সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান

Updated: 10 months ago
উত্তরঃ

যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাকে তল বলে। যেমন: কাগজের উপরিভাগ হচ্ছে তল। ইটের প্রতিটি পৃষ্ঠই এক-একটি তল।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। যেমন: বই, ইট ইত্যাদি।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে স্থান বলে।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

ঘনবস্তুর একটি তল অপর একটি তলের সাথে যেখানে মিলিত হয়, তা হচ্ছে ধার। ধার হচ্ছে রেখার একটি অংশের প্রতিরূপ।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

যার দৈর্ঘ্য, প্রস্থ, বৈধ বা উচ্চতা কিছুই নেই, কেবল অবস্থান রয়েছে তাকে বিন্দু বলে। যেমন: (.) একটি বিন্দু। বিন্দুকে A, B, P, Q এর ন্যায় একটি অক্ষর দ্বারা নির্দেশ করা হয়।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, তাকে রেখা বলে। রেখার কোনো প্রান্তবিন্দু নেই।

চিত্রে AB একটি রেখা।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তাকে রেখাংশ বলে। রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে।

চিত্রে AB একটি রেখাংশ।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

যার একটি প্রান্তবিন্দু আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, তাকে রশ্মি বলে।

চিত্রে AB একটি রশ্মি।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

রেখা ও রেখাংশের মধ্যে দুইটি পার্থক্য নিম্নরূপ :
(i) রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। কিন্তু রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে।
(ii) রেখার প্রান্তবিন্দু নেই। কিন্তু রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

রেখা ও রশ্মির মাঝে একটি মিল হলো: এদের নির্দিস্ট দৈর্ঘ্য নেই। আবার, রেখা ও রশ্মির একটি অমিল হলো: রেখার কোনো প্রান্তবিন্দু নেই কিন্তু রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

রেখাংশ ও রশ্মির মধ্যে দুইটি পার্থক্য নিম্নরূপ :
(i) রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। কিন্তু রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই।
(ii) রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে। কিন্তু রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

চিত্রে ১টি রেখা রয়েছে। যথা: AD ১টি রেখাংশ রয়েছে। যথা: BC এবং ৪টি রশ্মি রয়েছে। যথা: BA, CD, CA ও BD।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

চিত্রে বিদ্যমান রেখাটি হলো: CD;
রেখাংশটি হলো: AO;
এবং রশ্মিগুলো হলো: AB, OB, OC, ODI

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। রশ্মি দুইটিকে কোণের বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। চিত্রে PO ও QO রশ্মিদ্বয় পরস্পর ০ বিন্দুতে মিলিত হয়েছে।

.. POQ একটি কোণ।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে।

'চিত্রে ∠BAC এক সরল কোণ। সরল কোণের পরিমাপ 180°।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

কোনো তলে দুইটি কোণের শীর্ষবিন্দু একই হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে থাকলে, ঐ কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে।



চিত্রে, ∠BAC এবং ∠CAD পরস্পর সন্নিহিত কোণ।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ। সমকোণের বাহু দুইটি পরস্পরের উপর লম্ব। চিত্রে, BAC ও CAD পরস্পর সমান এবং এদের প্রত্যেকটি সমকোণ। আবার, AD ও AC বাহুদ্বয় বা AB ও AC বাহুদ্বয় পরস্পরের উপর লম্ব।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

দুইটি কোণের পরিমাপের যোগফল 90 °হলে, কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ। চিত্রে, AOB = 90 °
.. AOC ও BOC পরস্পরের পূরক কোণ।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

দুইটি কোণের পরিমাপের যোগফল 180 °হলে, কোণ দুইটির একটি অপরটির সম্পূরক কোণ।
চিত্রে, AOB এক সরল কোণ অর্থাৎ 180 °
:. AOC ও BOC কোণ দুইটির একটি অপরটির সম্পূরক কোণ

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

কোনো কোণের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে, তাকে ঐ কোণের বিপ্রতীপ কোণ বলে।
চিত্রে, BOD ও AOC কোণ দুইটি পরস্পর বিপ্রতীপ কোণ। আবার, AOD ও BOC কোণ দুইটি পরস্পর বিপ্রতীপ কোণ।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

চি

চিত্রে চাঁদার সাহায্যে AOB আঁকা হলো যার পরিমাণ 55 °

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

চাঁদার সাহায্যে AOB আঁকা হলো যার পরিমাণ 80 °

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

চাদার সাহায্যে ∠AOB আঁকা হলো যার পরিমাণ 75°।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

চাঁদার সাহায্যে ∠AOB আঁকা হলো যার পরিমাণ 150°।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

চিত্রে, A বিন্দুতে ∠BAC B ও ∠CAD দুইটি কোণ উৎপন্ন হয়েছে। A. বিন্দু কোণ দুইটির সাধারণ শীর্ষবিন্দু। AC কোণ দুইটির C সাধারণ বাহু। সন্নিহিত কোণ দুইটি সাধারণ বাহু AC এর বিপরীত পাশে আছে। অর্থাৎ এখানে ∠BAC ও ∠CAD কোণ দুইটি পরস্পর সন্নিহিত কোণ।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

চিত্রে, ∠AOB একটি সমকোণ। OC রশ্মি দ্বারা কোণটি ∠AOC ও ∠COB কোণ দুইটি উৎপন্ন করে। যেহেতু ∠AOC ও ∠COB কোণদ্বয়ের যোগফল 90°। সেহেতু ∠AOC ও ∠COB কোণদ্বয় একটি অপরটির পূরক কোণ।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

চিত্রে, ∠AOB এক সরলকোণ অর্থাৎ 180°। OC রশ্মি দ্বারা কোণটি ∠AOC ও ∠COB কোণ দুইটি উৎপন্ন করে। যেহেতু ∠AOC ও ∠COB কোণ দুইটির সমষ্টি 180°। সুতরাং চিত্রে ∠AOC ও ∠COB.কোণ দুইটির একটি অপরটির সম্পূরক কোণ।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

চিত্রে, ∠AOD এর বিপরীত পাশে ∠BOC অবস্থিত। আবার ∠AOC এর বিপরীত পাশে ∠BOD অবস্থিত। সুতরাং ∠AOD ও ∠BOC এবং ∠AOC ও ∠BOD পরস্পরের বিপ্রতীপ কোণ।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

∠AOC=∠AOB + ∠BOC
বা, 125° = 55° + ∠BOC
বা, ∠BOC = 125 °- 0.55 °∠BOC = 70 °

নির্ণেয় ∠BOC = 70 °

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

এখানে, ∠AOB = ∠AOC + ∠COB

বা, 90° = 40° + ∠COB [: ∠AOB = এক সমকোণ = 90°]

বা, ∠COB = 90 °- 40 °

নির্ণেয় ∠COB = 50 °

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

আমরা জানি, দুইটি কোণের পরিমাপের যোগফল 180° হলে, কোণ দুইটি একটি অপরটির সম্পূরক কোণ।

এখানে, ∠AOC = 60° এবং ∠BOC = 120°

এখন, ∠AOC + ∠BOC = 60°+120° = 180°

অর্থাৎ ∠AOC ও ∠BOC কোণদ্বয় পরস্পর সম্পূরক কোণ।

(দেখানো হলো)

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

চিত্রে AOC= COB = 45 °হলে দেখাও যে, কোণদ্বয় পূরক কোণ।
সমাধান: আমরা জানি, দুইটি কোণের পরিমাপের যোগফল ৯০০ হলে, কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
এখানে, AOC= COB = 45 °
এখন, AOC+ COB = 45 °+ 45 °= 90 °
অর্থাৎ, ∠AOC ও ∠COB কোণদ্বয় পরস্পর পূরক কোণ। (দেখানো হলো)

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

চিত্রে ∠AOF = x,

FOD = 95 °এবং DOB = 55 ০

এখন, AOF+ FOD+ DOB = 180 °

বা, x + 95 ০+ 55 °= 180 °বা, x + 150 °= 180 °বা, x = 180 °- 150 °.. x = 30 °... x এর মান 30°.

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

দুইটি সরলরেখা যদি এমনভাবে চলতে থাকে যে তারা কখনও পরস্পরকে ছেদ করে না তবে রেখা দুইটিকে সমান্তরাল সরলরেখা বলে।

চিত্রে AB ও CD পরস্পর সমান্তরাল সরলরেখা।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

দুইটি রেখাকে অপর একটি রেখা ছেদ করলে ছেদক রেখার দুইটি ভিন্ন বিন্দুতে বিপরীতপাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাদেরকে পরস্পরের একান্তর কোণ বলে।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

দুইটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের দুইটি ভিন্ন বিন্দুতে একই পাশে যে কোণ উৎপন্ন হয় তাদের পরস্পরের অনুরূপ কোণ বলে।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

অনুরূপ কোণের দুইটি বৈশিষ্ট্য নিম্নরূপ :
(i) অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়।
(ii) অনুরূপ কোণগুলো ছেদকের একই পার্শ্বে অবস্থান করে।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

একান্তর কোণের দুইটি বৈশিষ্ট্য নিম্নরূপ:
(i) একান্তর কোণদ্বয় পরস্পর সমান হয়।
(ii) একান্তর কোণদ্বয় ছেদক রেখার বিপরীত পার্শ্বে অবস্থান করে।

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

: চিত্রে, AB || CD এবং PQ এদের ছেদক। .:. d = 60 ° [অনুরূপ কোণ বলে।]

আবার, c+ d = 180 °কোণদ্বয় রৈখিক যুগল কোণ]
বা, c + 60 °= 180 °[: d = 60 °] বা, c = 180 °- 60 deg
c = 120 deg

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

চিত্রের ∠b এর বিপ্রতীপ কোণ 40°
.:. b = 40° [: বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান]
∠c এর বিপ্রতীপ কোণ 30°
.:. ∠c=30° [:: বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান]

আবার, a+ b+ c = 180 °[এক সরলকোণ বলে। বা, a + 40 °+ 30 °= 180 °বা, a + 70 °= 180 °বা, a = 180 °- 70 °.. a = 110 deg

Satt Team 10
Satt Team 10
10 months ago
উত্তরঃ

চিত্র হতে, AOE+ EOB = 180 ° [রৈখিক যুগল কোণ] বা, 120^ + EOB = 180 ° .. EOB = 180 ° - 120 ° = 60 ° এখন, ∠OPD = অনুরূপ EOB = 60 ° নির্ণেয় OPD = 60 °

Satt Team 10
Satt Team 10
10 months ago
255

১। নিচের ছবিটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

(ক) উপরের তিনটি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখাংশের নাম করা যায়? নামগুলো উল্লেখ কর।

(খ) উপরের তিনটি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখার নাম করা যায়? নামগুলো লেখ।

(গ) উপরের তিনটি বিন্দু দিয়ে কয়টি রশ্মির নাম করা যায়? নামগুলো লেখ।

(ঘ) AB, BC, AC রেখাংশগুলোর মধ্যে একটি সম্পর্ক উল্লেখ কর।

২। নিচের চিত্রটি লক্ষ কর:

চিত্রের আলোকে নিচের কোনটি সঠিক একান্তর কোণ নির্দেশ করে?

ক. ∠AMP, ∠CNP

খ. ∠CNP, ∠BMQ

গ. ∠BMP, ∠BMQ

ঘ. ∠BMP, ∠DNQ

৩। পাশের চিত্রে

a=?

b=?

c=?

d=?

৪। প্রমাণ কর যে, বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় একই সরলরেখায় অবস্থিত।

৫। পাশের চিত্র থেকে প্রমাণ কর যে

∠ x+ ∠ y = 90°

Related Question

View All
উত্তরঃ

উপরের তিনটি বিন্দু দিয়ে তিনটি ভিন্ন রেখাংশের নাম করা যায়। নামগুলো হলো:
(i) AB রেখাংশ
(ii) BC রেখাংশ
(iii) AC রেখাংশ।

Satt Team 10
Satt Team 10
10 months ago
181
উত্তরঃ

উপরের তিনটি বিন্দু দিয়ে তিনটি ভিন্ন রেখার নাম করা যায়।
নামগুলো হলো: (i) AC, (ii) AB, (iii) BC.

Satt Team 10
Satt Team 10
10 months ago
105
উত্তরঃ

উপরের তিনটি বিন্দু দিয়ে ছয়টি রশ্মির নাম করা যায়। নামগুলো হলো:
(i) AC রশ্মি;
(ii) AB রশ্মি
(iii) BC রশ্মি
(iv) CA রশ্মি
(v) CB রশ্মি
(vi) BA রশ্মি।

Satt Team 10
Satt Team 10
10 months ago
149
উত্তরঃ

যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাকে তল বলে। যেমন: কাগজের উপরিভাগ হচ্ছে তল। ইটের প্রতিটি পৃষ্ঠই এক-একটি তল।

Satt Team 10
Satt Team 10
10 months ago
2.7k
উত্তরঃ

যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। যেমন: বই, ইট ইত্যাদি।

Satt Team 10
Satt Team 10
10 months ago
474
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews