'দুই তীরে' কবিতার কবি নদীর চর ভালোবাসেন। নদীটিকে ঘিরে চারপাশের যে সৌন্দর্য তা কবিকে মুগ্ধ করে।
শরৎকালে নদীর চারপাশে কাশফুল ফোটে। এ সময় নদীর তীর কাশফুলে ছেয়ে যায়।
শীতকালে ঝাঁকে ঝাঁকে বিদেশি হাঁসের কলরবে মুখরিত হয় নদীর তীর। অন্যদিকে, শীত থেকে বাঁচতে কচ্ছপেরা ধীর পায়ে নদীর তীরে এসে শুয়ে রোদ পোহায়।
শীতকালে নদীর তীরে কচ্ছপেরা রোদ পোহায়।
সন্ধেবেলায় নদীর তীরে জেলের ডিঙি ভিড়ে। সন্ধেবেলায় দু-একটা জেলের ডিঙি নদীর তীরে দেখা যায়।
ওপারের বনে ঘন ছায়া গাঁথা। বনের গাছগুলো যেন সেখানে সবসময় পাতার আচ্ছাদনে আচ্ছাদিত থাকে।
নদীর ওপারের বনে একটি বাঁকা গলি আছে। সেই বাঁকা গলি আবার নদীতেই চলে যায়।
সকাল-সন্ধেবেলা নদীর ঘাটে বধূরা এসে জড়ো হয়। এ সময় যেন সেখানে বধূর মেলা বসে।
দুই তীরে
রবীন্দ্রনাথ ঠাকুর
আমি ভালোবাসি আমার
নদীর বালুচর,
শরৎকালে যে নির্জনে
চকাচকির ঘর।
যেথায় ফুটে কাশ
তটের চারি পাশ,
শীতের দিনে বিদেশি সব
হাসের বসবাস।
কচ্ছপেরা ধীরে
রৌদ্র পোহায় তীরে,
দু-একখানি জেলের ডিঙি
সন্ধেবেলায় ভিড়ে।
ভূমি ভালোবাস তোমার
ওই ও পারের বন,
যেথায় গীথা ঘনচ্ছায়া
পাতার আচ্ছাদন।
যেথায় বাঁকা গলি
নদীতে যায় চলি,
দুই ধারে তার বেণুবনের
শাখায় গলাগলি।
সকাল-সন্ধেবেলা
ঘাটে বধূর মেলা
ছেলের দলে ঘাটের জলে
ভাসে ভাসায় ভেলা।
(সংক্ষেপিত)
Related Question
View Allআমি ভালোবাসি আমার নদীর বালুচর
কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে।
যেথায় বাঁকা গলি, নদীতে যায় চলি।
শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর।
সকাল-সন্ধেবেলা ঘাটে বধূর মেলা
এলাকাটি এত নির্জন যে গা ছমছম করে।
নদীর ধারে চকাচকিরা দল বেঁধে উড়ে বেড়ায়।
গ্রামের ছোট ছোট নদীগুলো মানুষ ডিঙি করে পার হয়।
নদীর দু তটে প্রতিবছর মেলা বসে।
নদী তীরের বটগাছটি বর্ষাকালে মানুষ আচ্ছাদন হিসাবে ব্যবহার করে।
নদীর ধারে গজিয়ে ওঠা বেণুবন বাতাসে দুলতে থাকে।
সকাল-সন্ধেবেলা নদীর তীর মানুষের কোলাহলে মুখর থাকে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নদীর ঘাটে গাঁয়ের বধূরা আসে। এ সময় যেন সেখানে বধূর মেলা বসে। এছাড়া ছোটো ছেলেরা নদীর জলে ভেলা ভাসিয়ে খেলা করে। এভাবে সকাল-সন্ধ্যা নদীর ঘাটে মানুষ কর্মব্যস্ত থাকে।
নদীর তীরে শরৎকালে নির্জনে চকাচকি ঘর বাঁধে। নদীর তীরের চারপাশে শরতে কাশফুল ফোটে। নদীর তীরে সন্ধ্যাবেলা দু-একটি জেলের ডিঙি ভিড়ে। নদীর তীরের দুই ধারে বাঁশবন আছে। নদীর দুই তীর দুই পারের মানুষকে সুন্দর মিলিয়ে দিয়েছে।
নদীর চালুচরে যা যা ঘটে-
১. কাশফুল ফোটে।
২. শরৎকালে চকাচকিরা ঘর বাঁধে।
৩. শীতের সময় হাঁসেরা ভিড় করে ও কচ্ছপ রোদ পোহায়।
৪. সন্ধ্যায় জেলেরা ডিঙি ভিড়ায়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!