সংক্ষিপ্ত প্রশ্ন

Updated: 2 months ago
উত্তরঃ

জাতক হলো গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনি। বুদ্ধ এক জন্মে বুদ্ধত্ব লাভ করেননি। তিনি জন্মজন্মান্তরে বোধিসত্ত্ব হয়ে জন্মগ্রহণ করে অনেক ভালো ও কল্যাণকর কাজ করেছেন। বুদ্ধ তাঁর শিষ্যদের উদ্দেশ্যে জাতক বলতেন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

কুরঙ্গমৃগ জাতকে তিন বন্ধু ছিলেন বোধিসত্ত্ব, শতপত্র এবং কচ্ছপ। প্রাচীনকালে বারাণসীর রাজা যখন ব্রহ্মদত্ত ছিলেন তখন বোধিসত্ত্ব, কুরঙ্গমৃগ বা হরিণরূপে জন্মগ্রহণ করেছিলেন। একটি সরোবরের পাশে ঝোপের মাঝে বোধিসত্ত্ব বাস করতেন। আর ঐ সরোবরের কাছাকাছি এক গাছের আগায় এক শতপত্র বা বক/শুক পাখি এবং সরোররের জলে এক কচ্ছপ বাস করত। এ তিন প্রাণীর মাঝে গভীর বন্ধুত্ব ছিল।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

শশক জাতকে শশক তিন বন্ধুকে উপদেশ দিতেন এই বলে যে, "দান করা উচিত, শীল পালন করা উচিত এবং উপোস পালন করা উচিত।"

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

একত্রে কাজ করলে অনেক বাধা দূর করা যায়। একে অন্যকে সাহস দিয়ে ভয় ও দুর্বলতা জয় করা যায়। একাধিক মতামত থাকলে ভুলের সম্ভাবনা কমে। বড় কাজ সহজে সম্পন্ন করা যায়। এছাড়া একে অপরের সহযোগিতায় মনোবল বাড়ে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

কপোত জাতক থেকে আমি যে শিক্ষা অনুসরণ করছি,
তা হলো:
i.লোভ সংযম করা উচিত;
ii.ভালো উপদেশ মানা উচিত;
iii.সততা ও পরিশ্রমের মাধ্যমে জীবন সফল করা উচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

মানুষ জন্মগ্রহণ করে যথাসময়ে মৃত্যুবরণ করে আবার জন্মগ্রহণ করে। যতদিন নিজেকে বিশুদ্ধ করতে না পারে ততদিন এরূপ জন্মগ্রহণ করতে হয়। বিশুদ্ধ হওয়া মানে চিন্তায়, কাজে ও আচরণে সর্বোত্তম হওয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

জাতক প্রধানত তিনটি অংশে বিভক্ত। যথা-
১. প্রত্যুৎপন্ন বস্তু এ অংশে কেন, কোন সময়ে, কার উদ্দেশ্যে, কী উপলক্ষ্যে বুদ্ধ জাতক বলেছিলেন তার বর্ণনা আছে।
২. অতীত বস্তু: গৌতম বুদ্ধের অতীত জন্মবৃত্তান্ত বর্ণনা করা হয়েছে।

৩. সমবধান: অতীত কাহিনি ও বর্তমান কাহিনিতে বর্ণিত চরিত্রগুলোর অভিন্নতা প্রদর্শন ও সম্পর্ক স্থাপন করা হয় এই অংশে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

শিকারির ফাঁদে কুরঙ্গমৃগ আটকা পড়লে বন্ধু কচ্ছপ দাঁত দিয়ে ফাঁদ কাটে, আর শতপত্র শিকারিকে বিভ্রান্ত করে।
বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টায় কুরঙ্গমৃগ ছাড়া পায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

কাক যখন বোধিসত্ত্বের সাথে ভাব জমাতে চেয়েছিল, তখন বোধিসত্ত্বরূপী পায়রা তাঁর অনুচর হতে নিষেধ করেছিল। কাক সেদিন অসুস্থতার ভান করে পড়েছিল, সেদিন অসঙ্গত কাজ না করার জন্য সতর্ক করেছিল।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

কপোঁত জাতকে দেখতে পাই, পাখিদের আশ্রয়ের জন্য বিভিন্ন জায়গায় পাখির বাসা তৈরি করে রাখা হতো। জাতকের শিক্ষা মেনে আমি কোনো প্রাণীকে অকারণে আঘাত করি না এবং তাদের বাঁচার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করি। কুরঙ্গমৃগ জাতকের মতো সবাইকে একসাথে নিয়ে একত্রিত হয়ে পরিবেশ রক্ষায় কাজ করব। কপোত জাতকের বার্তা অনুযায়ী প্রকৃতির সম্পদ অপচয় না করে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
24
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews