সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 9 months ago
উত্তরঃ

কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়।

উত্তরঃ

জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ মানবসৃষ্ট দূষণ, যেমন- শিল্প কারখানা এবং যানবাহনের ধোঁয়া। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা, বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে।

উত্তরঃ

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব- 

১. গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। 

২. ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে।

 ৩. গাছপালা ও বিভিন্ন প্রাণধ্বংস হয়ে যাচ্ছে

উত্তরঃ

জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য ও কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে।

উত্তরঃ

বাংলাদেশে অনেক জায়গাতেই নদীভাঙনের প্রবণতা দেখা যায়। নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষি জমি, বাড়িঘর, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজার বিলীন হয়ে যায়। ফলে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

উত্তরঃ

নদীভাঙনের মানবসৃষ্ট তিনটি কারণ হলো-
১. নদী থেকে বালি উত্তোলন।
২. নদী-তীরবর্তী গাছপালা কেটে ফেলা।
৩. অপরিকল্পিত নদী শাসন।

উত্তরঃ

খরার ফলাফলগুলো হলো:

  • পুকুর, নদী, খাল ও বিল শুকিয়ে যায়।
  • মাঠে ফসল ফলাতে কষ্ট হয়।
  • গবাদি পশুর খাদ্যসংকট দেখা দেয়।
  • খাবার পানির অভাব দেখা যায়।

     
উত্তরঃ

বাংলাদেশে খরার তিনটি কারণ হলো-
১. অপর্যাপ্ত বৃষ্টিপাত।
২. অল্পসংখ্যক নদী।
৩. উজানে বাঁধ দেওয়া।

উত্তরঃ

বাংলাদেশকে তিনটি ভূমিকম্পপ্রবণ এলাকায় ভাগ করা হয়েছে। যথা-
১. ভূমিকম্পপ্রবণ এলাকা-১: এটি অধিক ভূমিকম্পপ্রবণ এলাকা।
২. ভূমিকম্পপ্রবণ এলাকা-২: এটি মাঝারি ভূমিকম্পপ্রবণ এলাকা।
৩. ভূমিকম্পপ্রবণ এলাকা-৩: এটি তুলনামূলক কম ভূমিকম্পপ্রবণ এলাকা।

উত্তরঃ

ভূমিকম্পের সময় করণীয় তিনটি বাক্য হলো-

  • পুরোপুরি শান্ত থাকতে হবে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না।
  • বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে।
  • কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে।
95

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews