সকলের মুখ হাসি-ভরা দেখে 

পার না মুছিতে নয়ন ধার? 

পরহিত-ব্রতে পার না রাখিতে 

চাপিয়া আপন বিষাদ-ভার? 

আপনারে লয়ে বিব্রত রহিতে 

আসে নাই কেহ অবনী 'পরে, 

সকলের তরে সকলে আমরা 

প্রত্যেকে আমরা পরের তরে।

Updated: 10 months ago
উত্তরঃ

'মাভৈঃ' শব্দের অর্থ 'ভয় কোরো না'। 

উত্তরঃ

'পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া'- কারণ এটা অন্যের সম্পত্তি। 

প্রশ্নোক্ত উক্তিটি রানার সম্পর্কে করা হয়েছে। রানারের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত ও প্রয়োজনীয় চিঠি পৌছে দেওয়া। রানার মানুষের কত অজানা সুখ-দুঃখের সংবাদবাহক। রানার পিঠে খবরের বোঝা, টাকার বোঝা নিয়ে রাতের অন্ধকারে লন্ঠন জ্বালিয়ে, ঝুমঝুম ঘণ্টা বাজিয়ে ছুটে চলে। সে পিঠে টাকার বোঝা বহন করে মাত্র, ছুঁয়ে দেখে না। কারণ সে এ টাকার মালিক নয়।

উত্তরঃ

উদ্দীপকের ভাবার্থ ও 'রানার' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক হলো- নিজের সুখকে বিসর্জন দিয়ে অপরের মঙ্গলের জন্য কাজ করা। 

পৃথিবীতে অনেকেই ছোট কাজ করে জীবিকা নির্বাহ করে। আপ্রাণ চেষ্টা করেও অনেকে সংসারের অভাব দূর করতে পারে না। তারপরও সততার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করে।

উদ্দীপকের কবিতার চরণগুলোতে প্রকাশিত হয়েছে অন্যের জন্য কাজ করার প্রবণতা। সবার মুখে হাসি দেখে নিজ দুঃখ মুছে ফেলা যায়। পরের জন্য উপকার করতে পারাই নিজের সুখ। আসলে আমরা পৃথিবীতে এসেছি সবাই মিলেমিশে থাকার জন্য। রানারও নিজের কষ্টগুলো দূরে সরিয়ে রাখে অপরের সুখের কথা চিন্তা করে। নিজের ক্লান্তি তার কাছে বড় মনে হয় না। কারণ রানার কাজ করে মানুষের প্রয়োজনে। উদ্দীপক ও 'রানার' কবিতা উভয় ক্ষেত্রেই অন্যের মঙ্গল করার মধ্যে নিহিত সুখের কথা রয়েছে। এই দিক থেকে উদ্দীপকটির ভাবার্থ 'রানার' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তরঃ

"অপরের কল্যাণে নিজের সুখ বিসর্জনের বিষয়টি উদ্দীপকের পাশাপাশি 'রানার' কবিতায়ও প্রকাশিত।"- উক্তিটি সত্য। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত মানুষগুলো নানা রকম ক্ষুদ্র পেশায় আত্মনিয়োগ করে দায়িত্বশীলতার পরিচয় দেয়। অভাব তাদের নিত্যসঙ্গী হলেও তারা সৎ।

'রানার' কবিতায় রানার অন্ধকারে দস্যুর ভয় উপেক্ষা করে ছুটে চলে। রানারের ছুটে চলার মধ্যে রয়েছে গতিশীলতা। রানার তার সাহসী গতিশীলতার মধ্য দিয়ে অন্যের জন্য সুখের বার্তা নিয়ে আসে। রাতের অন্ধকারে ছুটে চলে রানার। উদ্দেশ্য গ্রাহকদের কাছে ব্যক্তিগত ও প্রয়োজনীয় চিঠি পৌঁছে দেওয়া। রানারের কোনো ক্লান্তি নেই। নেই বিশ্রাম নেওয়ার অবকাশ। নিজের সুখ পিছনে রেখে রানার ছুটে চলে মানুষের কল্যাণে। উদ্দীপকেও বলা হয়েছে অন্যের জন্য কিছু করতে পারার মাঝেই রয়েছে প্রকৃত সুখ। নিজের দুঃখ ভুলে থাকা যায় অপরের সুখের দিকে চেয়ে।

রানারের কাজে প্রতিফলিত হয় যথেষ্ট মহানুভবতার ছোঁয়া। সেই সঙ্গে উদ্দীপক ও 'রানার' কবিতায় অপরের কল্যাণচিন্তার বিষয়টিই প্রকাশিত হয়েছে। তাই বলা যায়, "অপরের কল্যাণে নিজের সুখ বিসর্জনের বিষয়টি উদ্দীপকের পাশাপাশি 'রানার' কবিতায়ও প্রকাশিত।"

377

রানার ছুটেছে তাই ঝুম্‌ঝুম্ ঘণ্টা বাজছে রাতে

রানার চলেছে খবরের বোঝা হাতে,

রানার চলেছে, রানার!

রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার ।

দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার -

কাজ নিয়েছে সে নতুন খবর আনার ।

রানার ! রানার !

জানা-অজানার

বোঝা আজ তার কাঁধে,

বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে;

রানার চলেছে, বুঝি ভোর হয় হয়,

আরো জোরে, আরো জোরে, এ রানার দুর্বার দুর্জয়।

তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন,

আরো পথ, আরো পথ – বুঝি হয় লাল ও পূর্ব কোণ ।

অবাক রাতের তারারা, আকাশে মিটমিট করে চায়;

কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়!

কত গ্রাম কত পথ যায় সরে সরে -

শহরে রানার যাবেই পৌঁছে ভোরে;

হাতে লণ্ঠন করে ঠনঠন, জোনাকিরা দেয় আলো

মাভৈঃ রানার ! এখনো রাতের কালো ।

এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে,

পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে ‘মেলে'।

ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে

জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে ।

অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে,

ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে ।

রানার! রানার!

এ বোঝা টানার দিন কবে শেষ হবে?

রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?

ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,

পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া,

রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,

দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে ।

কত চিঠি লেখে লোকে-

কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে ।

এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও,

এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ,

এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে,

এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে।

দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি,-

এ-কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি-

রানার! রানার! কী হবে এ বোঝা বয়ে?

কী হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে?

রানার! রানার! ভোর তো হয়েছে – আকাশ হয়েছে লাল

আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল?

রানার! গ্রামের রানার!

সময় হয়েছে নতুন খবর আনার;

শপথের চিঠি নিয়ে চলো আজ
              ভীরুতা পিছনে ফেলে -

পৌঁছে দাও এ নতুন খবর,

              অগ্রগতির ‘মেলে’,

দেখা দেবে বুঝি প্রভাত এখুনি-

             নেই, দেরি নেই আর,

ছুটে চলো, ছুটে চলো, আরো বেগে

                  দুর্দম, হে রানার ॥

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews