সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান

Updated: 8 months ago
উত্তরঃ

অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে।

যেমন, x +2=3, 2x+3=5, x + y = 2...... ইত্যাদি সমীকরণ।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

সমীকরণের দুইটি বৈশিষ্ট্য হলো:
(i) সমীকরণের দুইটি অংশ বা পক্ষ। যথা: বামপক্ষ ও ডানপক্ষ।
(ii) সমীকরণে অবশ্যই সমান চিহ্ন (=) থাকবে।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

অজ্ঞাত রাশির বা চলকের একঘাতবিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে।

যেমন, x + 1 = 3, 2x-35, x+y=y+3.... ইত্যাদি সরল সমীকরণ।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

সরল সমীকরণের দুইটি বৈশিষ্ট্য হলো:
(i) সরল সমীকরণের প্রতিটি চলকের ঘাত এক।
(ii) এক চলকবিশিষ্ট সরল সমীকরণের চলকের একটি মান বিদ্যমান।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সমীকরণের সমাধান। চলকের মানকে বলা হয় সমীকরণটির মূল। এই মূল দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। অর্থাৎ, সমীকরণটির দুই পক্ষ সমান হয়। সমাধানে চলকটিকে সাধারণত বামপক্ষে রাখা হয়।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

সমীকরণের চলকের যে মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয় অর্থাৎ সমীকরণের উভয়পক্ষ সমান হয় তাকে সমীকরণের মূল বলে। যেমন, 3-x = 14 সমীকরণের মূল -11 .

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

সমীকরণ সমাধানে যোগ ও বিয়োগের স্বতঃসিদ্ধ হলো:
(i) পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয়। যেমন, a = b হলে, a + c =b+c | এখানে উভয়পক্ষে যোগ করা হয়েছে।
(ii) পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয়। যেমন, a = b হলে, a - c = b - c I এখানে উভয়পক্ষ থেকে বিয়োগ করা হয়েছে।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

সমীকরণ সমাধানে গুণ ও ভাগের স্বতঃসিদ্ধ হলো:
(i) পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে একই রাশি, দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হয়। যেমন, a = b হলে, ac = bc বা ca = cbI এখানে উভয়পক্ষকে দ্বারা গুণ করা হয়েছে।
(ii) পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়। যেমন, a = b হলে, ac=bc এখানে উভয়পক্ষকে দ্বারা ভাগ করা হয়েছে, c0

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

5x - 2 = 18
বা, 5x - 2 + 2 = 18 + 2 [উভয়পক্ষে 2 যোগ করে] ]

বা, 5x = 20

বা, x=205=4

নির্ণেয় মূল: 4 x = 205 = 4

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

3x - 6 = x + 2
বা, 3x - x = 2 + 6

বা, 2x = 8 x =82 = 4

নির্ণেয় মান: x = 4.

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

5x + 3 = 18

বা, 5x + 3 - 3 = 18 - 3 (উভয়পক্ষ থেকে 3 বিয়োগ করে]

বা, 5x = 15

বা, 5x5=155 [উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে। ]

x = 3

নির্ণেয় সমাধান: x = 3

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

3z - 8 = z + 2

বা, 3z - z = 8 + 2 [পক্ষান্তর করে]

বা, 2z = 10

বা, z=102=5

.. সমীকরণটির মূল 5.

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

5y - 2 = 3y + 8
বা, 5y - 2 + 2 = 3y + 8 + 2 [উভয়পক্ষে 2 যোগ করে]

বা, 5y = 3y + 10

বা, 5y - 3y = 3y + 10 - 3y [উভয়পক্ষ থেকে 3y বিয়োগ করে]

বা, 2y = 10 বা, [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]

বা, 2y2=102

বা, y = 5

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

y6=5

বা, y6x 6=5×6 [উভয়পক্ষকে 6 দ্বারা গুণ করে]

.. y = 30

নির্ণেয় সমাধান: y = 30

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

x - 3 = 10

বা, x - 3 + 3 = 10 + 3 [উভয়পক্ষে ও যোগ করে।

.. x = 13

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

y + 7 = 12
বা, y + 7 - 7 = 12 - 7 [উভয়পক্ষে থেকে 7 বিয়োগ করে]
y = 5

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

3x - 1 = 29

বা, 3x - 1 + 1 = 29 + 1 [উভয়পক্ষে 1 যোগ করে]

বা, 3 x =30

বা,  3x3=303  উভয়পক্ষে ও দ্বারা ভাগ করে]
.. x = 10
নির্ণেয় সমাধান: x = 10

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

মনে করি, সংখ্যা তিনটি যথাক্রমে- x, x + 1 x + 2

প্রশ্নমতে, x + x + 1 + x + 2 = 51

বা, 3x + 3 = 51 বা, 3x = 51 - 3 [পক্ষান্তর করে]

বা, 3x = 48 x = 48/3 = 16
... সংখ্যা তিনটি যথাক্রমে: 16, 16+1, 16+2, বা, 16, 17, 18
নির্ণেয় ক্রমিক সংখ্যা তিনটি: 16, 17, 18

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

মনে করি, জোড় সংখ্যা তিনটি যথাক্রমে x, x + 2 এবং x + 4

প্রশ্নমতে, x + x + 2 + x + 4 = 24

বা, 3x + 6 = 24

বা, 3x = 24 - 6

বা, 3x = 18

x = 183 = 6

.. সংখ্যা তিনটি = 6 , 6+2,6+4  বা, 6, 8, 10

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

মনে করি,

'বিজোড় সংখ্যা তিনটি যথাক্রমে x + 1, x + 3, x + 5

প্রশ্নমতে, x + 1 + x + 3 + x + 5 = 45

বা, 3x + 9 = 45

বা, 3x = 45 - 9

বা, 3x = 36

বা, x=363=12

তিনটি বিজোড় সংখ্যা যথাক্রমে: 12 + 1, 12 + 3, 12 + 5

অর্থাৎ 13, 15, 17

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

প্রশ্নমতে, 2 + 1 = 1 * 5

বা; 2x = 15 - 1 [পক্ষান্তর করে]

বা, 2x = 14 .. x = 7

নির্ণেয় মান x = 7

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

মনে করি, রহিমের চকলেট আছে xটি
করিমের চকলেট আছে 2xটি

প্রশ্নমতে, x + 2x = 36

বা, 3x = 36

x = 36/3 = 12

নির্ণেয় চকলেট সংখ্যা 12টি।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

মনে করি,

খাতার মূল্য x টাকা

.. বইয়ের মূল্য 5x টাকা

প্রশ্নমতে, x + 5x = 120

বা, 6x = 120

বা, x=120620

নির্ণেয় খাতার মূল্য 20 টাকা।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

মনে করি, কলমের মূল্য = x টাকা

প্রশ্নমতে, x - 5 = 20

বা, x = 20 + 5 [পক্ষান্তর করে]

  x = 25

কলমের মূল্য 25 টাকা।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

মনে করি,

প্রতিটি কলমের মূল্য x টাকা

প্রশ্নমতে, 6x = 100 - 40

বা, 6x = 60

বা,  x=606=10

.. প্রতিটি কলমের মূল্য 10 টাকা।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

এখানে, ছোট সংখ্যা = y

বড় সংখ্যা = y + 1

শর্তমতে, y + y + 1 = 45

বা, 2y + 1 = 45

নির্ণেয় সমীকরণ 2y + 1 = 45 .

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

এখানে, সংখ্যাটি = x

x এর দ্বিগুণ = 2x = 2x

'x এর তিনগুণ = 3x = 3x

শর্তমতে, 2x + 5 = 3x

বা, 3x = 2x + 5

বা, 3x - 2x = 5

x = 5
নির্ণেয় সংখ্যা 5.

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

এখানে, ছোট সংখ্যাটি = x

বড় সংখ্যাটি = x + 1

শর্তমতে, x + x + 1 = 75

বা, 2x + 1 = 75

নির্ণেয় সমীকরণ 2x + 1 = 75.

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

এখানে, পেনসিলটির দাম y টাকা

শর্তমতে, y - 5 = 15

বা, y - 5 + 5 = 15 + 5 [উভয়পক্ষে 5 যোগ করে]

y = 20

পেনসিলটির দাম 20 টাকা।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

ধরি, সংখ্যাটি x
সংখ্যাটির দ্বিগুণ করলে 2x হবে এবং এর সাথে ১ যোগ করলে
হবে 2x + 5
প্রশ্নমতে, 2x + 5 = 17
বা, 2x + 5 - 5 = 17 - 5 [উভয়পক্ষ থেকে 5 বিয়োগ করে]
বা, 2x = 12
বা, 2x2=122 [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
বা, x = 6
... সংখ্যাটি 6:

Satt Team 10
Satt Team 10
10 months ago
229

১। x + 3 = 8 সমীকরণটির চলকের মান নিচের কোনটি?
ক. 3
খ. 5
গ. ৪
ঘ. 11

২। 4x = 8 সমীকরণের মূল নিচের কোনটি?
ক. 2
খ. 4
গ. ৪
ঘ. 32

৩। ম্যাক এর টাকা মেরির টাকার দ্বিগুণ। তাদের দুইজনের মোট 30 টাকা আছে। মেরির কত টাকা আছে?
ক. 30 টাকা
খ. 20 টাকা
গ. 15 টাকা
ঘ. 10 টাকা

৪। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য মিটার এবং প্রস্থ y মিটার হলে পরীসীমা কত মিটার?
(ক) x - y
(খ) 2(x - y)
(গ) x + y
(ঘ) 2(x + y)

৫। যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয় তবে x এর মান কোনটি?
(ক) 3
(খ) 4
(গ) 6
(ঘ) 8

