সকাল বেলা রাস্তায় হাঁটছিলেন রফিক সাহেব। রাস্তার পাশে পরিত্যক্ত অসহায় শিশুদের ঘুমিয়ে থাকার দৃশ্য তাকে দারুণভাবে ব্যথিত করে। তিনি বললেন, এসব শিশুদের কল্যাণে সরকারকে আরও মনোযোগী হতে হবে, তাদের পরিচর্যার জন্য 
গড়ে তুলতে হবে পর্যাপ্ত প্রতিষ্ঠান

Updated: 10 months ago
উত্তরঃ

অবিভক্ত বাংলার মুসলিম নারী জাগরণে বেগম রোকেয়ার প্রধান অস্ত্র ছিল সাহিত্যকর্ম।

উত্তরঃ

ইসলামি অর্থনীতির ধারণা অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারকেই বায়তুল মাল বলা হয়।

বায়তুল মাল বলতে ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার বা সরকারি তহবিলকে বোঝায়। বায়তুল মাল ইসলামি রাষ্ট্রীয় ব্যবস্থায় জনকল্যাণের লক্ষ্যে গঠিত একটি মৌলিক প্রতিষ্ঠান। জনকল্যাণ এবং ব্যক্তিগত, সমষ্টিগত ও রাষ্ট্রীয় প্রয়োজনাদি পূরণের জন্যে বায়তুল মাল গঠিত হয়।

উত্তরঃ

আলোচ্য উদ্দীপকে রফিক সাহেব সনাতন সমাজকল্যাণের যে প্রতিষ্ঠানটিকে ইঙ্গিত করেছেন তা হলো এতিমখানা।

এতিমখানা সাধারণত পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন অথবা পরিত্যক্ত ও অনাথ শিশু-কিশোরদের লালন-পালন, ভরণপোষণ, রক্ষণাবেক্ষণ, শিক্ষার ব্যবস্থা তথা সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। এ কারণে এতিমখানাকে অনাথ আশ্রমও বলা হয়। এখানে সাধারণত ৫ বছর বয়সী শিশুদের দায়িত্বভার গ্রহণ করা হয় এবং ১৮ বছর পর্যন্ত প্রতিপালন করা হয়।

উদ্দীপকে রফিক সাহেবের দেখতে পাওয়া রাস্তায় ঘুমিয়ে থাকা অসহায় শিশুদের কল্যাণে এতিমখানাই কার্যকর ভূমিকা রাখতে পারে। এতিমখানায় এসব শিশুদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে মানুষ হিসেবে গড়ে তোলা হয়। আধুনিককালে এতিমখানা কেবল এতিমদের আশ্রয় দানের উদ্দেশ্যে নয় বরং তাদের সকল মৌল মানবিক চাহিদা পূরণ, সামাজিকীকরণ, ব্যক্তিত্ব গঠন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা দান, মানবিক মূল্যবোধ। সর্বোপরি প্রচলিত শিক্ষা দানের মাধ্যমে সামাজিক সচেতনতা গঠনে একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। সুতরাং বলা যায়, রফিক সাহেব অসহায় শিশুদের জন্য এতিমখানা গড়ে তোলার প্রতিই গুরুত্ব দিয়েছেন।

উত্তরঃ

সমাজকল্যাণের ইতিহাসে এতিমখানার গুরুত্ব অপরিসীম।

সামাজিক প্রয়োজনীয়তার পাশাপাশি সব ধর্মই বিশেষ করে ইসলাম ধর্ম এতিম-দুস্থ শিশুদের সাহায্য করার ক্ষেত্রে এতিমখানার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেছে। শিল্পবিপ্লব পরবর্তী সময়ে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে শিথিলতা বৃদ্ধি পায়। ফলে যৌথ পরিবারে ভাঙন দেখা দেয় এবং এসব পরিবারের শিশুরা চরম নিরাপত্তাহীনতার শিকার হয়। এসব শিশুদের এতিমখানায় পারিবারিক পরিবেশে যত্নসহকারে মানুষ করে তোলা হয়।

আধুনিককালে এতিমখানা এতিমদের সকল মৌল মানবিক প্রয়োজন পূরণ করে থাকে। তাই এতিমখানাগুলো শুধু এতিম ও অনাথদের আশ্রয়কেন্দ্রই নয় বরং তাদের মৌল মানবিক চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। এখানকার সামগ্রিক পরিবেশ ও কার্যক্রম এতিমদের সুশৃঙ্খল জীবনযাপন, সুষ্ঠু সামাজিকীকরণ, ব্যক্তিত্ব গঠন ও নৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এতিমখানাগুলো এতিমদের একদিকে ধর্মীয় শিক্ষাদানের অন্যদিকে প্রচলিত শিক্ষাদানের মাধ্যমে সমাজের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। এর পাশাপাশি তাদেরকে আয়বর্ধক কর্মকাণ্ড ও কারিগরি শিক্ষাদানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে সমাজে পুনর্বাসনের চেষ্টা চালায়। এছাড়াও এতিম মেয়েদের ধর্মীয়, নৈতিক ও পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে সমাজ ও পরিবারে সুষ্ঠু পুনর্বাসনের লক্ষ্যে বিবাহদানের ব্যবস্থাও করে।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায় যে, এতিমখানা এতিমদের অধিকার প্রদান ও আর্থ-সামাজিক কল্যাণ সাধন তথা সামগ্রিকভাবে সমাজের কার্যকর নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে

130

Related Question

View All
উত্তরঃ

আপদকালীন সময়ে আর্তদের বিনামূল্যে খাদ্য বিতরণ করার ব্যবস্থার নাম লঙ্গরখানা।
লজ্জার শব্দটি ফার্সি শব্দ। এর অর্থ সমাজের দুস্থ ও নিঃস্বদের সেবাদানকারী প্রতিষ্ঠান। সমাজের যেকোনো শ্রেণির মানুষের জন্যই লঙ্গরখানার খাবারের ব্যবস্থা উন্মুক্ত থাকে।

245
উত্তরঃ

উদ্দীপকে সমাজকর্মের পরিধিভুক্ত নারীকল্যাণ সাধন, তাদের অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলার কথা বলা হয়েছে।

সমাজকর্মের পরিধিভুক্ত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো নারীদের উন্নয়ন সাধন, সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ সংরক্ষণ করা। এ লক্ষ্যে সমাজকর্ম কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা প্রদান করে। পাশাপাশি মেয়েদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেয়। সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন ও স্বার্থ সংরক্ষণেও সমাজকর্ম বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। এক্ষেত্রে সমাজকর্ম বিভিন্ন সামাজিক আইনের প্রয়োগ করে। আবার, সমাজে উদ্ভূত বিভিন্ন সামাজিক সমস্যা যেমন- জনসংখ্যা সমস্যা, বেকারত্ব, কিশোর অপরাধ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, মাদকাসক্তি, সন্ত্রাস প্রভৃতি সমস্যা সমাধানেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
উদ্দীপকে স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের সদস্যরা কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য অধিকার ও সেবা সহজলভ্য করা, দক্ষতা বৃদ্ধি, বৈষম্যহীন সমাজ গঠন, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ বন্ধ করা, যৌন নিপীড়ন প্রতিরোধ, যৌতুক প্রথার অবসান প্রভৃতিনিয়ে কাজ করে। আর এ কার্যক্রম সমাজকর্মের পরিধিভুত্ব নারীকল্যাণ সাধন, তাদের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যা দূরীকরণের অন্তর্ভুক্ত।

181
উত্তরঃ

হ্যাঁ, আমি মনে করি, স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের কর্মকাণ্ড সামাজিক আন্দোলনের সাথে সংশ্লিস্ট।

সমাজের বিভিন্ন প্রথা, প্রতিষ্ঠান, রীতিনীতি, আইন, সামাজিক মূল্যবোধ ও আদর্শ যেগুলো সমাজের জন্য ক্ষতিকর সেগুলো দূর করার জন্য জনগণের সুসংগঠিত ও সমন্বিত প্রচেষ্টাকে সামাজিক আন্দোলন বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণের সমান সুযোগ সৃষ্টি এবং সমাজ থেকে বাল্যবিবাহ যৌতুক প্রভৃতি দূর করতে জনগণের সম্মিলিত প্রচেষ্টা হলো সামাজিক আন্দোলন। উদ্দীপকের স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের কর্মকাণ্ডেও তাই ফুটে উঠেছে।

উদ্দীপকের স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও তাদের জীবনমানের উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ন, বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। সেই সাথে সমাজ থেকে বাল্যবিবাহ, যৌন নিপীড়ন ও যৌতুক প্রথা প্রভৃতি সমস্যা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজ থেকে এগুলো দূর করতে ভূমিকা পালন করছে। কারণ এই সমস্যাগুলো সমাজের জন্য ক্ষতিকর আর এগুলো দূর করার জন্য জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। আর সমাজের জন্য ক্ষতিকর রীতিনীতি দূর করতে জনগণের সম্মিলিত প্রচেষ্টাই হলো সামাজিক আন্দোলন। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক সামাজিক আন্দোলনের মাধ্যমে জনগণকে সুসংগঠিত করে এসব সমস্যা দূর করতে কাজ করছে।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের কর্মকাণ্ড সামাজিক আন্দোলনের সাথে সংশ্লিষ্ট।

234
উত্তরঃ

সমাজকর্মের পরিধি বলতে মূলত এর ব্যবহারিক দিকের প্রয়োগক্ষেত্র বা প্রয়োগ উপযোগিতাকে বোঝানো হয়।
সমাজকলা পূর্ববজেতাদের অশ্রণির জনগণের সামাজিক সমস্যা মোকাবিলাপূর্বক আর্থ-সামাজিক উন্নয়নে সম্ভাব্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রচেষ্টা চালায়। এই দৃষ্টিকোণ থেকে গোটা সমাজই সমাজকর্মের পরিধি বা ক্ষেত্রের আওতাভুক্ত।

1.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews