সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 9 months ago
উত্তরঃ

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও বর্তমানে জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। কেননা অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে। ফলে খাদ্যপণ্য উৎপাদনও হ্রাস পাচ্ছে। এ কারণে দেশে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে।

উত্তরঃ

জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের অন্যতম মৌলিক চাহিদা বাসস্থানের ওপর নেতিবাচক পড়ছে। প্রতিবছর প্রায় ৩০ লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। কিন্তু সরকারের পক্ষে এসব মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ফলে অনেকেই গৃহহীন হয়ে পড়ছে। এছাড়া শহরে অবস্থানকারী ছিন্নমূল মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করছে।

উত্তরঃ

পরিবেশের ওপর অধিক জনসংখ্যা বৃদ্ধি ক্ষতিকর প্রভাব ফেলছে। কেননা এ অতিরিক্ত জনসংখ্যার আবাসন সমস্যা সমাধানের জন্য বনের অসংখ্য গাছপালা কেটে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে।এ জনসংখ্যার খাদ্য চাহিদার মেটানোর জন্য অধিক ফসল ফলানোর উপায় হিসেবে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে। এতে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। এছাড়া ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে পরিবেশ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।

উত্তরঃ

অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো মূলধন। মূলধন সম্পদটির যথাযথ ব্যবহার ও বিনিয়োগের মাধ্যমে নতুন সম্পদ সৃষ্টি করা যায়। এছাড়া প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করেও মূলধন অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধিতে সহায়তা করে।

উত্তরঃ

আমাদের দেশে আয়তনের তুলনায় জনসংখ্যার হার অনেক বেশি। আর এ অধিক জনসংখ্যার বেশির ভাগই অশিক্ষিত ও বেকার। এক্ষেত্রে সরকার যদি কর্মমুখী শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ ও বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে তাহলে এ ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করা সম্ভব হবে।

107

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews