অধিকারের মধ্যে অন্যতম।
আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদিসহ জীবনের নিরাপত্তা।
শিক্ষালাভের অধিকার প্রতিটি নাগরিকের অন্যতম অধিকার।
প্রত্যেকেরই নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!