সংকল্প' কবিতায় কবি বদ্ধ ঘরে থাকতে চান না, কারণ তিনি জগৎটাকে ঘুরে দেখতে চান। কেমন করে মানুষ যুগ থেকে যুগান্তরে পাড়ি দিচ্ছে, দেশ থেকে দেশান্তরে ছুটছে তা তিনি দেখতে চান। জানতে চান কীসের নেশায় বীরেরা মৃত্যুকে বরণ করছে, ডুবুরি মুক্তা সংগ্রহ করছে। এভাবে অজানাকে জানার জন্যই কবি বদ্ধ ঘরে থাকতে চান না।
অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের চিরকালের। যুগান্তরের ঘূর্ণিপাকে বলতে যুগযুগান্তর পার হয়ে মানুষ কীভাবে বর্তমান সভ্যতায় এসেছে, কীভাবে মানুষ অতলে-গগনে ছুটছে তারই বিস্ময়কর রহস্যকে বোঝানো হয়েছে।
হাউই চড়ে পৃথিবীর দুঃসাহসী মানুষেরা চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। চাঁদের দেশের সকল অজানা রহস্য ভেদ করতে চায় তারা।
কবি হাতের মুঠোয় পুরে বিশ্বজগৎকে দেখতে চান। বিশ্বজগতের কোথায় কী ঘটছে তা দেখার এবং জানার অদম্য ইচ্ছা কবির। পৃথিবীর সকল অজানা রহস্যকে কবি আবিষ্কার করতে চান। কবি বিশ্বজগৎকে খুব কাছে থেকে দেখতে চান বলে হাতের মুঠোয় বিশ্বজগৎকে পুরতে চান।
Related Question
View Allসংকল্প-(প্রতিজ্ঞা) =পরীক্ষায় ভালো করার জন্য সংকল্প থাকা দরকার।
বদ্ধ -(বন্ধ) = বদ্ধ ঘরে আলো-বাতাস প্রবেশ করতে পারে না।
যুগান্তর -( অন্যযুগ বা সময় ) = যুগযুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি।
দেশান্তর - (অন্য দেশ ) = বড়ো হয়ে আমি দেশ-দেশান্তরে ঘুরে বেড়াব।
বরণ-(সাদরে গ্রহণ) = পহেলা বৈশাখে আমরা বাংলা নতুন বছরকে বরণ করে নিই।
মরণ-যন্ত্রণা- (মৃত্যুর কষ্ট)= যারা সাহসী তারা মরণ-যন্ত্রণাকে ভয় পায় না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!