৬। 6x+3=9 সমীকরণটিতে-
(i) চলক একটি
(ii) চলক এর সূচক 1
(iii) চলকের মান 2

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii, ও iii

৭। a, b, c যে কোনো সংখ্যা এবং a=b হলে
(i) ac=bc
(ii) a+c=b+c
(iii) a-c=b-c

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii, ও iii

নিচের তথ্যের আলোকে (৮ ও ৯) নং প্রশ্নের উত্তর দাও।

দুইটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার চারগুণ।

৮। বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত?
(ক) 1 : 2
(খ) 1 : 4
(গ) 2 : 1
(ঘ) 4 : 1

৯। ছোট সংখ্যাটি কত?
(ক) 6
(খ) 10
(গ) 27
(ঘ) 40

১০। বিমল দোকান থেকে মোট 30 টাকায় একটি খাতা ও একটি পেন্সিল কিনল। পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. খাতার দাম 3x টাকা।
ii. প্রশ্নমতে, সমীকরণ x + 2x = 30
iii. খাতার দাম 20 টাকা হলে, পেন্সিলের দাম 10 টাকা

উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সত্য?
ক. i ও ii
খ. i ও iii
গ. iiও iii
ঘ. i, ii ও iii

১১। দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24. তাহলে,
(১) একটি সংখ্যা ৪ হলে, অপর সংখ্যাটি নিচের কোনটি?
ক. 10
খ. 16
গ. 20
ঘ. 32

(২) কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে প্রদত্ত যোগফল একই থাকবে?
ক. 6
খ. 9
গ. 12
ঘ. 18

(৩) কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে?
ক. ৪
খ. 12
গ. 16
ঘ. 20

নিচের সমীকরণগুলো সমাধান কর (১২-২৩):
১২। x + 4 = 13

১৩। x + 5 = 9

১৪। y + 1 = 10

১৫। y - 5 = 11

১৬। z + 3 = 15

১৭। 3x = 12

১৮। 2x + 1 = 9

১৯। 4x - 5 = 11

২০। 3x - 5 = 17

২১। 7x - 2 = x + 16

২২। 3 - x = 14

২৩। 2x + 9 = 3

সমীকরণ গঠন করে সমাধান কর (২৪-৩৫):

২৪। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে?

২৫। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে?

২৬। কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে?

২৭। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে?

২৮। কোনো সংখ্যার 5 গুণের সাথে ঐ সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। সংখ্যাটি কত?

২৯। কোন সংখ্যার চারগুণ থেকে ঐ সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে?

৩০। একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত?

৩১। কনিকার কাছে যতগুলো চকলেট আছে, তার চারগুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে 25টি চকলেট আছে। কনিকার কতগুলো চকলেট আছে?

৩২। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে, সংখ্যা দুইটি নির্ণয় কর।

৩৩। তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে, সংখ্যা তিনটি নির্ণয় কর।

৩৪। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি।

ক. বাগানটির প্রস্থ x মিটার হলে, এর পরিসীমা x এর মাধ্যমে লিখ।
খ. বাগানটির পরিসীমা 36 মিটার হলে, এর প্রস্থ কত?
গ. বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে, প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে?

৩৫। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24।
ক. সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে, অপর সংখ্যা দুইটি x এর মাধ্যমে লেখ।
খ. দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় কর।
গ. y একটি সংখ্যা যার দ্বিগুণ, প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা 4 বেশি। ৮ এর মান নির্ণয় কর।

Related Question

View All
উত্তরঃ

x + 4 = 13
বা, x + 4 - 4 = 13 - 4 [উভয়পক্ষ থেকে 4 বিয়োগ করে]
বা, x = 9
নির্ণেয় সমাধান: x = 9

Satt Team 10
Satt Team 10
10 months ago
302
উত্তরঃ

x + 5 = 9
বা, x + 5 - 5 = 9 - 5 [উভয়পক্ষ থেকে 5 বিয়োগ করে]
বা, x = 4
নির্ণেয় সমাধান: x = 4

Satt Team 10
Satt Team 10
10 months ago
182
উত্তরঃ

y + 1 = 10
বা, y + 1 - 1 = 10 - 1 [উভয়পক্ষ থেকে 1 বিয়োগ করে]
বা, y = 9
নির্ণেয় সমাধান: y = 9

Satt Team 10
Satt Team 10
10 months ago
172
উত্তরঃ

y - 5 = 11
বা, y - 5 + 5 = 11 + 5 [উভয়পক্ষে.5 যোগ করে]
বা, y = 16
নির্ণেয় সমাধান: y = 16

Satt Team 10
Satt Team 10
10 months ago
195
উত্তরঃ

z + 3 = 15
বা, z + 3 - 3 = 15 - 3 [উভয়পক্ষ থেকে ও বিয়োগ করে]
বা, z = 12
নির্ণেয় সমাধান: z = 12

Satt Team 10
Satt Team 10
10 months ago
193
উত্তরঃ

3x = - 12
বা, 3x3 = 123 উভয়পক্ষকে 3. দ্বারা ভাগ করে]
বা, x = 4
নির্ণেয় সমাধান: x = 4

Satt Team 10
Satt Team 10
10 months ago
236
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews