আমাদের পৃথিবী কত সুন্দর। এতে রয়েছে প্রকৃতি ও জীবজগৎ। আমাদের চারপাশের পরিবেশে প্রকৃতি ও জীবজগতে রয়েছে- নানা রকমের গাছপালা, ফুল-ফল ও পশুপাখি, আকাশ, সূর্য, চাঁদ, মাটি, পানি ইত্যাদি সৃষ্টি।
ইমান আরবি শব্দ। এর অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। মহান আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবি-রাসুল, আখিরাত এবং ভাগ্যের ভালো-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ইমান বলে।
ইমানে মুজমাল-এর অর্থ: "আমি মহান আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করলাম যেভাবে তিনি আছেন তাঁর নামসমূহে ও গুণাবলিতে। আমি তাঁর সব আদেশ ও নিষেধসমূহ (আত্কাম ও আক্বান) মেনে নিলাম।"
ইবাদাত শব্দের অর্থ আনুগত্য। আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি অনুগত থেকে তাঁর আদেশ ও নিষেধ মেনে চলা হলো ইবাদাত। তাছাড়া মহান আল্লাহ ও তাঁর রাসুল (স.) এর কথামতো যেকোনো কাজ করাকেও ইবাদাত বলা হয়।
আমরা প্রতিদিন নামাজ পড়া, রোজা রাখা, সত্য কথা বলা, অসহায় গরিবদের সাহায্য-সহযোগিতা করা এবং আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলা ইত্যাদি ইবাদাত করে থাকি।
রোজাকে আরবিতে সাওম বলে। সাওম অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খাওয়া-দাওয়া ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাকে সাওম বলে। প্রত্যেক মুসলমানের ওপর পুরো রমজান মাস সাওম বা রোজা পালন করা ফরজ।
জাকাত শব্দের অর্থ পবিত্র করা। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ পবিত্র করা হয়। জাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবদের হক।
সানা অর্থ প্রশংসা। সালাতে সানা পড়া সুন্নত। সানা হলো-
১. সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহাম্মদিকা।
২. ওয়া তাবারাকাস্ত্সুকা ওয়া তা'আলা জাদ্দুকা।
৩. ওয়া লা ইলাহা গাইরুকা।
রুকু ও সিজদাহ্ করার সময় আমরা যে সকল তাসবিহ্ পড়ি সেগুলো হলো-
রুকুর তাসবিহ্- সুবহানা রাব্বিয়াল আযীম।
অর্থ: আমরা সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সিজদাহ্র তাসবিহ্- সুবহানা রাব্বিয়াল আ'লা।
অর্থ: আমার সুউচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি।
আমাদের চারপাশের পরিবেশে প্রকৃতি ও জীবজগতে নানা রকমের গাছপালা, ফুলফল ও পশুপাখি, আকাশ, সূর্য, চাঁদ, মাটি, পানি ইত্যাদির সৃষ্টি রয়েছে।
পৃথিবী, সূর্য ও চাঁদ নির্দিষ্ট নিয়মে চলে। কে এসব নির্দিষ্ট নিয়মের সৃষ্টিকর্তা বলে তোমার মনে হয়?
পৃথিবী, সূর্য ও চাঁদ নির্দিষ্ট নিয়মে চলে। মহান আল্লাহ এসব নির্দিষ্ট নিয়মের সৃষ্টিকর্তা বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাস করাই হলো ইমান।
যে ব্যক্তি ইসলামের মূল বিষয়সমূহে বিশ্বাস স্থাপন করে তাকে মু'মিন বা বিশ্বাসী বলা হয়।
আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর নির্দেশিত যেকোনো কাজই ইবাদাত।
ইসলামের মৌলিক বিষয় পাঁচটি। যথা- ইমান, সালাত, সাওম, হজ ও জাকাত।
ওজুর প্রধান কাজ চারটি। যথা- হাত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, মাথা মাসেহ করা ও পা ধোয়া।
গোসলের প্রধান কাজ তিনটি। যথা- কুলি করা, নাকে পানি দেওয়া ও সারা শরীর ধোয়া।
প্রধান আসমানি কিতাব চারটি। যথা-তাওরাত, যাবুর, ইন্জিল ও আল-কুরআন।
ছোটো আসমানি কিতাবগুলোকে সহিফা বলা হয়।
আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নারী-পুরুষের ওপর হজ ফরজ।
সাত বছরের বেশি বয়সী সকল সুস্থ মুসলিম নর-নারীর ওপর সালাত আদায় করা ফরজ।
মহান আল্লাহ ও তাঁর রাসুল (স.) এর কথামতো কাজ করাকেই আল্লাহর ইবাদাত বলা হয়।
আমরা প্রতিদিন নামাজ পড়া, রোজা রাখা, সত্য কথা বলা, অসহায় গরিবদের সাহায্য-সহযোগিতা করা এবং আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলা ইত্যাদি ইবাদাত করে থাকি।
ইসলামের মৌলিক ইবাদাতগুলো হলো আল্লাহর প্রতি ইমান আনা করা, সালাত আদায় করা, সাওম পালন করা, জাকাত দেওয়া এবং হজ পালন করা।
আমরা প্রতিদিন ওজু ও গোসলের মাধ্যমে পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করে থাকি।
আমাদের পিতামাতা, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ওজু ও গোসলের মাধ্যমে পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করতে দেখেছি।
আরবি বর্ণমালার স্বরচিহ্নগুলোকে হরকত বলা হয়।
হরকত তিনটি। যথা : যবর , যের ও পেশ ।
আসমানি কিতাব বলতে আল্লাহর বাণীর সমষ্টিকে বোঝানো হয়।
আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন করা ছাড়া মুমিন হওয়া যাবে না। এজন্য আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে।
আসমানি কিতাবসমূহের মূল প্রতিপাদ্য হলো মানবজাতিকে হিদায়েতের মাধ্যমে সঠিক পথপ্রদর্শন করে ইহকালীন মুক্তি ও পরকালীন শান্তি লাভ করা।
আমাদের প্রধান ধর্মগ্রন্থের নাম আল-কুরআন।
পবিত্র কুরআন শেষ নবি হজরত মুহাম্মদ (স.) এর ওপরু অবতীর্ণ হয়েছে।
পবিত্র কুরআনে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকসহ পূর্ণাঙ্গ জীবন বিধান রয়েছে।
Related Question
View Allজাকাত প্রদানের মাধ্যমে গরিবদের হক আদায় হয়।
পবিত্রতা ইমানের অঙ্গ।
সালাত সর্বপ্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে।
আরবি ২৯টি হরফের মধ্যে ১৪টি হরফে কোনো নুকতা নেই।
পবিত্র কুরআন আমাদের জন্য উপকারী সকল নিদের্শনা প্রদান করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!