সখিনার বয়স ১২ বছর। তার মা তার মধ্যে কিছু শারীরিক ও আচরণগত পরিবর্তন লক্ষ করলেন। অন্যদিকে তার বড় বোন রুমানাকে ১৫ বছর বয়সে তাদের পরিবার বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর রুমানা গর্ভবতী হলো।

Updated: 9 months ago
উত্তরঃ

মানুষের শৈশবকালের মেয়াদ জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত।

উত্তরঃ

জিন বংশ থেকে বংশে বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে। এসব বৈশিষ্ট্য প্রত্যেক জীবের যার যার বংশ অনুযায়ী আলাদা রকমের হয়ে থাকে। এ কারণে এক ধরনের জীবের সাথে অন্য ধরনের জীবের মিল পাওয়া যায় না। তবে নিজ নিজ বংশের জীবে বৈশিষ্ট্যের মিল্ল থাকে। এই বৈচিত্র্য সৃষ্টি করে বলেই জিনকে জীবজগতের বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক বলা হয়।

উত্তরঃ

সখিনার বয়স ১২ বছর হওয়ায় সে বয়ঃসন্ধিকাল অতিক্রম করছে। এ সময়ে তার যেসব মানসিক পরিবর্তন দেখা দিতে পারে সেগুলো নিচে ব্যাখ্যা করা হলো-

অন্যের, বিশেষ করে নিকটজনের মনোযোগ, যত্ন ও ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হয়। আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতা দেখা দেয় এবং নানা বিষয়ে কৌতুহল সৃষ্টি হয়। এ সময়ে যৌন বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করে এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে। জীবনকালে গুরুত্বপূর্ণ এ সময়ে মানসিক পরিপক্কতার পর্যায় শুরু হয়। পরনির্ভরতার মনোভাব পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করে।

উত্তরঃ

রুমানা অল্প বয়সে গর্ভবতী হওয়ায় তার মানসিক ও শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।

অপরিণত বয়সে কোনো মেয়ের মা হওয়ার মতো মানসিক পরিপক্কতা ও শারীরিক পূর্ণতা থাকে না। ফলে কম বয়সী মেয়েরা গর্ভধারণ করলে নানারকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। রুমানা ২০ বছর বয়সের আগে গর্ভবতী হওয়ায় তার সন্তান ধারণ এবং সন্তান জন্ম দেওয়া সম্পর্কে সঠিক ধারণা নেই। এই অপরিণত বয়সে গর্ভধারণের ফলে গর্ভাবস্থায় রক্তক্ষরণ, শরীরে পানি আসা, খুব বেশি ব্যথা, চোখে ঝাপসা দেখা, গর্ভপাত ইত্যাদি ঘটতে পারে। এসময়ে গর্ভে সন্তান আসলে সন্তানের বেড়ে ওঠার জন্য গর্ভে পর্যাপ্ত জায়গা থাকে না। ফলে কম ওজনের শিশু জন্ম নেবে। এসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। অল্প বয়সে গর্ভধারণ করার ফলে তার মানসিক চাপ বেড়ে যাবে

এবং সে অশান্তিতে ভুগবে। সুস্থভাবে কাজ কর্ম করতে না পারার ফলে পরিবারে অশান্তি নেমে আসবে। গর্ভধারণের নয় মাস পুরো সময় চিকিৎসকের পরামর্শ নিতে হয়। এ সময়ে জটিল কোনো সমস্যা দেখা দিলে বার বার চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। এতে চিকিৎসক ও ঔষধপত্রের জন্য বেশ অর্থের প্রয়োজন হবে। ফলে আর্থিক অস্বচ্ছলতা দেখা দেবে। এছাড়া অপরিণত বয়সে গর্ভধারণের ফলে লজ্জায় বিদ্যালয়ে যেতে চাইবে না। ফলে লেখাপড়া চালিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়বে।

130

আজ থেকে প্রায় সাড়ে তিনশত কোটি বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয়। পৃথিবীর জলবায়ু তখন স্থিতিশীল ছিল না। তারপর কয়েক শত কোটি বছর পরে আজ পৃথিবী শান্ত, তার জলবায়ুও  মোটামুটি স্থিতিশীল। পৃথিবীতে এখন বহু প্রজাতির জীবের বসবাস। অর্থাৎ এই দীর্ঘ সময়কালে প্রথম আবির্ভূত অনুন্নত জীবক্রম পরিবর্তিত হয়ে ধীরে ধীরে বিভিন্ন জীবপ্রজাতি সৃষ্টি করেছে ।মানুষের জীবন শুরু হয় মাতৃগর্ভে মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণুর মিলনে সৃষ্টি হওয়া একটি কোষ থেকে। মানুষ তার জীবনকালে প্রথমে থাকে শিশু। পরবর্তীকালে শিশু থেকে ধাপে ধাপে কৈশোর-যৌবন পার হয়ে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। জীবনকালের এই পরিবর্তনের একটি ধাপ হচ্ছে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালে সবারই দৈহিক এবং মানসিক পরিবর্তন ঘটে। আমরা এই অধ্যায়ে পৃথিবীতে জীবের উৎপত্তি কীভাবে ঘটেছে এবং মানুষের বয়ঃসন্ধিকালে দৈহিক ও মানসিক পরিবর্তনগুলো কীভাবে ঘটে, সেগুলো নিয়ে আলোচনা করব।

 

এই অধ্যায় পাঠ শেষে আমরা:

  • বয়ঃসন্ধিকাল ব্যাখ্যা করতে পারব।
  • বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পাৱৰ ।
  • বয়ঃসন্ধিকালের মানসিক ও আচরণিক পরিবর্তনে নিজেকে খাপ খাওয়ানোর উপায় বর্ণনা করতে পারব।
  • ৰয়ঃসন্ধিকালে দৈহিক ও মানসিক স্বাস্থ্যরক্ষার কৌশল ব্যাখ্যা করতে পারব।
  • বয়ঃসন্ধিকালীন বিবাহে স্বাস্থ্যঝুঁকি এবং এর প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • টেস্টটিউব বেবির ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • লিঙ্গ নির্ধারণের কৌশল ব্যাখ্যা করতে পারব।
  • জীবনের উৎপত্তি এবং জীবজগতে বিবর্তনের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • পৃথিবীতে নতুন প্রজাতির উৎপত্তির ধারণা ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

"জীবন্ত জীবাশ্ম" বলতে এমন কিছু জীবিত অর্গানিজম বোঝায় যাদের বিশেষ কোনো বৈশিষ্ট্যের কারণে তারা জীবাশ্মের মতো দেখায় কিন্তু তারা আসলে জীবিত। এটি সাধারণত কিছু প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকে নির্দেশ করে, যেমন:

মরীচিকা জীবাশ্ম (Living Fossils): কিছু জীবন্ত প্রজাতি, যেমন গিঞ্জো গাছ বা কোয়ালাক্যান্থ মাছ, যারা অনেক পুরানো জীবাশ্মগুলোর সাথে অতি সাদৃশ্যপূর্ণ, কিন্তু তারা আজও জীবিত।

বিশেষ পরিবেশে টিকে থাকা জীব: কিছু প্রজাতি যেমন সামুদ্রিক জীব বা এডাপটিভ প্রজাতি যে পরিবেশ পরিবর্তনের প্রতি খুব কম সাড়া দেয়, তারা আজও টিকে আছে এবং জীবাশ্মের মতো দেখতে পারে।

এটি একটি গবেষণার বিষয় হিসেবে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি জীববৈচিত্র্য এবং প্রজাতির বিবর্তন সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে।

3.9k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews