সজল জমিতে ভালো ফলন না পাওয়ায় স্থানীয় মৃত্তিকা গবেষণা অফিসে মাটি পরীক্ষা করল। সেখানকার বৈজ্ঞানিক কর্মকর্তা তাকে জানাল তার জমিতে জৈব পদার্থের পরিমাণ ১ ভাগের কম। তিনি এ ধরনের মাটির জন্য সার ব্যবস্থাপনা ও সংগ্রহের জন্য সার, সেচ ও কৃষি উপকরণ সরবরাহকারী একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে বলেন।

Updated: 9 months ago
উত্তরঃ

ফসল, পশু, মাছ, হাঁস-মুরগি, বৃক্ষ ইত্যাদির উৎপাদন কৌশল, উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ, সম্প্রসারণ ও প্রযুক্তি সম্পর্কিত তথ্যই হলো কৃষি তথ্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

ফসলের নিবিড়তা বলতে এক বছরে একটি কৃষি জমিতে যতবার ফসল ফলানো হয় তাকে ১০০ দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায় তাকে বোঝায়।

একটি জমিতে বছরে সর্বোচ্চ ৩টি ফসল উৎপাদন করা যায় অর্থাৎ, তার নিবিড়তা হবে ৩×১০০ = ৩০০। এ মানকে শতকরায় প্রকাশ করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

সজলের জমিতে ফলন ভালো না হওয়ায় সে স্থানীয় মৃত্তিকা গবেষণা অফিসে মাটি পরীক্ষা করায়। সেখানকার বৈজ্ঞানিক কর্মকর্তা জানায়, তার জমির মাটিতে জৈব পদার্থের পরিমাণ এক ভাগের কম।

জৈব পদার্থকে মাটির জীবন বলা হয়। এগুলো মাটিতে দরকারি পুষ্টি উপাদান সরবরাহ করে। মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধি করতে জমিতে জৈব পদার্থ যোগান দেওয়ার উদ্দেশ্যে সে প্রচুর পরিমাণে গোবর, পচা আবর্জনা, খৈল, সবুজ সার, হাড়ের গুঁড়া, হাঁস-মুরগির বিষ্ঠা, বিভিন্ন প্রকার অণুজীব সার ইত্যাদি প্রয়োগ করতে পারে। লিগিউম জাতীয় শস্যের গাছের শিকড়ে রাইজোবিয়াম নামক এক শ্রেণির ব্যাকটেরিয়া গুটি তৈরি করে। তা বায়ুমণ্ডল হতে নাইট্রোজেন সংগ্রহ করে সঞ্চয় করে। পরবর্তীতে এসকল গুটি পচে পরবর্তী ফসলে পুষ্টি সরবরাহ করে। সময়মতো একবার লিগিউম জাতীয় ফসলের আবাদ করতে পারলে একদিকে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয় অন্যদিকে মাটির উর্বরতা রক্ষা হয়।

অতএব, সজল তার জমির সমস্যা সমাধানে উল্লিখিত পদ্ধতিসমূহ অবলম্বন করতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

সজল তার জমির সার ব্যবস্থাপনা ও সার সংগ্রহের জন্য যে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবে তা হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা BADC।

কৃষির উন্নয়ন ও এর আধুনিকীকরণে বিএডিসি বিভিন্ন কার্যাবলি সম্পাদন করছে। কৃষি ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা এবং কৃষি গবেষণা ক্ষেত্রে বিদেশি সহায়তার ব্যবহার সম্পর্কে সরকারকে পরামর্শ দান করে থাকে। বাংলাদেশের বিভিন্ন গবেষণা বিষয়ক প্রতিষ্ঠানের গবেষণা প্রস্তাব এবং তার বাস্তবায়ন কার্যক্রমের বাজেট এ প্রতিষ্ঠানটি মূল্যায়ন করে থাকে। এছাড়া গবেষণার মান নিশ্চিত করার জন্য দেশের প্রতিটি গবেষণা প্রতিষ্ঠানের গৃহীত কার্যক্রম এবং চলমান কার্যাবলির অগ্রগতি পরীক্ষণ করে থাকে। BADC সার ব্যবস্থাপনার আওতায় ১৯৬২ সাল হতে ১৯৯১-৯২ সাল পর্যন্ত দায়িত্বের সহিত আমদানি ও বিতরণ করেছে। কিছুদিন বন্ধ থাকার পর আবার ২০০৬-০৭ সাল হতে পুনরায় সার আমদানি ও বিতরণ করে সফলতার পরিচয় দেয়।

তাই বলা যায়, সজলের যোগাযোগকৃত প্রতিষ্ঠানটি বাংলাদেশের  কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
143
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

যেসব ফসল সাধারণত বিস্তীর্ণ মাঠে বেড়াবিহীন অবস্থায় সমষ্টিগতভাবে পরিচর্যার মাধ্যমে চাষ এবং প্রক্রিয়াজাত করে খাওয়া হয় সেগুলোকে মাঠ ফসল বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.3k
উত্তরঃ

উঠোন বৈঠকের মাধ্যমে কৃষকদের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান ও তথ্য নিয়ে মতবিনিময় হয়।

কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণের ফলে কৃষকদের জ্ঞান ও তথ্য আরো সমৃদ্ধ হয়। মতবিনিময়ের ফলে কৃষকদের জ্ঞান এবং কাজের স্পৃহা বাড়ে। এ ছাড়া হঠাৎ সমস্যা হলে তাৎক্ষণিক উঠোন বৈঠকের মাধ্যমে সমস্যার প্রতিকার ব্যবস্থা জানা যায়। তাই কৃষিতে উঠোন বৈঠকের প্রয়োজন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
758
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত আফসার আলীর জমির মাটি কাদাযুক্ত এবং প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এজন্য বলা যায়, জমির মাটি এঁটেল প্রকৃতির।

নিচে এঁটেল মাটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-

i. এঁটেল মাটি ভারী মাটি নামে অভিহিত। 

ii. এ মাটিতে কমপক্ষে ৩৫% বা তার বেশি কর্দম বা এঁটেল কণা থাকে। 

iii. এ মাটিতে সূক্ষ্ম রন্দ্রের সংখ্যা খুব বেশি, তাই এর পানি ধারণ ক্ষমতা খুব বেশি, কিন্তু নিষ্কাশন ক্ষমতা কম। 

iv. এ মাটির বায়ু ও পানি চলাচল ক্ষমতা কম। 

V. এঁটেল মাটি আঙুলে ঘষলে ট্যালকম পাউডারের মতো পিচ্ছিল মনে হয়। 

vi. এ মাটির প্রধান বৈশিষ্ট্য হলো এর সংযুক্তি (cohesion) খুব বেশি। 

vii. আর্দ্র এঁটেল মাটি আঠালো ও চটচটে হয়, কিন্তু শুষ্ক অবস্থায় খুব শক্ত হয়। ফলে সহজে কর্ষণ করা যায় না। 

viii. এ প্রকার মাটির ধনাত্মক আয়ন বিনিময় ক্ষমতা খুব বেশি। উপরোক্ত বৈশিষ্ট্যাবলী থেকে এঁটেল মাটির প্রকৃতি জানা যায়।

 

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
317
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যা গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের ধান উদ্ভাবন করে। এছাড়াও মৃত্তিকা, সার ও সেচ ব্যবস্থাপনা, চাষাবাদ পদ্ধতি, পোকা-মাকড় ও রোগ দমন ব্যবস্থাপনা বিষয়ে মূল্যবান প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করে। এদের উদ্ভাবিত জাতগুলো তুলনামূলকভাবে রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। আবার এসকল জাতের ফলন স্থানীয় জাতের ফলনের তুলনায় অনেক বেশি। উদ্ভাবিত জাতের মধ্যে বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল, সুগন্ধি ও বিদেশে রপ্তানি উপযোগী জাতও রয়েছে। এসকল জাতসমূহ কৃষকদের কাছে সহজলভ্য করে তোলার জন্য দেশের বিভিন্ন স্থানে তাদের আঞ্চলিক গবেষণা কেন্দ্র রয়েছে, রয়েছে প্রদর্শনী প্লট ও মডেল কৃষক। এছাড়াও কৃষি তথ্য সেবা সম্প্রসারণের লক্ষ্যে পুস্তিকা, ম্যানুয়াল, প্রতিবেদন, জার্নাল প্রভৃতি প্রকাশ করে। এ প্রতিষ্ঠানটি কৃষকদের উন্নত প্রযুক্তি প্রদর্শনের জন্য মাঠ দিবসের আয়োজন এবং কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে। এসকল কার্যক্রমের ফলে কৃষকগণ সহজেই কৃষি সংশ্লিষ্ট তথ্য ও জ্ঞান লাভ করতে পারে। ফলে কৃষক মাঠ পর্যায়ে এসব জ্ঞান কাজে লাগিয়ে অল্প খরচে ফসল উৎপাদন করে লাভবান হয়। সর্বোপরি ধানের উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উল্লিখিত কার্যক্রমসমূহ পরিচালনা করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
433
উত্তরঃ

অভিজ্ঞ 'কৃষক হলো একজন স্থানীয় নেতা ও কৃষকদের পরামর্শদাতা যিনি নিজ উৎসাহে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন ও নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.3k
উত্তরঃ

কোনো মাটিতে হাইড্রোজেন আয়ন (H') ও হাইড্রোক্সিল আয়নের (OH) পরিমাণ সমান থাকলে তাকে নিরপেক্ষ মাটি বলে। নিরপেক্ষ বা প্রশম মাটির অম্লমান ৭। এই ধরনের মাটিতে সব ধরনের পুষ্টি উপাদান সহজলভ্য থাকে বিধায় ফসল চাষে সর্বাধিক উপযোগী। নিরপেক্ষ মাটিতে জৈব পদার্থ সহজে বিয়োজিত হয়। নিরপেক্ষ মাটিতে বীজের অঙ্কুরোদগম ভালো হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
670
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews