গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি শব্দ যেটি দ্বারা পুরো পৃথিবীটাকেই একটি গ্রামের সাথে তুলনা করা হয়েছে। একটি গ্রামে যেরকম একজন মানুষ আরেকজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে ঠিক সেরকম গ্লোবাল ভিলেজে পুরো পৃথিবীটাই যেন একটি গ্রাম, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করার জন্য যেসব যন্ত্রপাতি বা ডিভাইস ব্যবহার করা হয় তাদেরকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে দূরবর্তী স্থানে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার একটি মাধ্যম হল টেলিমেডিসিন।
উদ্ভিদ ও প্রাণী, প্রতিটি জীবের শরীর ক্ষুদ্রতম যে আনবিক পর্যায় থেকে গড়ে ওঠে তাকে জিন বলে। এই জিন নিয়ে যে গবেষণা তাকেই জিনোম গবেষণা বলা হয়।
এটিএম (Automated Teller Machine) হচ্ছে ব্যাংকিং সার্ভিসে ব্যবহৃত এক ধরনের মেশিন। এর মাধ্যমে ব্যাংক কার্ড দিয়ে দিন রাত চব্বিশ ঘণ্টার যেকোনো সময় টাকা তোলা যায়।
সাধারণত দোকানপাটে যেরকম বেচাকেনা হয়- ইন্টারনেট ব্যবহার করে সেরকম বেচাকেনা করাকে ই-কমার্স বলে।
বাস, ট্রাক ইত্যাদি চালানোর জন্য যে রকম রাস্তা বা হাইওয়ে তৈরি করতে হয় ঠিক সে রকম পৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য দেওয়া নেওয়া করার জন্য যে রাস্তা বা হাইওয়ে তৈরি করা হয় তাকে ইনফরমেশন সুপার হাইওয়ে বলে।
তথ্যের ক্ষুদ্রতম যে অংশ সরাসরি প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় এবং যার নিজস্ব অর্থ ব্যবহারকারীর কোন কাজে আসে না, তাকেই উপাত্ত বলে। যেমন, একজনকে যদি শুধু উপাত্ত দিয়ে আর কিছু বলে দেওয়া না হয় তাহলে সেই উপাত্তগুলোর কোন অর্থ নেই।
উপাত্তের সাথে ঘটনা বা প্রেক্ষাপট বা পরিস্থিতি মিলে তথ্য বা Information হয়ে যায়। তথ্য আমরা ব্যবহার করতে পারি। তথ্যকে বিশ্লেষণ করা হলে সেখান থেকে জ্ঞান বের হয়ে আসে।
ই-বুক একটি ইলেক্ট্রনিক যন্ত্র, যেখানে কয়েক হাজার পর্যন্ত বই রাখা যায়। পাঠ্যপুস্তক থেকে শুরু করে সকল ধরনের বই। বইয়ের পাতা উল্টিয়ে আমরা যেমন বই পড়ি ই-বুকেও তেমনি বই পড়া যায়।

এই অধ্যায় শেষে আমরা-
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী তা বর্ণনা করতে পারব;
- উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য কী তা উদাহরণসহ বর্ণনা করতে পারব;
- কোথায় কোথায় তথ্য ও প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা বর্ণনা করতে পারব;
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারব;
- নিজের স্কুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নিয়ে একটা পোস্টার তৈরি করতে পারব
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!