সংক্ষিপ্ত প্রশ্ন গুলো ও উত্তর দাও

Updated: 2 weeks ago
উত্তরঃ

প্রতিটি জাতকে নানা ধরনের শিক্ষণীয় বিষয় আছে। জাতক মানুষকে চরিত্রবান, নৈতিক, মানবিক, সদাচারি, উদার, পরোপকারী, সহনশীল, সংযমী, নির্লোভ ইত্যাদি হতে শিক্ষা দান করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

গৃধ জাতক পাঠ করে মানুষের ন্যায় পশু পাখিরও পরিবার, পরিবারের সদস্যদের লালন-পালন ও পারস্পারিক ভালোবাসার বিষয়ে শিক্ষা লাভ করা যায়। শিক্ষা লাভ করা যায়, পশু পাখিদের শিকার না করা বিষয়ে। সর্বোপরি, পিতা-মাতার প্রতি দায়িত্বশীল আচরণ করার শিক্ষা লাভ করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

যে ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করা উচিত বলে আমি মনে করি:
ক. আমার লাভ বা সাফল্যে যে ব্যক্তি আনন্দ লাভ করে;
খ. আমার সুখে যে ব্যক্তি সুখী হয়;
গ. যে ব্যক্তি আমার বন্ধুকে বন্ধু ভাবে;
ঘ. যে ব্যক্তি আমার শত্রুকে বর্জন করে;
ঙ. যে ব্যক্তি আমার নিন্দা শুনলে প্রতিবাদ করে;
চ. যে ব্যক্তি সব সময় আমার উপকার করে এবং
ছ. যে ব্যক্তি আমার বিপদাপদ হতে রক্ষা করে এবং সৎপথে পরিচালিত করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বৃক্ষধর্ম জাতকে বোধিসত্ত্ব ভাষিত গাথাটি হলো- "বনের বৃক্ষরাজির মতো পরস্পর আলিঙ্গন করে বাস করলে কোনো বিপদ আসে না। শত্রু ভয় থাকবে না। একাকী বাস করলে বিপদ আসে; তার থেকে রক্ষা পাওয়া কঠিন। ঝগড়া-বিবাদ ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে বাস করা মঙ্গল।"

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ
জাতকউপদেশ
সেরিবানিজ জাতকলোভে পাপ, পাপে মৃত্যু
কালকণী জাতকবিপদে বন্ধুর পরিচয়
বক জাতকঅতি চালাকের গলায় দড়ি
সুখ বিহারী জাতকভোগে নয় ত্যাগই সুখ
নক্ষত্র জাতকশুভ কাজের কোনো কালাকাল নেই
Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

জাতক' শব্দের সাধারণ অর্থ হচ্ছে যিনি জাত বা জন্মগ্রহণ করেছেন। কিন্তু বৌদ্ধ সাহিত্যে 'জাতক' বলতে গৌতম বুদ্ধের অতীত জীবনের কাহিনিকে বোঝানো হয়েছে। জানা যায়, বুদ্ধ বোধিসত্ত্বরূপে ৫৫০ বার জন্মগ্রহণ করেন। তিনি কখনো প্রজা, কখনো দেবতা, কখনো ধনী, কখনো সম্ভ্রান্ত বংশের লোক, কখনো দরিদ্র, কখনো চন্ডাল, কখনো কৃষক, কখনো ব্যবসায়ী, কখনো শ্রমিক, কখনো ফেরিওয়ালা, কখনো পশু-পাখিসহ নানা রূপে জন্মগ্রহণ করেন। জাতকের উপদেশ মানুষকে জীব ও প্রকৃতির প্রতি সদয় আচরণে উদ্বুদ্ধ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

আমার দাদু জাতক হতে পাঠ করে শোনান। জাতক সম্পর্কে ৪টি বাক্য হলো-
১. 'জাতক' শব্দের সাধারণ অর্থ হচ্ছে যিনি জাত বা জন্মগ্রহণ করেছেন। ২. বৌদ্ধ সাহিত্যে গৌতম বুদ্ধের অতীত জীবনের কাহিনিকে জাতক বলে। ৩. বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। ৪. ত্রিপিটকের সূত্রপিটকের অন্তর্গত খুদ্দকনিকায়ে জাতকের কাহিনিগুলো সংকলিত হওয়ায় জাতককে পবিত্র ধর্মগ্রন্থ বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

গৌতম বুদ্ধের অতীত জীবনের কাহিনিকে জাতক বলে। জাতকে অনেক ধরনের শিক্ষণীয় বিষয় আছে। বুদ্ধ বিভিন্ন ঘটনা উপলক্ষ্যে শিষ্য, শিষ্যা ও অনুসারীদের তার অতীত জীবনের কাহিনি 'ভাষণ দেন। এসব কাহিনির মাধ্যমে তাদেরকে নৈতিক ও মানবিক জীবন গঠনের শিক্ষা দেয়। মন্দ কাজ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে। সর্বোপরি, জাতক মানুষকে চরিত্রবান, নৈতিক, মানবিক সদাচারী, উদার পরোপকারী, সহনশীল, সংযমী নির্লোভ ইত্যাদি হতে শিক্ষা দেয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
14

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews