সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 11 months ago
উত্তরঃ

আমাদের চারপাশের প্রকৃতির সব উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদান হলো- জলবায়ু, মাটি, পানি, গাছপালা, পশুপাখি, নদীনালা, খাল-বিল ইত্যাদি।

উত্তরঃ

মানুষের সৃষ্টি করা উপাদান নিয়ে গঠিত পরিবেশকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশ যেসব উপাদান নিয়ে গঠিত সেগুলো হলো- ঘরবাড়ি, দালান-কোঠা, বিদ্যালয়, মসজিদ, মন্দির, দোকানপাট, রাস্তাঘাট, যানবাহন, খেলার মাঠ ইত্যাদি।

উত্তরঃ

প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। অর্থাৎ, পৃথিবীর কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চলের আবহাওয়া গরম, আবার কোথাও শীতল। প্রাকৃতিক পরিবেশের এরূপ বৈচিত্র্যের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। কারণ একেক ধরনের প্রাকৃতিক পরিবেশে একেক ধরনের প্রাণী বসবাসের উপযোগী।

উত্তরঃ

আমাদের দেশ ছয় ঋতুর দেশ। এখানে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। যেমন- গ্রীষ্মকালে পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি। বর্ষাকালে পাওয়া যায় তাল, জামরুল, আমড়া, বাতাবিলেবু, জাম্বুরা ইত্যাদি। শীতকালে বরই, কমলা, জলপাই ইত্যাদি। এছাড়াও সারা বছর কলা ও পেঁপে পাওয়া যায়।

উত্তরঃ

আমাদের চারপাশে যা কিছু রয়েছে, তা নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশ দূষিত হওয়ার কয়েকটি কারণ হলো-
১. পাহাড় কাটা,
২. যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা,
৩. যানবাহন ও কলকারখানার বিষাক্ত কালো ধোঁয়া ইত্যাদি

উত্তরঃ

পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কয়েকটি কারণ হলো-
১. মানবসৃষ্ট আবর্জনা বিভিন্ন জলাশয়ে ফেলা।
২. কলকারখানার বর্জ্য নদীতে ফেলা।
৩. পাহাড় কাটা, গাছ কেটে বনভূমি নষ্ট করা।
৪. বিষাক্ত কালো ধোঁয়া নির্গত করে বায়ু দূষণ করা।

উত্তরঃ

এদেশে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে। ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের রয়েছে আলাদা আলাদা ধর্মীয় অনুষ্ঠান। সমাজভেদেও ভিন্ন ভিন্ন উৎসব আছে। মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। আমাদের সমাজে বসবাস করে বিভিন্ন পেশার মানুষ। একেক অঞ্চলের মানুষের ঘরবাড়ি, ভাষা ও খাদ্যাভ্যাসেও রয়েছে ভিন্নতা। এভাবেই সামাজিক পরিবেশের ভিন্নতা তৈরি হয়েছে।

210

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews