সংক্ষিপ্ত প্রশ্ন গুলো ও উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

সাধারণত ধর্ম প্রবর্তকের স্মৃতি বিজড়িত স্থানসমূহকে তীর্থস্থান বলে। প্রত্যেক ধর্মের তীর্থস্থান রয়েছে। সকল ধর্মের ' মানুষের কাছে তীর্থস্থান অত্যন্ত প্রিয়। সকল মানুষ তীর্থস্থান দর্শন পুণ্যের কাজ মনে করেন। বৌদ্ধরাও শ্রদ্ধাচিত্তে তীর্থস্থান দর্শন করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বৌদ্ধদের অনেক তীর্থস্থান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য
হলো: লুম্বিনী, বুদ্ধগয়া, সারনাথ, কুশিনগর, কপিলাবস্তু, শ্রাবন্তী, রাজগৃহ ও বৈশালী। এ তীর্থস্থানসমূহে বুদ্ধ, বুদ্ধশিষ্য ও বৌদ্ধধর্মের পৃষ্ঠপোষক রাজা ও শ্রেষ্ঠিগণের

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

কপিলাবস্তু, রাজগৃহ, শ্রাবন্তী ও বৈশালীতে যেসব দর্শনীয় স্থান রয়েছে নিচে সেগুলোর নামোল্লেখ করা হলো-
ক. কপিলাবস্তুর দর্শনীয় স্থানসমূহ: প্রাচীন শাক্য রাজধানী, তিলৌরাকোটের ধ্বংসস্তূপ, রানি মায়া দেবীর মন্দির, অশোক
ভয়ের ধ্বংসাবশেষ ও শাক্যদের বধ্যভূমি বা শ্মশান।
খ. শ্রাবস্তীর দর্শনীয় স্থানসমূহ: রাজকারাম বিহার, পূর্বারাম বিহার, মল্লিকারাম বিহার ও সম্রাট অশোক নির্মিত নানা স্মৃতিস্তূপ।
গ. রাজগৃহের দর্শনীয় স্থানসমূহ: বেণুবন বিহার, জীবকাম্রবন, সপ্তপণীগুহ্য ও বিশ্ব শান্তি স্তূপ। ঘ.
বৈশালীর দর্শনীয় স্থানসমূহ: ঋষি আড়ার কালামের আশ্রম, কূটাগারশালা বিহার, আম্রপালির আম্রকানন, বৈশালী জাদুঘর ও বিশ্বশান্তি প্যাগোডা।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বুদ্ধের সময়ে বৈশালীতে একবার দুর্ভিক্ষ ও মহামারি দেখা দিয়েছিল। এ সমস্যা থেকে মুক্তি লাভের জন্য বৈশালীবাসী বুদ্ধকে আমন্ত্রণ করেন। বুদ্ধ শিষ্যসহ বৈশালীতে আসেন। বুদ্ধের উপদেশে আনন্দ থের রতন সূত্র আবৃত্তি করেন এবং বুদ্ধের ভিক্ষাপাত্র হতে বৈশালী নগরের চারিদিকে পানি সিঞ্চন করেন। ফলে বৈশালীবাসী দুর্ভিক্ষ ও মহামারি থেকে রক্ষা পায়। বৈশালীবাসী কূটাগারশালা বিহার নির্মাণপূর্বক বুদ্ধ ও ভিক্ষুসংঘকে দান করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বুদ্ধ ও বৌদ্ধধর্মের ইতিহাসে চারি মহাতীর্থস্থানের অন্যতম তীর্থস্থান হওয়ায় রাজগৃহকে বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান বল হয়। রাজগৃহ বুদ্ধের স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। রাজগৃহ মগধরাজ বিম্বিসারের রাজধানী ছিল। রাজা বিম্বিসার রাজগৃহে 'বেনুবন বিহার' নির্মাণ করে বুদ্ধ ও ভিক্ষুসংঘকে দান করেন। বুদ্ধ দীর্ঘদিন রাজগৃহে অবস্থান করে অসংখ্য ধর্মোপদেশ দান করেছেন। এখানে সারিপুত্র ও মৌদগল্যায়ন বুদ্ধের নিকট দীক্ষা গ্রহণ করেন। রাজ পরিবারের চিকিৎসক জীবক বুদ্ধ ও ভিক্ষুসংঘের চিকিৎসা করতেন। তিনি রাজগৃহের আম্রবনে ভিক্ষুসংঘের জন্য এক বিহার নির্মাণ করেন, যা 'জীবকাম্রবন' (জীবকের আম বাগান) নামে পরিচিত। রাজগৃহের সপ্তপণী গুহায় প্রথম বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে এখানে একটি অপূর্ব বিশ্বশান্তি স্তূপ প্রতিষ্ঠা করা হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বুদ্ধ, বুদ্ধশিষ্য এবং বৌদ্ধধর্মের পৃষ্ঠপোষক রাজন্যবর্গের জীবনের বহু গুরুত্বপূর্ণ ঘটনা বিভিন্ন স্থানে সংঘটিত হয়েছে।স্মৃতিবহ সেসব স্থান স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে স্থানসমূহে বিহার চৈত্য, স্তূপ, স্তম্ভ, স্মারক চিহ্ন প্রভৃতি নির্মিত হয়েছে। বুদ্ধ, বুদ্ধ শিষ্য ও রাজন্যবর্গের স্মৃতি বিজরিত সেসব স্থানকে বৌদ্ধ তীর্থস্থান বলা হয়। বৌদ্ধদের ৪টি তীর্থস্থান হলো- ক. কপিলাবস্তু, খ. শ্রাবস্তী, গ. রাজগৃহ ঘ. কুশিনগর।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমার পাঠ্যবই থেকে তীর্থস্থান দর্শনের ৪টি সুফল নিম্নে বর্ণনা করা হলো-
১. তীর্থস্থান ভ্রমণ ও দর্শন করলে ধর্মের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয়।
২. মন উদার, পবিত্র হয় এবং পুণ্যরাশি সঞ্চিত হয়।
৩. সৎ জীবন-যাপনে উদ্বুদ্ধ হয়।
৪. ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবে যোগদানের আগ্রহ সৃষ্টি হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
18

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews