ইনপুট, আউটপুট, মেমোরি আর প্রসেসর। এগুলো হচ্ছে কোনো না কোনো যন্ত্রপাতি। কম্পিউটারের যন্ত্রপাতির এ অংশগুলোকে বলে কম্পিউটারের হার্ডওয়্যার।
OMR একটি ইনপুট ডিভাইস। বিভিন্ন পরীক্ষায় যে তথ্য ফরম পুরন করা হয় তা এই মেশিনের মাধ্যমে কম্পিউটারের ভিতরে ঢোকানো হয়।
র্যাম এক ধরনের মেমোরি। একে Random Access Memory বলে।
পাকাপাকি ভাবে তথ্য উপাত্ত রাখার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে স্টোরেজ ডিভাইস বলে।
সবচেয়ে পরিচিত একটি স্টোরেজ ডিভাইস হচ্ছে হার্ডডিস্ক ড্রাইভ। পাকাপাকি ভাবে তথ্য উপাত্ত রাখার জন্য হার্ডডিস্ক ড্রাইভব্যবহার করা হয়।
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা নেওয়ার পদ্ধতি। এক ধরনের স্টোরেজ ডিভাইস।
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা নেওয়ার পদ্ধতি। এক ধরনের স্টোরেজ ডিভাইস। পেন ড্রাইভ পকেটে করে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়।
কম্পিউটারের প্রত্যেকটা অংশই খুব গুরুত্বপূর্ণ, তারপরও যে অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রসেসর। প্রসেসর দিয়ে কমপিউটার প্রক্রিয়াকরণের সকল কাজ করে থাকে।
টেলিভিশনের মতো দেখতে মনিটর একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের ভিতরে যা কিছু ঘটে তা মনিটরে দেখা যায়।
কাগজে বা অন্য কিছুতে প্রিন্ট করার জন্য একটি মাধ্যম হচ্ছে প্রিন্টার। অন্য কিছু বলার কারণ হলো আরও অনেক মাধ্যমে প্রিন্ট করা যায়।
বড় ধরনের প্রিন্টার। বড় বড় বিজ্ঞাপন, পোস্টার, ব্যানার, বাড়ির নকশা ইত্যাদি প্রিন্ট করার জন্য যে প্রিন্টার ব্যবহার করা হয় তাকে প্লটার বলে।
কমপিউটারকে পরিচালনা করে ও কমপিউটারে কাজের পরিবেশ সৃষ্টি করে যে সফটওয়্যার তাকে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলে।
যে সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার ব্যবহারকারী প্রাত্যাহিক জীবনের বিভিন্ন কাজ করার সুযোগ পায় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে।
অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই প্রকার। যথা-
i. প্যাকেজ সফটওয়্যার'
ii. কাস্টমাইজড সফটওয়্যার
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
