সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 10 months ago
উত্তরঃ

গারোদের ধর্ম ও সমাজব্যবস্থা হলো-
ধর্ম: গারোদের আদি ধর্মের নাম সাংসারেক। তবে বর্তমানে বেশির ভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী।
সমাজব্যবস্থা: গারো সমাজ মাতৃতান্ত্রিক। অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির উত্তরাধিকারী। মাতার সূত্র ধরেই তাদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে।

উত্তরঃ

পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন, যা নকমান্দি নামে পরিচিত। তবে বর্তমানে তারা অন্যদের মতোই করোগেটেড টিন এবং অন্যান্য উপকরণ দিয়ে বাড়ি তৈরি করেন।

উত্তরঃ

গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ানগালা। এই সময়ে তারা সূর্য দেবতা সালজং-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাস্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন। সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয়। উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ্য হিসেবে নিবেদন করেন। বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বাজিয়ে এই উৎসবটি পালন করা হয়।

উত্তরঃ

বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করেন। 'অতীতে সিলেটে জয়ন্তা বা জৈন্তিয়া নামে একটি রাজ্য ছিল। ধারণা করা হয়, খাসি জনগোষ্ঠী ঐ রাজ্যে বাস করতেন।

উত্তরঃ

খাসি নৃ-গোষ্ঠীর সমাজব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক। পারিবারিক সম্পত্তির বেশির ভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। খাসি নৃ-গোষ্ঠী বা জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তারা প্রচুর পান ও মধুর চাষও করেন।

উত্তরঃ

খাসি নৃ-গোষ্ঠীরা তাদের সকল ধরনের অনুষ্ঠান যেমন-পূজা পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসলহানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ, গান করেন। এই উপলক্ষে তারা নানারকম উৎসবের আয়োজন করেন।

উত্তরঃ

পার্বত্য অঞ্চলের বসবাসকারী জনগোষ্ঠী মো। তারা মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করেন।
ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই। এছাড়াও 'ক্রামা' নামে আরেকটি ধর্মমত আছে। মোরা সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের কেউ কেউ খ্রিষ্ট ধর্মও গ্রহণ করেছেন।

উত্তরঃ

বাংলাদেশের বিভিন্ন নৃ-গোষ্ঠীর মধ্যে ম্রো একটি। ম্রোদের নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে। ইউনেস্কো মো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ করা না হলে এই ভাষা হারিয়ে যেতে পারে।

উত্তরঃ

ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বাস করেন। দলকে তারা দফা বলে। তাদের মোট ৩৬টি দফা আছে। এর মধ্যে ১৬টি বাংলাদেশে বাকি ২০টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে। বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী। তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকেন।

উত্তরঃ

ত্রিপুরা সমাজে জন্ম, মৃত্যু, বিয়ে উপলক্ষে নানা ধরনের আচার-অনুষ্ঠান পালিত হয়। তাদের নববর্ষের উৎসব বৈসু। এ সময় ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন। গ্রামে গ্রামে ঘুরে বেড়ান ও আনন্দ করেন।

উত্তরঃ

ওরাঁও সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক। ওরাঁওদের গ্রামপ্রধানকে মাহাতো বলা হয়। তাদের নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে, যা পাহতো নামে পরিচিত। এই পরিষদে কয়েকটি গ্রামের প্রতিনিধিরা থাকেন।

উত্তরঃ

গারো, খাসি ও ত্রিপুরা-এ তিনটি নৃ-গোষ্ঠীর ভাষা সম্পর্কে নিচে লেখা হলো-
গারো: গারোদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা।
খাসি: খাসিদের ভাষার নাম মনখেমে। তবে তাদের লিখিত কোনো বর্ণমালা নেই।
ত্রিপুরা: ত্রিপুরাদের ভাষার নাম ককবরক

উত্তরঃ

গারো, ম্রো ও ওরাঁও-এ তিনটি নৃ-গোষ্ঠীর ধর্ম সম্পর্কে নিচে লেখা হলো-
গারো: গারোদের আদি ধর্মের নাম সাংসারেক। তবে বর্তমানে বেশির ভাগ গারো খ্রিষ্ট ধর্মাবলম্বী।

মো: মো জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই। মোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী।
ওরাঁও: ওরাঁও জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করেন। তাদের প্রধান দেবতা ধার্মেস।

116

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews