সংসারের বাড়তি আয়ের জন্য ঊর্মি একটি সেলাই মেশিন ক্রয় করেন। কিছুদিন ভালোভাবে মেশিনটি চললেও একদিন সেলাই করার সময় তিনি লক্ষ করেন ঠিকমতো সেলাই হচ্ছে না। দোকানে নিয়ে গেলে দোকানদার জানান মেশিনের অভ্যন্তরীণ একটি অংশে ধুলা জমার কারণে এ ধরনের সমস্যা হয়েছে। তিনি আরও বলেন সেলাই মেশিনের স্থায়িত্ব বৃদ্ধির জন্য যত্ন নেওয়া প্রয়োজন।

Updated: 6 months ago
উত্তরঃ

মেরুদণ্ডের সবচেয়ে উঁচু হাড় থেকে কাঁধের উপরের উঁচু হাড় পর্যন্ত মাপ নেয়াকে বলে কাঁধ বা পুট।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

পোশাক তৈরির জন্য হাতে সেলাই করার সরঞ্জাম অন্যতম। পোশাকের কোনো কোনো অংশে পরিপাটি ভাব আনার জন্য হাতে সেলাই করার প্রয়োজন হয়। হেম করা, বোতাম লাগানো, হুকের ফাঁদ তৈরি করা, সুঁচি নকশা করা, তালি দেওয়া, রিফু করা প্রভৃতি কাজের জন্য হাতের সেলাই দরকার হয়। এর জন্য প্রয়োজন ফ্রেম, ছোট-বড় নানা আকারের সুঁচ, আঙ্গুল ত্রাণ, সুতা ভরার যন্ত্র, নানা রঙের সুতা, আলপিন ও কুশন, এমারিব্যাগ, ছোট কাঁচি ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উর্মির সেলাই কাজ বিঘ্নিত হওয়ার কারণ হলো শাটল রেসে ময়লা জমে থাকা।
ঊর্মি বাড়তি আয়ের জন্য একটি সেলাই মেশিন কেনেন। কিছুদিন মেশিনটি ভালোভাবে চলার পর একদিন সেলাই করার সময় তিনি লক্ষ করেন ঠিকমতো সেলাই হচ্ছে না। দোকানে নিয়ে গেলে বিক্রেতা জানান মেশিনের অভ্যন্তরীণ একটি অংশে ধুলা জমার কারণে এ রকম হয়েছে।
সেলাই মেশিনের যত্ন ও যথাযথ ব্যবহারের ওপরই এর স্থায়িত্ব নির্ভর করে থাকে। সেলাই মেশিনের অভ্যন্তরীণ অংশগুলোর মধ্যে অন্যতম হলো শাটল রেস। এখানে যদি ময়লা জমে তবে সেলাইয়ের কাজ বিঘ্নিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

বিক্রেতা বলেন সেলাই মেশিনের স্থায়িত্ব বৃদ্ধির জন্য যত্ন নেওয়া প্রয়োজন।
প্রতিটি জিনিসের মতো সেলাই মেশিনের স্থায়িত্বও নির্ভর করে যথাযথ ব্যবহার, যত্ন ও রক্ষণাবেক্ষণের ওপর। এ কারণেই সেলাই মেশিনের যত্ন নেওয়া দরকার।` সেলাই মেশিন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে ময়লা ও তেল জমে আটকে সহজেই মেশিনটি অকেজো হয়ে যেতে পারে। নরম সুতি কাপড় দিয়ে সেলাই মেশিনের ভেতরে ও বাইরে পরিষ্কার করতে হবে। সেলাই মেশিনের অভ্যন্তরীণ অংশগুলোর মধ্যে শাটল রেস গুরুত্বপূর্ণ। এটি পরিষ্কার না করলে সেলাই মেশিন ক্ষতিগ্রস্ত হয়। শাটল রেস সেলাই মেশিনের এমন একটি অংশ, যেখানে সামান্যতম ধুলাবালি কিংবা সুতার আঁশ লেগে থাকলে সেলাই কাজ বিঘ্নিত হয়। সেলাই মেশিনটি যাতে ঠিকভাবে কাজ করে, তার জন্য উর্মিকে নিয়মিত তেল দেওয়া আবশ্যক। মেশিনের বিভিন্ন স্থানে বেশ কিছু সংখ্যক ছিদ্র আছে। এ ছিদ্র দিয়ে তেল প্রবেশ করাতে হবে। সেলাই মেশিনে তেল দেওয়ার জন্য তেলদানী পাওয়া যায়। তেল দেওয়ার পূর্বে মেশিনের ভেতরের অংশগুলো নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তেল দেওয়ার পর সেলাই মেশিনকে খুব জোরে চালাতে হবে। যাতে সব জায়গায় তেল প্রবেশ করে। মেশিনে তেল দেওয়ার সময় সূচ ও সুতা খুলে নিতে হবে। এছাড়া ব্যবহারের পর এটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে যত্ন সহকারে তুলে রাখতে হবে। সেলাই মেশিন মেঝেতে রাখা যাবে না। কারণ আর্দ্রতায় নষ্ট হয়ে যাবে।
এভাবে মেইটেনেন্স করলে সেলাই মেশিনের স্থায়িত্ব বাড়বে এবং উর্মি গুণগত মানের সেলাই পাবে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
54

Related Question

View All
উত্তরঃ

জামদানি কার্পাস তুলা দিয়ে তৈরি এক ধরনের পরিধেয় বস্ত্র।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
62
উত্তরঃ

উপজাতীয় জনগণের পোশাক মূলত তারা নিজ হাতে তৈরি করে ৫. বিধায় তাদের পোশাক তাদের নিজস্ব সংস্কৃতির পরিচয় বহন করে।উপজাতিদের পোশাকের বৈচিত্র্যই এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীকে আলাদা করে তোলে। প্রত্যেক গোষ্ঠীই তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে ঐতিহ্যবাহী পোশাক তৈরি করে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
62
উত্তরঃ

পোশাক তৈরির পূর্বে পরিধানকারীর দেহের মাপ নেওয়া প্রয়োজন। মাপ না নিয়ে পোশাক তৈরি করলে তা অনেক সময় পরিধানকারীর জন্য উপযুক্ত হয় না। পরিধানকারীকে দেখতেও ভালো লাগে না।
আনিকা তার ছোট বোনের সোলোয়ার কামিজ তৈরির জন্য কাপড় কিনে। সালোয়ার কামিজ তৈরির জন্য তাকে দেহের নিম্নলিখিত অংশের মাপ নিতে হবে।

১. ঝুল- জামীর লম্বা মাপ।
২ছাতি বা বুক- বুকের ঘেরের মাপ।
৩. কোমর- কোমরের সম্পূর্ণ ঘের।
৪. কাঁধ বা পুট- মেরুদণ্ডের সবচেয়ে উঁচু হাড় থেকে কাঁধের ওপরের উঁচু হাড় পর্যন্ত।
৫ফুল হাতা-পুটের মাপের সাথে হাতের কব্জি পর্যন্ত মাপ।
৬. গলা- গলার ঘেরের মাপ।

৭. হিপ- হিপের উঁচু মাংসল অংশের মাপ।
৮. সেন্ত- কাঁধের ওপরের মেরুদণ্ডের হাড় থেকে কোমর পর্যন্ত মাপ।
৯. মুহুরী বা বাহু-বাহু বা হাতের কব্জির ঘেরকে মুহুরী বা বায়ু বলে।
১০. সেকম- দুই পায়ের সংযোগস্থলের কেন্দ্র থেকে পায়ের গোড়ালির নিচ পর্যন্ত মাপ।
১১. হাঁটু- হাঁটুর ঘেরের মাপ।
১২. উবু- উত্তর ঘেরের মাপ।
১৩. মৌরি- পায়জামার পায়ের পাতার ওপরের ঘেরের মাপ।
যেহেতু আনিকা দেলোয়ার কামিজ তৈরি করবে তাই তাকে দেহের উপরিউক্ত অংশের মাপগুলো নিতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
60
উত্তরঃ

