সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 11 months ago
উত্তরঃ

উদ্ভিদের প্রধান অংশ তিনটি। এগুলো হলো-
১। মূল, ২। কান্ড ও ৩। পাতা।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল পরিবেশে জন্মে।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

মূলের তিনটি কাজ হলো-
১। গাছকে মাটিতে আটকে রাখা।
২। গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করা।
৩। মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করা।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

উদ্ভিদে কাণ্ডের ভূমিকা হলো-
১। কাণ্ড উদ্ভিদের শাখা-প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে।
২। কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি পরিবহন করে।
৩। খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। তৈরিকৃত খাদ্য উদ্ভিদ কাণ্ডের মধ্য দিয়ে তার দেহের বিভিন্ন অংশে পরিবহন করে।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

পাতা মূলত একটি বৃন্ত বা বোঁটা, একটি পত্রফলক এবং শিরা-উপশিরা দ্বারা গঠিত।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। পাতা সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করাজাতীয় খাদ্য তৈরি করে।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

উদ্ভিদের পাতা সূর্যের আলোতে কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছাড়ে।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

ফুল হলো উদ্ভিদের একটি অংশ, যা থেকে বীজ উৎপন্ন হয়। বীজ বপন করা হলে তা অঙ্কুরিত হয়ে নতুন চারাগাছ উৎপন্ন হয়।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

ফল সম্পর্কে তিনটি বাক্য হলো-
১। ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ।
২। ফলের ভিতরে বীজ থাকে।
৩। সব উদ্ভিদের ফল হয় না।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদ তিনটি শ্রেণিতে বিভক্ত। এগুলো হলো-
১। বিরুৎ, ২। গুল্ম ও ৩। বৃক্ষ।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

বিরুৎ উদ্ভিদের তিনটি বৈশিষ্ট্য হলো-
১। কাণ্ড নরম ও সবুজ।
২। গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট।
৩। মূল মাটির উপরের স্তরে থাকে।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

গুল্ম উদ্ভিদের তিনটি বৈশিষ্ট্য হলো-
১। কাণ্ড শক্ত।
২। কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা-প্রশাখা বের হয়।
৩। মূল মাটির বেশি গভীরে যায় না।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

বৃক্ষ জাতীয় উদ্ভিদের তিনটি বৈশিষ্ট্য হলো-
১. আকারে দীর্ঘ হয়।
২. কাণ্ড শক্ত প্রকৃতির হয়।
৩. কান্ড থেকে শাখা-প্রশাখা ও পাতা হয়।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

তিনটি বিরুৎ উদ্ভিদের নাম হলো-১। ধান, ২। সরিষা ও ৩। টমেটো।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

তিনটি গুল্ম উদ্ভিদের নাম হলো-১। গোলাপ, ২। রঙ্গন ও ৩। জবা।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদ দুই প্রকার। যথা-

১। সপুষ্পক উদ্ভিদ। যেমন- আম, গোলাপ, শাপলা ইত্যাদি।

২। অপুষ্পক উদ্ভিদ। যেমন- মস, ফার্ন, ঢেঁকিশাক ইত্যাদি।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
উত্তরঃ

সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য হলো-

সপুষ্পক উদ্ভিদঅপুষ্পক উদ্ভিদ
১। ফুল, ফল ও বীজ হয়।১। ফুল, ফল ও বীজ হয় না।
২। এরা সাধারণত আকার-আকৃতিতে বড় ও শক্ত হয়।২। এরা আকার-আকৃতিতে ছোট ও নরম হয়।
Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
283

Related Question

View All
উত্তরঃ

বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো-
১। আকারে দীর্ঘ হয়।
২। কান্ড শক্ত প্রকৃতির হয়।
৩। কান্ড থেকে শাখা-প্রশাখা ও পাতা হয়।
৪। মূল মাটির অনেক গভীরে যায়।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
2.2k
উত্তরঃ

গাছের ফুল থেকে বীজ উৎপন্ন হয়। তাই ফুল ছিঁড়লে বীজ উৎপন্ন হবে না। আর বীজ না হলে নতুন চারাগাছ উৎপন্ন হবে না।

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
2.7k
উত্তরঃ

পরিচিত একটি উদ্ভিদ হলো গোলাপ গাছ। নিচে গোলাপ গাছের ছবি এঁকে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করা হলো-

Rafiul Salafy
Rafiul Salafy
1 year ago
858
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews