প্রতিদিন আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি, সেগুলো হলো- বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, মোবাইল ফোন, গ্যাসের চুলা, রেফ্রিজারেটর ইত্যাদি।
দক্ষতা ও সচেতনতার সাথে প্রযুক্তির সুনির্দিষ্ট ব্যবহারই হলো প্রযুক্তির নিরাপদ ব্যবহার। আমরা যেভাবে নিরাপদে প্রযুক্তি ব্যবহার করতে পারি তা হলো-
১। প্রযুক্তি ব্যবহারে সাবধানতা অবলম্বন করা।
২। দীর্ঘ সময় ধরে প্রযুক্তি ব্যবহার না করা।
৩। দক্ষতার সাথে প্রযুক্তি ব্যবহার করা।
রান্নার কাজে ব্যবহৃত হয় এমন তিনটি প্রযুক্তি হলো-১। গ্যাসের চুলা, ২। রাইস কুকার ও ৩। মাইক্রোওয়েভ ওভেন।
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যোগাযোগ, যাতায়াত, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি বিষয় অনেক সহজ ও দ্রুত হয়েছে। প্রযুক্তি আমাদের সময় ও শ্রমের সাশ্রয় করে। প্রযুক্তিগত সুবিধা আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে।
চিকিৎসায় ব্যবহৃত তিনটি আধুনিক প্রযুক্তির নাম-১। স্টেথোস্কোপ, ২। এক্স-রে মেশিন ও ৩। আল্ট্রাসনোগ্রাফি।
কৃষিকাজে ব্যবহার করা হতো এমন তিনটি প্রাচীন প্রযুক্তির নাম হলো- ১। লাঙল, ২। কোদাল ও ৩। কাস্তে।
চাকা আবিষ্কারের তিনটি সুবিধা হলো-
১। মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে।
২। মালামাল পরিবহন দ্রুততর হয়েছে।
৩। অল্প শ্রমে পরিবহনের কাজ করা যাচ্ছে।
দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রতিটি প্রযুক্তির সুনির্দিষ্ট ব্যবহার রয়েছে। প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে দক্ষতা ও সচেতনতার সাথে প্রযুক্তির এই সুনির্দিষ্ট ব্যবহারকে বোঝানো হয়। প্রযুক্তির ব্যবহার থেকে যেন কোনো ক্ষতিসাধন না হয় এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
মোবাইল ফোন ও কম্পিউটার দীর্ঘ সময় ব্যবহারের ফলে সৃষ্ট তিনটি সমস্যা হলো-।
১। চোখের বিভিন্ন সমস্যা দেখা দেয়।
২। শারীরিক সমস্যা যেমন- পিঠ, হাত ব্যথা হতে পারে।
৩। উদ্বেগ ও মানসিক চাপের সৃষ্টি হতে পারে।
ল্যাপটপ বা কম্পিউটারের পাশে খাবার বা পানীয় রাখলে বা গ্রহণ করার সময় তা পড়ে গিয়ে কী-বোর্ড নষ্ট হতে পারে। এমনকি এতে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। তাই, ল্যাপটপ বা কম্পিউটারের পাশে খাবার বা পানি গ্রহণ করা উচিত নয়।
সাধারণত প্রতিদিন আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে থাকি। এগুলো হলো- বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, মোবাইল ফোন, গ্যাসের চুলা ইত্যাদি।
আমি যেভাবে নিরাপদে প্রযুক্তি ব্যবহার করবো, তা হলো-
১। প্রযুক্তি ব্যবহারে সাবধানতা অবলম্বন করবো।
২। দীর্ঘ সময় ধরে প্রযুক্তি ব্যবহার করবো না।
৩। সঠিক নিয়মে প্রযুক্তি ব্যবহার করবো।
শ্রেণিকক্ষে শিক্ষক ব্যবহার করেন এমন তিনটি প্রযুক্তির নাম হলো-
১। ব্ল্যাকবোর্ড,
২। চক ও
৩। প্রজেক্টর।
Related Question
View Allবিভিন্ন ধরনের প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে তুলছে।
কাগজ ছাপার কাজ শুরু হয় মুদ্রণযন্ত্র উদ্ভাবন হওয়ার পরে।
স্টেথোস্কোপ চিকিৎসায় ব্যবহৃত একটি প্রযুক্তি।
টেলিভিশন, রাইস কুকার, মোবাইল ফোন বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি।
প্রযুক্তি হতে পারে যন্ত্র বা কৌশল ।
প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!