আনিকা মনে করে সেলাইয়ের ক্ষেত্রে সেলাই মেশিনের যত্ন ও রক্ষণাবেক্ষণ খুবই জরুরি।

 তার ধারণাটি যৌক্তিক বলে আমি মনে করি। সেলাই মেশিনের মাধ্যমেই পোশাক সেলাই করা হয়। কারো কাছে প্রশিক্ষণজনিত দক্ষতা থাকলেও মেশিনের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাই এর যত্ন নেওয়া জরুরি।
সেলাই মেশিনের রক্ষণাবেক্ষণ দুইভাবে করা হয়। প্রিভেনটিভ ও ব্রেকডাউন মেইনটেনেন্স। প্রিভেনটিভ মেইনটেনেন্স হলো প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। কাজ করার পূর্বে মেশিনকে সচল ও ভালো অবস্থায় রাখার জন্য এ ধরনের রক্ষণাবেক্ষণ করা জরুরি। মেশিনের সকল যন্ত্রাংশ সচল রাখার জন্য এ মেইনটেনেন্স করতে হয়। কাজ করার পর কোনো কারণে মেশিনের কোনো যন্ত্রাংশ ভেঙ্গে গেলে কিংবা কোনো কারণে মেশিন নষ্ট হলে ব্রেকডাউন মেইনটেনেন্স করা হয়। এ লক্ষ্যে প্রতিদিন মেশিন পরিষ্কার করা, কাজ শেষে মেশিন মুছে রাখা, কভার দিয়ে ঢেকে রাখা, নিয়মিত তেল দেওয়া, আলো-বাতাসপূর্ণ জায়গায় মেশিন রাখা উচিত। ভালো সেলাই পেতে হলে সেলাই মেশিনের যত্ন নিতে হবে। কারণ যেকোনো যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ ও যত্নের ওপরই ভালো থাকে। মেশিনের যত্ন নিলে এর স্থায়িত্ব বাড়ে ও গুণগত মানসম্পন্ন সেলাই পাওয়া যায়। উৎপাদনও বৃদ্ধি হয়। সেলাই মেশিনও এর ব্যতিক্রম নয়। তাই বলা যায়, আনিকা ধারণাটি অত্যন্ত যৌক্তিক।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
57
উত্তরঃ

কাপড়ের টানা বা লম্বা সুতা এবং পড়েন বা আড়াআড়ি সুতাই গ্রেন লাইন l

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
65
উত্তরঃ

ড্রাফটিং এর একটি পদ্ধতি হচ্ছে প্যাটার্ন ড্রাফটিং।
পোশাক তৈরি করার পূর্বে দেহের বিভিন্ন অংশের মাপ নিয়ে বাদামি রঙের অথবা যেকোনো শক্ত কাগজে যে নকশা অঙ্কন করা হয় তাকে ২২ প্যাটার্ন ড্রাফটিং বলা হয়। মূল নকশার সাথে পছন্দমতো ডিজাইন প্রয়োজনানুসারে রদবদল করে চূড়ান্ত নমুনা প্রস্তুত করাকে প্যাটার্ন ড্রাফটিং বলে। প্যাটার্ন ড্রাফটিং করার সময় সেলাই ও বোতাম ঘরের জন্য যে বাড়তি কাপড়ের প্রয়োজন হয় তা কাগজের উপর বাড়তি রেখেই কাটতে হয়। সুতরাং বলা যায়, মূল নকশার পরিবর্তিত রূপই হলো প্যাটার্ন ড্রাফটিং।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
56
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews