সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 2 months ago
উত্তরঃ

মানুষ সমাজবদ্ধ জীব; কেননা সে একা বসবাস করতে পারে না। পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী সবাইকে নিয়ে তাকে মিলেমিশে থাকতে হয়। বেঁচে থাকার প্রয়োজনে এবং বিপদে-আপদে আমরা' একে অন্যের সহযোগিতার ওপর নির্ভরশীল। এই পারস্পরিক নির্ভরশীলতার কারণেই মানুষকে সমাজবদ্ধ জীব বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

পারস্পরিক শ্রদ্ধাবোধ মানে হলো অন্যের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করা এবং তাঁদের সঠিকভাবে মূল্যায়ন করা। এটি প্রতিটি সম্পর্কের মূলভিত্তি। নিজের কর্ম, স্বভাব ও ব্যবহারের মাধ্যমে এই সম্মান অর্জন করতে হয়। মূলত গুরুজনকে শ্রদ্ধা, সমবয়সীদের ভালোবাসা এবং ছোটোদের স্নেহ করার মধ্য দিয়ে যে সম্প্রীতি গড়ে ওঠে, তাকেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হলে আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা থাকতে হবে। একে অপরের বিপদে পাশে দাঁড়ানো এবং পরমতসহিষ্ণুতা বজায় রাখা এক্ষেত্রে অত্যন্ত জরুরি। বড়োদের শ্রদ্ধা, ছোটোদের স্নেহ এবং সমবয়সীদের। সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করার মাধ্যমেই একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়ে তোলা সম্ভব।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হলে আমাদের করণীয় বিষয়সমূহ হলো-
১. গুরুজনকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা।
২. সমবয়সীদের সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক বজায় রাখা।
৩. ছোটোদের স্নেহ ও আদর করা।
৪. পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে মিলেমিশে বাস করা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

আমরা যে কাজগুলোর জন্য অন্যের ওপর নির্ভরশীল নিচে সে সম্পর্কে তিনটি বাক্যে লেখা হলো-
১. রোগ-ব্যাধি থেকে সুস্থ হওয়ার জন্য আমরা ডাক্তারের ওপর নির্ভর করি।
২. খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমাদের কৃষকের সাহায্য নিতে হয়।
৩. সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে আমরা পুলিশের ওপর নির্ভরশীল।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ঈশ্বর প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। তাই কোনো মানুষকে বা জীবকে শ্রদ্ধা ও সম্মান করার অর্থ হলো তার ভিতরে থাকা ঈশ্বরকেই শ্রদ্ধা জানানো। এটি একটি মহৎ ও নৈতিক গুণ এবং ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
38

Related Question

View All
উত্তরঃ

১. মানুষ সমাজবদ্ধ জীব।
২. বেঁচে থাকার জন্য অন্যের সহযোগিতা প্রয়োজন।
৩. একসঙ্গে থাকতে হলে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হয়।
৪. খাদ্যশস্যের জন্য কৃষকের সাহায্য নিতে হয়।
৫. নিরাপত্তার জন্য পুলিশের সাহায্য নিতে হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
34
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews