সংক্ষেপে  প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 6 months ago
উত্তরঃ

সম্পদ হলো এমন কিছু, যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়। সম্পদকে দুইভাগে ভাগ করা যায়। যথা-
১. প্রাকৃতিক সম্পদ ও ২. মানবসৃষ্ট সম্পদ।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাকে প্রাকৃতিক সম্পদ বলে। মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না। সূর্যের আলো, মাটি, পানি, গাছপালা ইত্যাদি প্রাকৃতিক সম্পদ।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হলে হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয়। এ সম্পদের পরিমাণ প্রকৃতিতে সীমিত। প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারে এ সম্পদ অচীরেই শেষ হয়ে যাবে। এ কারণে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার প্রয়োজন।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

আমাদের দেশের তিনটি প্রাকৃতিক সম্পদের নাম হলো-১. কয়লা, ২. প্রাকৃতিক গ্যাস ও ৩. চুনাপাথর।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

তেল, গ্যাস, কয়লা হলো প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ একবার ব্যবহারের পর আর ফিরে পাওয়া যায় না। তাই এগুলোকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা যায়। তেল, গ্যাস, কয়লা এগুলো মূলত জীবাশ্ম জ্বালানি।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

মানবসৃষ্ট সম্পদের তিনটি উদাহরণ হলো-
১. কাগজ, ২. কাচ ও ৩. বিদ্যুৎ।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

আমার শ্রেণিকক্ষে আছে এমন তিনটি মানবসৃষ্ট সম্পদের
নাম হলো-
১. চেয়ার, ২. টেবিল ও
৩. ব্ল‍্যাকবোর্ড।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

প্রাকৃতিক সম্পদের তিনটি ব্যবহার হলো-
১. প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শক্তি পাই।
২. সৌর প্যানেল ব্যবহার করে সূর্য থেকে বিদ্যুৎশক্তি পাই।
৩. বায়ুপ্রবাহ ব্যবহার করে উইন্ডমিলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করি।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারে তিনটি করণীয় হলো-
১. শক্তির ব্যবহার কমানো,
২. সম্পদের পুনর্ব্যবহার এবং রিসাইকেল করা ও.
৩. নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

কাচ একটি মানবসৃষ্ট সম্পদ। তবে এটি তৈরি করা হয় বালি থেকে, যা একটি প্রাকৃতিক সম্পদ। কাচ ফ্যাক্টরিতে বালি থেকে কৃত্রিম উপায়ে কাচ তৈরি হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

কয়লাকে অনবায়নযোগ্য সম্পদ বলা হয় কারণ কয়লা একবার নিঃশেষ হলে হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয়। এটি সাধারণত মাটির নিচে তৈরি হয়, যা তৈরি হতে কয়েক হাজার : বছর শ্রময় লত। তাই এটি একবারই ব্যবহার করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

যে সকল শক্তির উৎস ব‍্যবহার হলেও নিঃশেষ হয় না তা নবায়নযোগ্য শক্তির উৎস। এ ধরনের শক্তির উৎসের মধ্যে রয়েছে সূর্যের আলো, বায়ুপ্রবাহ, পানির স্রোত ইত্যাদি। এরা হলো অফুরন্ত শক্তির উৎস।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে এমন তিনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম হলো-
১. সূর্যের আলো, ২. বায়ুপ্রবাহ ও ৩. পানির স্রোত

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা হলো-অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হলে হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয়। এসব সম্পদ প্রকৃতিতে তৈরি হতে কয়েক হাজার বছর সময় লাগে। আর কৃত্রিমভাবে উৎপন্ন করা খুবই জটিল।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহারযোগ্য সেগুলোই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এগুলো অনবায়নযোগ্য প্রাকৃতিক' সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন- পানি, বায়ু, সৌরশক্তি ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

আমি পরিবেশে দেখতে পাই এমন তিনটি নবায়নযোগ্য সম্পদের উদাহরণ হলো-
১. সূর্যের আলো, ২. বায়ুপ্রবাহ ও ৩. পানির স্রোত।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

নবায়নযোগ্য সম্পদের তিনটি গুরুত্ব হলো-
১. নবায়নযোগ্য সম্পদ বারবার ব্যবহার করা যায়।
২. নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
৩. নবায়নযোগ্য সম্পদ অফুরন্ত শক্তির উৎস।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

যেসব প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না, সেগুলোকে বলা হয় অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। প্রকৃতিতে এসব সম্পদ সীমিত। যেমন- কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম ও অন্যান্য খনিজ দ্রব্য।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

অনবায়নযোগ্য সম্পদের তিনটি উদাহরণ হলো-
১. তেল, ২. গ্যাস ও ৩. কয়লা।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

উইন্ডমিল হলো, একটি চক্রাকার যন্ত্র। বায়ুপ্রবাহের ফলে এ যন্ত্রের পাখাযুক্ত চাকাটি চক্রাকারে ঘুরতে থাকে। এ ঘূর্ণনের ফলে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

অনবায়নযোগ্য সম্পদের তিনটি বিকল্প সম্পদের উদাহরণ হলো- ১. সূর্যের আলো, ২. বায়ুপ্রবাহ ও ৩. পানির স্রোত।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

তেল, গ্যাস ও কয়লার যথাযথ ব্যবহারের তিনটি কারণ হলো-
১. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
২. পরিবেশ দূষণ রোধ করা।
৩. অতিরিক্ত আর্থিক ব্যয় কমিয়ে আনা।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

গ্যাসের বিকল্প হিসেবে আমি সৌর শক্তি ব্যবহারের পরামর্শ দিব। সৌর শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। এই বিদ্যুৎ রান্নাবান্না, কলকারখানা ও যানবাহন চালনাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরকারী যন্ত্রকে সৌর প্যানেল বলে। এটি সাধারণত ঘরবাড়ির ছাদে লাগানো হয়। প্যানেলের উপর সূর্যের আলো এসে পড়লে সেই আলোকে বিদ্যুতে রূপান্তরিত করে ব্যাটারিতে জমা করে। সেই ব্যাটারির মাধ্যমেই উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

জীবাশ্ম জ্বালানির তিনটি ব্যবহার হলো-
১. রান্নার কাজে,
২. বিদ্যুৎ উৎপাদনে ও
৩. যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
178

চারপাশে তাকালে আমরা অনেক কিছু দেখতে পাই। এগুলোকে আমরা প্রাকৃতিক এবং মানবসৃষ্ট এই দুই ভাগে ভাগ করতে পারি। মানবসৃষ্ট সকল বস্তুই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তৈরি করা হয়।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews