সংক্ষিপ্ত- প্রশ্ন গুলো উত্তর

Updated: 1 month ago
উত্তরঃ

কলম, কাগজ ও মুদ্রণযন্ত্র উদ্ভাবন থেকে শুরু করে প্রতিদিনই শিক্ষায় প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন যুক্ত হচ্ছে। ক্রমবিকাশ চলে আসছে; যেমন- হোয়াইট বোর্ড, ক্যামেরা, কম্পিউটার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া প্রজেক্টর, রোবোটিক্স ও স্মার্ট বোর্ড ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে ঘরে বসেও অনলাইনে কাঙ্ক্ষিত জ্ঞান লাভ করা সম্ভব।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

এঅ্যাই (Al) বা Artificial Intelligence-এর নিরাপদ
ব্যবহার নিম্নরূপে করা যায়-
১. এআই সিস্টেমে সঠিক এবং সত্য তথ্য ব্যবহার করতে হবে।
২. সম্পূর্ণ অনুমতি না থাকলে, কোনো ব্যক্তিগত তথ্য এআই সিস্টেমে ব্যবহার করা উচিত নয়।
৩. এআই ব্যবহারকারীকে সঠিকভাবে এটি ব্যবহারের প্রশিক্ষণ নিতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রযুক্তির ক্রমবিকাশের ফলে আমাদের জীবনযাত্রা এখন অনেক সহজ ও দ্রুত হয়েছে। আগে পায়ে হেঁটে বা চিঠি লিখে যোগাযোগ করতে হতো, এখন মোবাইলের মাধ্যমে মুহূর্তেই যোগাযোগ করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়েও অনলাইনে কাঙ্ক্ষিত জ্ঞান লাভ করা যায়। চিকিৎসা ক্ষেত্রে এক্স-রে, এমআরআই কিংবা ড্রোনের সাহায্যে রোগ নির্ণয় ও চিকিৎসা সহজ হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তিগুলো মানুষকে অধিক পুষ্টিসমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী, উচ্চ ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। টেলিভিশন, কম্পিউটার ও মোবাইল ফোনের মাধ্যমে দূরের সকল খেলা বা অনুষ্ঠান উপভোগ করতে পারছি। সব মিলিয়ে প্রযুক্তির ক্রমবিকাশ আমাদের সময় ও শ্রমকে বাঁচিয়ে জীবনকে করেছে সহজ ও আরামদায়ক।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

সাধারণত দুটি কারণে কম্পিউটারে ছবি দেখা যায় না। প্রসেসিং ইউনিট অংশের 'সমস্যা অথবা আউটপুট ইউনিট অংশের মনিটরে সমস্যা। তাই কম্পিউটারে ছবি দেখা না গেলে ধরে নিতে হবে প্রসেসিং ইউনিট অংশ কাজ করছে না। অথবা আউটপুট ইউনিট অংশের মনিটর কাজ করছে না।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

চাকা আবিষ্কারের পর থেকে ধীরে ধীরে যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রযুক্তির সবচেয়ে দ্রুত উন্নয়ন হয়েছে যোগাযোগক্ষেত্রে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত ৪টি প্রযুক্তির নাম হলো-
১. এক্স-রে,
২. আল্ট্রাসনোগ্রাম,
৩. ইসিজি এবং
৪. এমআরআই।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বর্তমানে গুরুত্বপূর্ণ সূক্ষ্ম ও নিখুঁত অস্ত্রোপচার করা হয় রোবটের মাধ্যমে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

রোবট হলো এমন একটি মেশিন বা যন্ত্র, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

ড্রোন হলো এক ধরনের উড়ন্ত রোবট, যা মানুষ দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র, যা খুব দ্রুত ও নির্ভুলভাবে বিভিন্ন ধরনের গাণিতিক ও যৌক্তিক সমস্যা সমাধান করতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

কম্পিউটারের যেসব উপকরণ দেখা বা ধরা যায় সেসব যন্ত্রাংশকেই একত্রে হার্ডওয়্যার বলে। যেমন- সিপিইউ, মনিটর, মাউস, প্রিন্টার ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

সফটওয়‍্যার হলো একধরনের প্রোগ্রাম বা নির্দেশনা যা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করতে সহায়তা করে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

সফটওয়‍্যার ২ ধরনের। যথা-
১. সিস্টেম সফটওয়‍্যার এবং
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

কম্পিউটারের প্রধান অংশ ৪টি। যথা-
১. ইনপুট ইউনিট,
২. প্রসেসিং ইউনিট,
৩. মেমোরি বা স্টোরেজ ইউনিট এবং
৪. আউটপুট ইউনিট।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

Central Processing Unit.

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

Random Access Memory.

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রযুক্তি হলো মানুষের তৈরি এমন উপায় বা যন্ত্র যা আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করেছে। যেমন-শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি হলো- কাগজ, কলম, হোয়াইট বোর্ড, কম্পিউটার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রযুক্তি ব্যবহারের তিনটি ক্ষেত্র হলো-১. শিক্ষা, ২. চিকিৎসা ও ৩. যোগাযোগ।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

তিনটি কৃষি প্রযুক্তির নাম হলো-১. প্যাডেল থ্রেসার, ২. সেচ পাম্প ও ৩. ট্রাক্টর।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

তিনটি যান্ত্রিক প্রযুক্তির নাম হলো-১. গাড়ি, ২. সেচ পাম্প ও ৩. প্যাডেল থ্রেসার

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

শিক্ষায় ব্যবহৃত তিনটি আধুনিক প্রযুক্তি হলো: ১. মাল্টিমিডিয়া প্রজেক্টর, ২. ইন্টারনেট এবং ৩. স্মার্ট বোর্ড।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

যে প্রযুক্তি ব্যবহার করে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা যায় তাকে জৈব প্রযুক্তি বলে। এই প্রযুক্তি আমাদেরকে অধিক পুষ্টিসমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

রোবট হলো এমন একটি মেশিন বা যন্ত্র, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। যেসব কাজ মানুষের কাছে কঠিন, সময় ও শ্রম সাপেক্ষ সেসর কাজে রোবট ব্যবহার করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

রোবটের তিনটি ব্যবহার ক্ষেত্র হলো-
১. চিকিৎসা ক্ষেত্র,
২. কৃষিক্ষেত্র ও
৩. সামরিক বাহিনী।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

রোবটের নিরাপদ ব্যবহারের তিনটি উপায় হলো-
১. যে কাজের জন্য রোবটটি তৈরি করা হয়, সে কাজেই যেন ব্যবহার করা হয়।
২. রোবট পরিচালনাকারীকে উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে।
৩. রোবটের নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে তা সবসময় সচল ও নিরাপদ থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) হলো এমন এক ধরনের প্রযুক্তি বা মানুষের মতো চিন্তা করতে, সমস্যা সমাধান করতে এবং সিদ্ধান্ত নিতে পারে। বর্তমানে এআই প্রযুক্তি কৃষি, শিক্ষা, চিকিৎসা, বিনোদনসহ প্রায় সকল ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রকৃত অর্থে বাস্তব কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, প্রশিক্ষণ, বিনোদন ইত্যাদির

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

অটোমেশন হলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করার পদ্ধতি। যেখানে কোনো যন্ত্র মানুষের সাহায্য ছাড়াই নিজে নিজে কাজ সম্পন্ন করতে পারে। বর্তমান যুগে সকল শিল্পকারখানায় উৎপাদনে অটোমেশন ব্যবহার করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

ড্রোন হলো এক ধরনের উড়ন্ত রোবট, যা মানুষ দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে। ড্রোন মানুষের জন্য ঝুঁকিপূর্ণ কাজগুলোকে সহজ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

ড্রোনের নিরাপদ ব্যবহারের ৩টি উপায় হলো-
১. ড্রোন চালানোর জন্য নিরাপত্তা এবং ব্যবহারের বিধিনিষেধ অবশ্যই জানা দরকার।
২. ড্রোন চালানোর সময় এটিকে সর্বদা নজরদারিতে রাখতে হবে।
৩. ড্রোন ব্যবহারকারীকে সঠিকভাবে ড্রোন চালানোর প্রশিক্ষণ নিতে হবে

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

কম্পিউটারের কোনো অংশ একা কাজ করতে পারে না-কারণ বিভিন্ন অংশের কাজের সমন্বয়ের মাধ্যমেই কম্পিউটার কাজ করে থাকে। প্রথমে কম্পিউটারে ডাটা ইনপুট ইউনিটের মাধ্যমে প্রবেশ করে। এই ডাটা প্রক্রিয়াকরণ হয়ে প্রসেসিং ইউনিটের মাধ্যমে মেমোরি ইউনিটে সংরক্ষিত হয়। সর্বশেষে কম্পিউটার আউটপুট ইউনিটের মাধ্যমে তথ্য প্রদান করে। এভাবে কম্পিউটার তার বিভিন্ন অংশ ব্যবহার করে কাজ করে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

কম্পিউটারের যেসব উপকরণ দেখা বা ধরা যায় সেসব যন্ত্রাংশকেই একত্রে হার্ডওয়‍্যার বলে। কয়েকটি হার্ডওয়‍্যারের নাম হলো- সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

সফ্টওয়্যার হলো এক ধরনের প্রোগ্রাম বা নির্দেশনা যা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করতে সহায়তা করে। সফটওয়‍্যার দুই ধরনের, যথা- সিস্টেম সফ্টওয়‍্যার ও অ্যাপ্লিকেশন সফ্টওয়‍্যার।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

কম্পিউটারের প্রধান অংশ ৪টি। এগুলো হলো-
ক. ইনপুট ইউনিট, খ. প্রসেসিং ইউনিট, গ. মেমোরি বা স্টোরেজ ইউনিট, ঘ. আউটপুট ইউনিট।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

মাউসের তিনটি ব্যবহার হলো-
১. কোনো কিছুতে ক্লিক করা, ২. স্ক্রল আপ করা ও ৩. স্ক্রল ডাউন করা।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

কম্পিউটার মানবদেহের মস্তিষ্কের মতো কাজ করে। কারণ, মস্তিষ্ক মানবদেহের সমস্ত তথ্য সংরক্ষণ করে এবং সেই তথ্য অনুযায়ী কাজ করে। তেমনই কম্পিউটার মেমোরি ইউনিটের মাধ্যমে তথ্য সংরক্ষণ করে এবং প্রয়োজন মতো সেই তথ্য ব্যবহার করে নির্দেশিত কাজ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

কম্পিউটারে তথ্য দেওয়ার জন্য আমরা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি, সেগুলো হলো ইনপুট ইউনিট। তিনটি ইনপুট ডিভাইসের নাম হলো-
১. সিপিইউ,
২. মাউস ও
৩. কীবোর্ড।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আউটপুট ইউনিট হলো এমন ডিভাইস যার মাধ্যমে আমরা ডাটা প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল দেখতে, পড়তে বা শুনতে পাই। তিনটি আউটপুট ইউনিটের উদাহরণ হচ্ছে-
১. মনিটর,
২. প্রজেক্টর ও
৩. প্রিন্টার।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রিন্টারের তিনটি ব্যবহার হলো:
১. তথ্য ছাপানো,
২. ছবি ছাপানো ও
৩. ডকুমেন্ট ছাপানো।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আধুনিক যুগের চমকপ্রদ আবিষ্কার হচ্ছে চালকবিহীন গাড়ি, উড়ুক্কু গাড়ি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি উদাহরণ হচ্ছে-ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটস অ্যাপ ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

জৈব প্রযুক্তি ব্যবহার করে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

কয়েকটি হার্ডওয়্যার হচ্ছে- সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রসেসিং ইউনিটের পুরো নাম- Central Processing Unit (CPU)।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

কম্পিউটারে তথ্য দেওয়ার জন্য আমরা যে সমস্ত যন্ত্রপাতি ব‍্যবহার করি, সেগুলো হলো ইনপুট ইউনিট। যেমন- কী-বোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
15

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews