সংক্ষিপ্ত প্রশ্ন গুলো ও উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

'বন্দনা' শব্দের অর্থ হলো প্রণতি, প্রণাম ও শ্রদ্ধা নিবেদন। বৌদ্ধরা প্রতিদিন বিহারে বুদ্ধমূর্তির সামনে বা নিজ গৃহে বুদ্ধাসনের সামনে বন্দনা নিবেদন করেন। নানা রকম 'বন্দনা রয়েছে। যেমন- ত্রিরত্ন বন্দনা, অষ্টবিংশতি বুদ্ধ বন্দনা, ভিক্ষু বন্দনা, মাতৃবন্দনা, পিতৃবন্দনা, বোধিবৃক্ষ বন্দনা, সপ্ত মহাস্থান বন্দনা, স্তূপ বন্দনা ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

সপ্ত মহাস্থান বন্দনায় বুদ্ধের স্মৃতি বিজরিত সাতটি মহাস্থানের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্রা হয়। সপ্ত মহাস্থানগুলো হলো- ১. বোধিপালঙ্ক, ২. অনিমেষ চৈত্য, ৩. সংক্রমণ চৈত্য, ৪. রত্নঘর চৈত্য, ৫. অজপাল ন্যাগ্রোধ বৃক্ষ, ৬. মুচলিন্স মূল 'এবং ৭. রাজায়তন বৃক্ষ।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

মাতৃবন্দনা :
কত্বান কাযে বুধিরং খীরং যা সিনেহ পূরিতা পাযেত্বা মং সংবড্রেসি বন্দে তং মম মাতরং।
মাতৃবন্দনার বাংলা অনুবাদ: যে জননী রক্ত-সঞ্জাত স্নেহসিক্ত
স্তন্যপান করিয়ে আমাকে লালন-পালন করেছেন, সেই মমতাময়ী মাতাকে আমি বন্দনা করছি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

ভিক্ষু বন্দনা :
ওকাস, বন্দামি ভন্তে, দ্বারওযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে। দুতিযম্পি, ওকাস, বন্দামি ভন্তে, দ্বারওযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে। ততিযম্পি, ওকাস, বন্দামি ভন্তে, দ্বারওযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে।
বাংলা অনুবাদ: ভন্তে! অবকাশ প্রদান করুন। আমি বন্দনা নিবেদন করছি, আমার ত্রিদ্বারে (কায়, বাক্য ও মনে) কৃত সমস্ত অপরাধ ক্ষমা করুন।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

স্তূপ বন্দনায় বুদ্ধের দেহভষ্ম ও ব্যবহার্য দ্রব্য রক্ষিত স্তূপের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমরা বাড়িতে প্রাত্যহিক যেসব বন্দনা নিবেদন করি তা হলো- ত্রিরত্ন বন্দনা, অষ্টবিংশতি বুদ্ধ বন্দনা, ভিক্ষু বন্দনা, মাতৃ বন্দনা, পিতৃ-বন্দনা, বোধিবৃক্ষ বন্দনা ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমরা সাধারণত সকাল ও সন্ধ্যা দু'বেলা বৌদ্ধ বিহারে বা নিজ গৃহে বুদ্ধমূর্তি বা বুদ্ধ প্রতিবিম্বের সামনে বসে বন্দনা করি। বন্দনা করার পূর্বে মুখ, হাত-পা ধৌত করে পরিষ্কার কাপড় পরিধান করি। সর্বদা কুশল চিত্তে বন্দনা করি। বন্দনা করার সময় হাঁটু ভেঙে, করজোড়ে বসে বন্দনা করি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

যারা প্রতিদিন বন্দনা করেন তাদের আচার-আচরণ হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক হয়। তাদের মন প্রসন্ন থাকে। মনে কোনো অকুশল চিন্তা জাগ্রত হয় না। মন্দ কাজ করা থেকে বিরত থেকে ভালো কাজ করার চেতনা জাগ্রত হয়। পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পায়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বন্দনার দ্বারা আমাদের মনের যেসব পরিবর্তন হয়েছে তা হলো- মনের মধ্যে এক প্রকার শান্তি ও প্রফুল্লতা এসেছে। ভালো কাজ করার ইচ্ছাশক্তি কাজ করছে। মনের ভিতর অকুশল চিন্তা জাগ্রত হচ্ছে না। মা-বাবা, ধর্মগুরু এবং গুরুজনের প্রতি সর্বদা শ্রদ্ধা প্রদর্শন করছি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
21

Related Question

View All
উত্তরঃ

বন্দনা শব্দের অর্থ প্রণতি, প্রণাম ও শ্রদ্ধা নিবেদন

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
19
উত্তরঃ

পিতৃ বন্দনায় ভরণ-পোষণসুশিক্ষা দানের জন্য শ্রদ্ধা নিবেদন করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
22
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews