প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি। তাছাড়া ইন্টারনেট ব্যবহার করে ই-মেইলের মাধ্যমেও আমরা যোগাযোগ করতে পারি।
তথ্য জানার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি, সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য জানা অতি প্রয়োজন।
দুইটি আধুনিক প্রযুক্তির নাম হলো-
(১) কম্পিউটার ও (২) মোবাইল ফোন।
দুইটি প্রাচীন প্রযুক্তির নাম হলো- (১) চাকা ও (২) নৌকা।
দূরে থাকা আত্মীয়স্বজনের সাথে যোগাযোগের তিনটি উপায় হলো-
১। চিঠি পাঠানো,
২। মোবাইল ফোন বা টেলিফোনে কথা বলা।
৩। ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল আদান-প্রদান।
যোগাযোগের তিনটি প্রাচীন মাধ্যম হলো-
১। কবুতর,
২। ঢোল এবং
৩। ছবি।
কম্পিউটার বা মোবাইল ফোনের ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ যেমন- কথা বলা, গান শোনা, ছবি আঁকা, নাটক বা সিনেমা দেখা, হিসাবনিকাশ, অনলাইন ক্লাস ইত্যাদি করে থাকি।
কম্পিউটার একটি বুদ্ধিমান যন্ত্র। কিন্তু কম্পিউটার নিজে থেকে কোনো কাজ করতে পারে না। কাজ করার জন্য কম্পিউটারকে নির্দেশনা প্রদান করতে হয়। সুনির্দিষ্ট এই নির্দেশনাগুলো অনুসরণ করেই কম্পিউটার কাজ করে।
তথ্যের নিরাপদ ব্যবহার বলতে তথ্য আদান-প্রদানে বাড়তি সতর্কতাকে বোঝায়। যে কোনো তথ্য আদান-প্রদানের আগে তথ্যের সঠিকতা, নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিতে হয়।
আমি বিভিন্ন উৎস যেমন- টেলিভিশন, রেডিও, খবরের কাগজ, বাবা-মা, শিক্ষক, বন্ধু, বই, ইন্টারনেট ইত্যাদি থেকে নানা রকমের তথ্য সংগ্রহ করতে পারি।
তথ্য আদান-প্রদান ও যোগাযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন সুবিধা যেমন- দ্রুত বার্তা পাঠানো, দূরদূরান্তে সহজে যোগাযোগ, তথ্য সংগ্রহ ও বিনিময় ইত্যাদি পাওয়া যায়।
সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য জানার পাশাপাশি অন্যদেরকেও তা জানাতে হবে। সঠিক তথ্য না জানালে জীবন ও সম্পদের ক্ষতি হতে পারে। তাই নিরাপদ ও সুন্দর জীবনযাপনের জন্য তথ্য বিনিময় করা প্রয়োজন।
তথ্যের তিনটি উৎসের নাম হলো- স্কুলের নোটিশবোর্ড, টেলিভিশন, খবরের কাগজ।
তিন ধরনের তথ্যের নাম হলো- ১। পরীক্ষার সময়সূচি, ২। আজকের আবহাওয়া ও ৩। ছুটির তালিকা।
কোনো নির্দিস্ট কাজ করার জন্য যন্ত্র বা কম্পিউটার কিছু ধারাবাহিক নির্দেশনা অনুসরণ করে। এই নির্দেশনা বা নির্দেশনাগুলোকে কোড বা কমান্ড বলা হয়। কোড ব্যবহার করে যন্ত্র বা কম্পিউটার অনেক বড় ও জটিল কাজ দ্রুত ও নির্ভুলভাবে করতে পারে।
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিনিময় করতে পারি। এছাড়া কাছের বা দূরের মানুষের সঙ্গে যোগাযোগও করতে পারি।
ই-মেইলে তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট জরুরি। আমি মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ই-মেইলে তথ্য আদান-প্রদান করতে পারি।
Related Question
View Allযেকোনো তথ্য আদান-প্রদানের আগে তা সঠিক কি না যাচাই করে নিতে হবে।
অনেক আগে মানুষ কবুতরের সাহায্যে বার্তা পাঠাতেন।
ই-মেইলে তথ্য আদান-প্রদান করতে ইন্টারনেট প্রয়োজন হয়।
তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কিত জ্ঞান।
নতুন কিছু শিখতে হলে তথ্য জানতে হয়।
সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা জরুরি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!