সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 10 months ago
উত্তরঃ

আইসিটি (ICT) হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information and Communication Technology)। এটি এমন একটি প্রযুক্তির সমন্বিত ক্ষেত্র যা তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তারের জন্য ব্যবহার করা হয়। কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি।

উত্তরঃ

আইসিটি ব্যবহারের তিনটি সুফল হলো-
১. তথ্য বিনিময় করা যায়,
২. তথ্য সংগ্রহ করা যায় ও
৩. তথ্য সংরক্ষণ করা যায়।

উত্তরঃ

আবহাওয়া সংক্রান্ত তথ্য বিনিময়ের তিনটি গুরুত্ব হলো-
১. মানুষের জীবন ও সম্পদ ক্ষতির কবল থেকে রক্ষা পায়।
২. সমুদ্রের মাছ ধরা ট্রলার ও জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা হয়।
৩. সেচ, বীজ বপন ও ফসল সংগ্রহের পরিকল্পনার মাধ্যমে খাদ্য নিরাপত্তা দেয়।

উত্তরঃ

তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান-প্রদান করা হয়। তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা নিরাপদ থাকতে; ভালোভাবে বাঁচতে ও বিপদ থেকে রক্ষা পেতে পারি।

উত্তরঃ

তথ্য বিনিময় হলো একে অপরের সাথে তথ্য আদান-প্রদান প্রক্রিয়া। বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা ক্ষতির পরিমাণ কমাতে পারি। যেকোনো দুর্যোগ বা বিপদকালীন সময়ে তথ্য বিনিময় করে মানব জীবন ও সম্পদ রক্ষা করা যায়। তাই নিরাপদ থাকতে ও ভালোভাবে বাঁচতে তথ্য বিনিময় খুবই গুরুত্বপূর্ণ।

উত্তরঃ

তথ্য বিনিময়ের তিনটি উপায় হলো-
১. অন্যের সাথে সরাসরি কথা বলা,
২. চিঠি লেখা ও
৩. ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল পাঠানো।

উত্তরঃ

বিদেশি বন্ধুর সাথে তথ্য বিনিময়ে আমি নিচের তিনটি
প্রযুক্তি ব্যবহার করব-
১. মোবাইল ফোন,
২. ই-মেইল ও
৩. ইন্টারনেট।

উত্তরঃ

সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়‍্যার বা অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীর দেওয়া সুনির্দিষ্ট মূল শব্দের ভিত্তিতে ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করে তার সামনে উপস্থাপন করে। যেমন- গুগল, ইয়াহু, পিপীলিকা ইত্যাদি।

উত্তরঃ

তথ্য সংগ্রহের তিনটি মাধ্যম নিম্নরূপ:
১. ইন্টারনেট,
২. খবরের কাগজ ও
৩. পাঠ্যপুস্তক।

উত্তরঃ

ছয়টি আইসিটি প্রযুক্তির নাম হলো-
১. কম্পিউটার,
২. ইন্টারনেট,
৩. টেলিভিশন,
৪. রেডিও,
৫. মোবাইল ফোন ও

৬. ই-মেইল।

উত্তরঃ

Search ইঞ্জিনে তথ্য অনুসন্ধানের তিনটি ধাপ:
১. Search ইঞ্জিন (যেমন -গুগল)-এ প্রবেশ করি।
২. Search Bar মূল শব্দটি লিখি।
৩. Search লেখাটি ক্লিক করি অথবা Enter Key চাপ দিই

উত্তরঃ

Search ইঞ্জিনের দুইটি সুবিধা হলো-
১. সুনির্দিষ্ট 'মূল শব্দ' দিয়ে প্রাসঙ্গিক তথ্য সহজেই খুঁজে পাওয়া যায়।
২. বিভিন্ন ওয়েবসাইটের তালিকা থেকে পছন্দমত ওয়েবসাইট বেছে নিয়ে তথ্যটি সংগ্রহ করা যায়।

উত্তরঃ

তথ্য সংরক্ষণের তিনটি প্রাচীন মাধ্যম-
১. খাতায় লিখে রাখা, ২. ছবি তুলে রাখা ও ৩. ভিডিও রেকর্ড করা।

উত্তরঃ

টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি। মোবাইল ফোনে এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠিয়ে যোগাযোগ করা যায়। ইন্টারনেটের সাহায্যে ই-মেইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহার করতে তথ্য আদান-প্রদান করতে পারি।

140

প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই। এই তথ্য প্রতিনিয়তই বাড়ছে। কিছু তথ্য সঠিক আবার কিছু তথ্য সঠিক নয়। তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews