সংক্ষিপ্ত প্রশ্ন গুলো ও উত্তর দাও

Updated: 2 weeks ago
উত্তরঃ

ত্রিপিটক শব্দটি 'ত্রি' এবং 'পিটক' শব্দ যোগে গঠিত। ত্রিপিটক শব্দের অর্থ তিনটি ঝুড়ি বা তিনটি পাত্র বা তিনটি আধার। বুদ্ধের ধর্মোপদেশ তিনটি পিটকে বিভক্ত করে সংরক্ষণ করা হয়েছে। এই তিনটি পিটককে একত্রে ত্রিপিটক বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বুদ্ধের সূত্রাকারে দেশিত ধর্মোপদেশগুলো যে পিটকে লিপিবদ্ধ আছে তাকে সূত্র পিটক বলে। সূত্র পিটক পাঁচটি নিকায় বা ভাগে বিভক্ত। যথা: (ক) দীর্ঘ নিকায়; (খ) মধ্যম নিকায়; (গ) সংযুক্ত নিকায়; (ঘ) অঙ্গুত্তর নিকায় এবং (ঙ) খুদ্দক নিকায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

ভিক্ষু ও ভিক্ষুণী সংঘের সুশৃঙ্খল ও পরিশুদ্ধ জীবন যাপনের জন্য বুদ্ধ অনেকগুলো নিয়ম নির্দেশ করেছেন। সেই নিয়মগুলো যে পিটকে লিপিবদ্ধ আছে তাকে বিনয় পিটক বলে। বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণী সংঘ বিনয় পিটকে বর্ণিত নিয়ম-নীতি অনুসরণ করে জীবনযাপন করেন। অপরদিকে, বুদ্ধের সাধারণে সূত্রাকারে দেশিত ধর্মোপদেশগুলো যে পিটকে লিপিবদ্ধ আছে তাকে সূত্র পিটক বলে। সূত্রগুলো পাঠ করে মানবিক গুণাবলি অর্জন করা যায় এবং আদর্শ জীবন গঠন করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

অভিধর্ম শব্দটি 'অভি' এবং 'ধর্ম' শব্দ দুটি যোগে গঠিত। 'অভি' শব্দের অর্থ হলো বিশিষ্ট, অধিকতর, অতিরিক্ত বা সূক্ষ্মাতিসূক্ষ্ম। সুতরাং অভিধর্ম শব্দের অর্থ বিশিষ্ট ধর্ম, অধিকতর ধর্ম বা সূক্ষ্মাতিসূক্ষ্ম ধর্ম। বৌদ্ধধর্মের দর্শন বিষয়ক আলোচনা যে পিটকের আলোচ্য বিষয় তাকে অভিধর্ম পিটক বলে। অভিধর্ম পিটক হচ্ছে ত্রিপিটকের তৃতীয় ভাগ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

ত্রিপিটকের তৃতীয় ভাগ হচ্ছে অভিধর্ম পিটক। অভিধর্ম পিটকে সাতটি গ্রন্থ আছে। গ্রন্থগুলো হলো:
১. ধম্মসঙ্গণি
২. বিভঙ্গ
৩. ধাতুকথা
৪. পুগ্‌গলপঞঞতি
৫. কথাবন্ধু
৬. যমক
৭. পঠান

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বুদ্ধের দেশিত উপদেশগুলো তথা সূত্র পিটকটি সম্পর্কে ৪টি বাক্য হলো-
১. ত্রিপিটকের প্রথম ভাগ হচ্ছে সূত্র' পিটক। ২. বুদ্ধ সূত্র আকারে অনেক উপদেশ দান করেছেন। ৩. সূত্রাকারে দেশিত ধর্মোপদেশগুলো যে পিটকে লিপিবদ্ধ আছে তাকে সূত্র পিটক বলে। ৪. সূত্র পিটকের পাঁচটি ভাগ বা নিকায়গুলোতে বুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ সূত্রগুলো লিপিবদ্ধ আছে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

অভিধর্ম পিটকের বিষয়বস্তু হতে আমি যে শিক্ষা লাভকরেছি তা নিম্নে ৪টি বাক্যে আলোচনা করা হলো-
১. ত্রিপিটকের সর্বশেষ পিটক হলো অভিধর্ম পিটক। ২. বৌদ্ধধর্মের দর্শন বিষয়ক আলোচনাই হলো অভিধর্ম পিটকের মূল বিষয়। ৩. অভিধর্ম পিটকের বিষয়বস্তু থেকে আমি চিত্ত, চৈতসিক, রূপ ও নির্বাণ- এই চারটি বিষয় সম্পর্কে জ্ঞান লাভ ও অনুশীলন করতে পারবো। ৪. অভিধর্ম পিটকের বিষয়বস্তু হতে আমি মননশীলতার বিকাশ ঘটানোর শিক্ষা লাভ ও অনুশীলন করতে পারবো।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
16

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews