বৃদ্ধের পঞ্চবর্গীয় শিষ্যদের নাম হলো কোন্ডিন্য, বগ্ন, ভদ্দিয়, মহানাম ও অশ্বজিৎ। তাঁরা হলেন বুদ্ধের প্রথম শিষ্য ও দীক্ষাপ্রাপ্ত ভিক্ষু। বৌদ্ধধর্মের ইতিহাসে তাঁরা পঞ্চবর্গীয় শিষ্য নামে পরিচিত।
চতুরার্য সত্য হলো চারটি মহৎ বা শ্রেষ্ঠ সত্য। বুদ্ধের
প্রচারিত চতুরার্য সত্যসমূহ হলো-
(ক) দুঃখ আর্যসত্য;
(খ) দুঃখ সমুদয় আর্যসত্যঃ
(গ) দুঃখ নিরোধ আর্যসত্য এবং
(ঘ) দুঃখ নিরোধের উপায় আর্যসত্য।
আমার চিত্তে দুঃখ উৎপত্তির কয়েকটি কারণ হলো-
(ক) তৃষ্ণা: আমরা বেশি কিছু চাই বলে দুঃখ জন্মায়;
(খ) রাগ: কেউ আমাদের কথা না শুনলে রাগ হয়;
(গ) অজ্ঞতা বা মায়া: সঠিক কথা না বুঝে ভুল পথে চললে দুঃখ আসে।
(ঙ) লোভ: অন্যের জিনিস চাইলে মন অশান্ত হয়, এতে দুঃখের উৎপত্তি হয়।
আর্য অষ্টাঙ্গিক মার্গ হলো দুঃখ মুক্তির আটটি উপায়।. এই আটটি মার্গ বা পথ হলো-
(ক) সম্যক দৃষ্টি;
(খ) সমাক সংকল্প;
(গ) সম্যক বাক্য;
(ঘ) সম্যক কর্ম;
ঙ) সম্যক জীবিকা বা আজীব;
(চ) সম্যক প্রচেষ্টা বা ব্যায়াম;
(ছ) সম্যক স্মৃতি এবং
(জ) সম্যক সমাধি।
বুদ্ধের ভাষিত সকল বাণী সূত্র পিটকে অন্তর্ভুক্ত। সূত্র পিটক পাঁচ ভাগে বিভক্ত। যথা-
(ক) দীর্ঘ নিকায়;
(খ) মধ্যম নিকায়;
(গ) সংযুক্ত নিকায়;
(ঘ) অঙ্গুত্তর নিকায় এবং
(ঙ) 'খুদ্দক নিকায়।
বুদ্ধের পূতাস্থি বা ধাতু আট ভাগে ভাগ করা হয়। অজাতশত্রু, লিচ্ছবিগণ, শাক্যগণ, বুলিয়গণ, কোলিয়গণ, বেঠদ্বীপবাসী, পাবার মল্লগণ ও কুশীনারার মল্লরা পূতাস্থি বা ধাতুর অংশ লাভ করেন।
বুদ্ধ প্রদত্ত প্রথম ধর্ম-দেশনা ধর্মচক্র প্রবর্তন সূত্র নামে খ্যাত। এতে বুদ্ধ চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ, প্রতীত্য সমুৎপাদ, অনিত্য ও অনাত্ম তত্ত্ব ইত্যাদি দেশনা করেছেন।
আর্য অষ্টাঙ্গিক মার্গের সম্যক স্মৃতিতে অনিত্য বিষয়ে উল্লেখ আছে। সম্যক স্মৃতি হলো চিত্তে একাগ্রতা আনয়নের সাধনা করা।
খুদ্দক নিকায় সূত্র পিটকের সর্বশেষ অংশ যা ষোলোটি গ্রন্থের সমন্বয়ে গঠিত। গ্রন্থগুলোর বিষয়বস্তুর মধ্যে বৈচিত্র্য থাকলেও সব বিষয়ের মধ্যে নৈতিকতা ও বিশুদ্ধ জীবনাচরণের উপদেশ আছে।
ত্রিপিটকের ভাষা পালি। পালি প্রাচীন ভারতের একটি: ভাষা। এই ভাষা বেশির ভাগ মানুষের বোধগম্য ছিল। পবিত্র' ত্রিপিটক এই ভাষায় রচিত হয়েছে। এভাবে ত্রিপিটকের মল বিষয়ের সঙ্গে ভাষা, সংস্কৃতি ও সামাজিক ইতিহাসসহ বিষয় এতে সংযুক্ত রয়েছে। এজন্য পবিত্র ত্রিপিটককে প্র ভারতীয় তথ্যের ভাণ্ডার হিসেবেও মূল্যায়ন করা হয়।
Related Question
View Allত্রিপিটক পালি ভাষায় রচিত।
বুদ্ধ প্রথম ধর্ম দেশনায় চতুরার্য সত্য তত্ত্বটি সর্বপ্রথম উল্লেখ করেন।
দুঃখ নিরোধ আর্যসত্য হলো দুঃখ থেকে পরিত্রাণ 1
সর্বদা নৈতিক আচরণ অনুশীলন করাই হলো সম্যক কর্ম।
চিত্তের একাগ্রতা সাধনই সম্যক সমাধি।
প্রথম বর্ষাবাসের পর গৌতমবুদ্ধ উরুবেলা সেনানী করেন। গ্রামে যাত্রা
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!