সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 2 months ago
উত্তরঃ

ঈশ্বর ব্রহ্মা রূপে জগৎ সৃষ্টি করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

অগ্নির তিনটি রূপ রয়েছে। যথা-
১. আকাশে সূর্য,
২. অন্তরীক্ষে বিদ্যুৎ,
৩. পৃথিবীতে অগ্নিশিক্ষা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

মা মনসাকে বিষহরা ও পদ্মাবতী নামে ডাকা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

মা চণ্ডীদেবীর ক্রোধের ফলে মনসা দেবীর একটি চোখ নষ্ট হয়ে যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতার প্রকাশিত রূপ বা আকারই হলো দেব-দেবী। ঈশ্বর ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে মানব কল্যাণের জন্য পৃথিবীতে আবির্ভূত হন এবং সাধকেরা তাঁর এই শক্তিকে দেব-দেবী রূপে উপাসনা করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

ঈশ্বর যে রূপে জগৎ সৃষ্টি করেন, তিনি ব্রহ্মা। যে রূপে তিনি জগৎ প্রতিপালন ও রক্ষা করেন, তিনি বিষ্ণু এবং যে রূপে তিনি জগৎ সংহার বা ধ্বংস করেন, তিনি শিব।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

ঋগ্বেদে অগ্নিকে পাবক, বহ্নি, বৈশ্বানর, হুতাশন, হোতা পুরোহিত, দূত নামে স্তুতি করা হয়েছে। এ ছাড়াও তাঁকে যজ্ঞের অগ্রদূত ও যজ্ঞের সারথী হিসেবে অভিহিত করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

মা মনসা হলেন সর্পের দেবী এবং লৌকিক দেব-দেবীদের মধ্যে অন্যতম। তিনি ঋষি কশ্যপের কন্যা, নাগরাজ বাসুকির বোন এবং ঋষি জরৎকারুর স্ত্রী। তিনি সর্প পরিবেষ্টিতা তাই তাঁর অপর নাম বিষহরা ও পদ্মাবতী।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

পৌরাণিক কাহিনি অনুসারে, মা চণ্ডীদেবীর ক্রোধের ফলে দেবী মনসার একটি চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল। তাই ভক্তদের কাছে তিনি একচক্ষু বিশিষ্টা দেবী হিসেবেও পরিচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

সাধারণত সর্পদংশন থেকে রক্ষা পেতে, সন্তান কামনায় ও ঐশ্বর্য লাভের জন্য মনসা পূজা করা হয়। আষাঢ় মাসের নাগপঞ্চমী তিথিতে এবং শ্রাবণ মাসের সংক্রান্তিতে এই পূজা অনুষ্ঠিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

দেব-দেবীর পূজাকে কেন্দ্র করে অনেক মানুষের সমাগম হয়, যা সমাজে সম্প্রীতি ও সংহতি সৃষ্টি করে। এর ফলে মানুষের মধ্যে পারস্পরিক ভক্তি, শ্রদ্ধা ও সৌহার্দ বৃদ্ধি পায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

মনসা দেবী 'সর্পের' দেবী হিসেবে পরিচিত। কথিত আছে, তাঁর কৃপায় মানুষ সাপের কামরের বিপদ থেকে রক্ষা পায়। লোকবিশ্বাসে মনসা দেবীর আশীর্বাদে বিষনাশ ঘটে ও জীবন রক্ষা হয়। এজন্য তাঁকে সর্পদংশন থেকে রক্ষার দেবী বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

যেভাবে দেব-দেবীর পূজা মানুষের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে-
১. দেব-দেবীর পূজাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়।
২. একসঙ্গে আচার-অনুষ্ঠান পালন করলে মানুষের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়ে।
৩. পূজা সমাজে ভক্তি, শ্রদ্ধা, সহযোগিতা ও একতার অনুভূতি জাগায়। এতে সমাজে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ সৃষ্টি হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

মনসা দেবীর প্রণাম মন্ত্রটি নিচে সরলার্থসহ লেখো হলো-
মনসা দেবীর প্রণাম মন্ত্র:
আস্তিকস্য মুনের্মাতা ভগিনী বাসুকেস্তথা। জরৎকারুমুনেঃ পত্নী মনসাদেবী নমোহস্তু তে।।
সরলার্থ : হে মনসা দেবী, তুমি আস্তিক মুনির মা, বাসুকির বোন, জরৎকারু মুনির পত্নী, তোমাকে নমস্কার।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
35

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews