মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে।
সত্যবাদিতা হলো সর্বদা সত্য কথা বলা।
কয়েকটি নৈতিক ও মানবিক গুণ হলো-
১. স্নেহ, ভালোবাসা, মায়া-মমতা
২. সততা-সত্যবাদিতা।
৩. পারস্পরিক শ্রদ্ধাবোধ,
৪. পরোপকার।
আমরা যাদের পছন্দ করি তা হলো-
১. যারা সুখে-দুঃখে অপরের পাশে থাকে।
২. অন্যকে সহযোগিতা করে।
৩. ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বিবেচনা করে সততার সাথে কাজ করে।
কয়েকটি ভালো কাজের নাম হলো-
১. সত্য কথা বলা।
২. অসহায়দের সাহায্য করা।
৩. কারও ক্ষতি না করা।
৪. মানুষের প্রতি উদারতা দেখানো।
ভীম প্রবল শক্তির অধিকারী ছিলেন।
একচক্রা নগরীর একদিকে একটি বন ছিল। বক রাক্ষস সেই বনে বাস করত।
কৌরব ও পান্ডবদের মধ্যে ভীষণ শত্রুতা ছিল।
পাণ্ডবেরা পাঁচ ভাই ছিল।
ভীমের নানাবিধ গুণ ছিল। যেমন
১. ভীম ছিলেন মহাবীর।
২. ভীম ছিলেন যোদ্ধা।
৩. ভীম ছিলেন পরোপকারী।
পরের উপকারে আমি যা করব-
১. রোগীর সেবা করব।'
২. 'সহপাঠীদের পড়াশোনায় সাহায্য করব।
৩. মানুষের বিপদে এগিয়ে আসব।
৪. মানুষের কল্যাণ করব।
ন্যায় প্রতিষ্ঠার জন্য নৈতিক শিক্ষা একান্ত প্রয়োজন।
রাজা শান্তনু হস্তিনাপুর রাজ্যের রাজা ছিলেন।
ধর্মীয় মূল্যবোধের প্রয়োজন যে কারণে তা হলো-
১. ভালো-মন্দ বিচার করতে।
২. সত্য-মিথ্যা পার্থক্য করতে।
৩. উচিত-অনুচিত পার্থক্য করতে।
৪. পাপ-পুণ্য বুঝতে।
মূল্যবোধ একটি নৈতিক গুণ। মূল্যবোধের অভাবে-
১. সমাজে নৈতিক অবক্ষয় হয়।
২. বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
৩. মানুষ অন্যায়ের দিকে যায়।
৪. সমাজের অমঙ্গল হয়।
শুভ ভালো ছবি আঁকতে পারত। তাই ছবি আঁকার জন্য শুভ অল্পদিনে সবার প্রিয় হয়ে উঠল।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও সকলের সাথে একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা উচিত।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যা করতে পারে না তা হলো-
১. অনেকে চোখে দেখতে পায় না।
২. অনেকে কানে শুনতে পায় না।
৩. অনেকে কথা বলতে পারে না।
৪. অনেকে হাঁটতে পারে না।
শুভর মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আমরা অনেক কিছু করতে পারি। যেমন-
১. তাদের সাথে ভালোভাবে কথা বলতে পারি।
২. তাদের সাথে নিয়ে খেলতে পারি।
৩. পড়াশোনায় সাহায্য করতে পারি।
Related Question
View Allমানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে।
সত্যবাদিতা হলো সত্য কথা বলা।
আমরা প্রতিদিন নানান কাজ করে থাকি।
মানুষের প্রধান গুণ মানবিকতা
একে অন্যকে শ্রদ্ধা করা হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ
পরের উপকার করাই হলো পরোপকার
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!