সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর।

Updated: 10 months ago
উত্তরঃ

তাহারাত অর্থ পবিত্রতা

উত্তরঃ

সালাতের আগে ওযু করতে হয়

উত্তরঃ

ওযু ছাড়া সালাত আদায়  হয় না।

উত্তরঃ

জুমুআর দুই রাকআত সালাত ফরজ।

উত্তরঃ

ইবাদত অর্থ গোলামি  করা।

উত্তরঃ

আমরা শুধু তোমারই ইবাদত করি

উত্তরঃ

"যারা পাক-পবিত্র থাকে আল্লাহ তাদের ভালোবাসেন ।"

উত্তরঃ

পাক-পবিত্র থাকাকেই  তাহারাত বলে।

উত্তরঃ

পাকসাফ থাকলে দেহমন  ভালো থাকে।

উত্তরঃ

সালাতের আগে ওযু করা ফরজ

উত্তরঃ

ওযুর ফরজ চারটি

উত্তরঃ

ওযুর সুন্নাত ১১টি

উত্তরঃ

নানা কারণে ওযু ভঙ্গ হয়।

উত্তরঃ

সালাতের আগে ওযু করা ফরজ

উত্তরঃ

গোসল করলে দেহমন পবিত্র  হয়।

উত্তরঃ

গোসলের ফরজ তিনটি

উত্তরঃ

গোসল করা আল্লাহর তায়ালার হুকুম।

উত্তরঃ

সালাত জামাআতের সাথে আদায় করতে হয়।

উত্তরঃ

হযরত বিলালের কণ্ঠে ধ্বনিত হলো প্রথম আযান

উত্তরঃ

আশাহাদু আলা-লা ইলাহা ইল্লাল্লাহ

উত্তরঃ

আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ

উত্তরঃ

ঘুম থেকে রোযা উত্তম।

উত্তরঃ

যিলহজ মাসের দশম তারিখ ঈদুল আযহার দিন।

উত্তরঃ

ঘুম থেকে সালাত উত্তম।

উত্তরঃ

মুয়াজ্জিন প্রতিদিন পাঁচবার আযান দেন

উত্তরঃ

আযান হলো সালাতের আহ্বান

উত্তরঃ

আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই

উত্তরঃ

কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে দোয়া মাসুরা বলা হয়।

উত্তরঃ

সালাতের শেষ গুরুত্বপূর্ণ কাজটি হলো সালাম

উত্তরঃ

আল্লাহ তায়ালার কাছে আবেদন-নিবেদন, কাকুতিমিনতি মুনাজাত করাকে বলে।

উত্তরঃ

সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত

উত্তরঃ

সালাত শুরুর আগে সাতটি ফরজ কাজ করতে হয়।

উত্তরঃ

সময়মতো সালাত আদায় করা আল্লাহ তায়ালার আদেশ।

উত্তরঃ

জুমুআর দিন গোসল করা সুন্নাত

উত্তরঃ

জুমুআর জন্য দুটি আযান দেওয়া হয়।

উত্তরঃ

খুতবা শোনা ওয়াজিব

উত্তরঃ

ঈদ হলো খুশির দিন।

উত্তরঃ

ঈদের সালাত পড়া ওয়াজিব

উত্তরঃ

ঈদ অর্থ আনন্দ

114

ইবাদত অর্থ গোলামি করা, মালিকের কথামতো চলা। আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল (স)-এর কথামতো কাজ করাকে ইবাদত বলে। ইবাদত শব্দটির অর্থ ব্যাপক। যেমন, সালাত আদায় করা,কুরআন মজিদ তিলাওয়াত করা, রোগীর সেবা করা, কথা বলার সময় সত্য কথা বলা সব কিছুই ইবাদত।

ইবাদতের পরিচয় 

আল্লাহ তায়ালা কুরআন মজিদে বলেন, “ আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে, তারা শুধু আমারই ইবাদত করবে।” 

এর অর্থ হলো : 

১. আমরা কেবল আল্লাহ তায়ালার গোলামি করব, অন্য কারও নয় ৷

 ২. আমরা কেবল আল্লাহ তায়ালার আদেশমতো চলব, অন্য কারও নয় ৷

 ৩. কেবলমাত্র তাঁরই সামনে মাথা নত করব, অন্য কারও নয়।

 ৪. কেবলমাত্র তাঁকেই ভয় করব, অন্য কাউকে নয় ৷

 ৫. কেবলমাত্র তাঁর কাছে সাহায্য চাইব, অন্য কারও কাছে নয় ৷

এই পাঁচটি জিনিসকে আল্লাহ তায়ালা বুঝিয়েছেন ইবাদত শব্দ দ্বারা। কুরআন মজিদের বিভিন্ন আয়াত হতে ইবাদত শব্দের এরূপ অর্থ পাওয়া যায় । তাই অর্থ বুঝে ইবাদত করা উচিত । আমাদের প্রিয় নবি (স) এবং তাঁর পূর্ববর্তী সকল নবির শিক্ষার সারকথা হলো, “আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করো না।” আমরা সালাতের প্রতি রাকআতে সূরা ফাতিহা পড়ি; তখন একথাগুলোরই ঘোষণা করে থাকি। 

ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন,

অর্থ : আমরা শুধু তোমারই ইবাদত করি। আমরা শুধু তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি।

আল্লাহ তায়ালা আমাদের উপর বিভিন্ন ইবাদত ফরজ করেছেন। যেমন সালাত, সাওম, যাকাত ও হজ।

দলীয় কাজ : দলে বসে পরস্পর আলাপ-আলোচনা করে ইবাদতের একটি তালিকা তৈরি করে মার্কার দিয়ে পোস্টার পেপারে লিখবে।

 

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews