সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

পাহাড়ের ঢালে চাষের ফলে প্রতি বছর সামান্য বৃষ্টিপাতে পাহাড়ি এলাকায় ভূমিধস হচ্ছে। পাহাড়ি এলাকায় বনাঞ্চল পুড়িয়ে জুম চাষ করা হয়, বাড়িঘর তৈরি করা হয়। পাহাড় কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। আমাদের দেশে প্রতিবছর পাহাড়ি এলাকায় ভূমিধস এবং পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতির মূল কারণ পাহাড় ধ্বংস।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

ভূমিরূপ পরিবর্তনের মানবসৃষ্ট দুটো কারণ হলো- ১. বনভূমি ধ্বংস ও ২. পাহাড় ধ্বংস।

ভূমি ও পরিবেশ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভূমিরূপ পরিবর্তনের ফলে সারাবিশ্বে পরিবেশ, বাস্তুতন্ত্র, জলবায়ু পরিবর্তিত হওয়ায় চরমভাবাপন্ন পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে বন্যা, খরা, প্রচণ্ড শীত, ঝড়, জলোচ্ছ্বাস, দাবানলের মতো দুর্যোগ দেখা দিচ্ছে। এজন্য আমাদেরকে ভূমি বা পরিবেশকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে হবে' এবং সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

পৃথিবীর বাইরের বা ভূপৃষ্ঠের কঠিন, শুষ্ক যে আবরণ রয়েছে। যেখানে আমরা বসবাস করি, চাষাবাদ করি তাকে ভূমি বলে।
দুটি ভূমিরূপের নাম হলো- ১. সমভূমি ও ২. মালভূমি।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের ভূমির বৈচিত্র্যময় গঠনগত আকৃতি বা রূপকেই ভূমিরূপ বলে। পৃথিবী পৃষ্ঠের ভূমিরূপকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা- ১. পাহাড়-পর্বত, ২ মালভূমি ও ৩. সমভূমি।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি উঁচুতে অবস্থিত, খাড়া ঢালবিশিষ্ট এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে পর্বত বলে। প্রর্বতের উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার বা তার বেশি হয়। যেমন- আমাদের অতি পরিচিত হিমালয় পর্বতমালা।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য কিছু উপরে অবস্থিত বিস্তীর্ণ সমতলভূমিকেই সমভূমি বলে। সমভূমির দুটি বৈশিষ্ট্য হলো

১. সমভূমি খাড়া বা ঢালু নয়।
২. কৃষিকাজের উপযোগী।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

সাধারণত পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু ভূমিরূপকে মালভূমি বলে। বিশ্বের সবচেয়ে উঁচু মালভূমি তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি এশিয়া মহাদেশে অবস্থিত।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

ভূমিরূপ পরিবর্তন দুই প্রকার। যথা-
১. ধীর পরিবর্তন ও ২. আকস্মিক পরিবর্তন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

ভূমিরূপ পরিবর্তনের তিনটি প্রাকৃতিক কারণ হলো-
১. ভূমিকম্প, ২. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ৩. হিমবাহ।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

ভূমিরূপ পরিবর্তনের তিনটি মানবসৃষ্ট কারণ হলো-
১. বনভূমি ধ্বংস, ২. পাহাড় ধ্বংস ও ৩. নদীতে বাঁধ নির্মাণ

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

সুনামি একটি ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ। এর ফলে সাগরের পানি স্বাভাবিক ঢেউয়ের চেয়ে অনেকগুণ বেশি ফুলে-ফেঁপে উপকূলীয় এলাকায় উঠে আসে। এতে আকস্মিক ভয়ংকর জলোচ্ছ্বাস ও বন্যার সৃষ্টি হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

নদীতে ব্রিজ, কালভার্ট, বাঁধ নির্মাণের ফলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। এতে কোথাও ভাঙনের সৃষ্টি হচ্ছে, আবার কোথাও চর জেগে উঠেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

নগরের জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে আবাস তৈরির জন্য নদী ও খাল ভরাট করে নতুন নগর তৈরি করা হচ্ছে। কলকারখানার ও নগরজীবনের বর্জ্য, মানহীন পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভূগর্ভের প্রকৃতি নষ্ট করছে এবং ভূপৃষ্ঠের দূষণ ঘটাচ্ছে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

শিল্প ও কলকারখানার বর্জ্য সরাসরি নদী, পুকুর ও খাল-বিলে ফেলা হচ্ছে। এর ফলে একাধারে পানি, মাটি দূষিত ও ব্যবহারের অযোগ্য হচ্ছে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

নদী ও সমুদ্রের পানির তীব্র স্রোতে ভূমি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং পরিবর্তিত হয়ে নতুন ভূমিরূপ সৃষ্টি করে। পানির তীব্র স্রোত বা প্রবাহে নদী বা সমুদ্র-তীরবর্তী অঞ্চলে ভূমিধস বা ভাঙন দেখা দেয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

পরিবেশকে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়া থেকে রক্ষা করে এদের প্রাকৃতিক বৈশিষ্ট্য পুনরায় ফিরিয়ে আনার প্রক্রিয়াকে পরিবেশ সংরক্ষণ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

মরু অঞ্চলে তীব্র বায়ুপ্রবাহের ফলে ধূলি এবং বালুঝড় হয়। এতে বাতাসে ধূলিকণা, বালুকণা সরে গিয়ে দূরে অন্য জায়গায় জমা হয়ে দীর্ঘ, উঁচু, বিস্তৃত ধুলাবালির স্তূপ তৈরি করে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

বনভূমি ধ্বংসের ফলে মাটিক্ষয় হচ্ছে। বৃষ্টিপাত কমে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মাটি শুষ্ক ও অনুর্বর হয়ে পড়ছে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

আমাদের দেশে পাহাড় রয়েছে এমন তিনটি জেলার নাম হলো-১. চট্টগ্রাম, ২. খাগড়াছড়ি ও ৩. বান্দরবান।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

মহাসাগরের তলদেশের তিনটি ভূমিরূপের নাম হলো-১. মহীসোপান, ২. মহীঢাল ও ৩. গভীর সমুদ্রের সমভূমি।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

মানবসৃষ্ট ভূমিরূপ পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণের দুটি উপায় হলো-
১. বন ধ্বংস বন্ধ করা ও ২. নদী সংরক্ষণ করা।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

ভূমি সংরক্ষণের তিনটি উপায় হলো-
১. পরিকল্পিত নগরায়ণ।
২. পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ বন্ধ।
৩. বেশি করে গাছ লাগানো।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

চাষাবাদের জন্য উপযোগী ভূমিরূপ হলো সমভূমি।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

নদীভাঙন ও ভূমিধসের কারণ হলো বন্যা ও অতিরিক্ত বৃষ্টি।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

ভূমিকম্প ভূমিরূপের দ্রুত পরিবর্তন ঘটাতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

সুনামির প্রধান কারণ হলো সাগরের নিচে ভূমিকম্প।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
53

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews